বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
মিথ্যা বিজ্ঞাপন ও অনিয়মে খুলনায় ৯ প্রতিষ্ঠানকে ৫৫ হাজার টাকা জরিমানা টঙ্গীতে স্টেশন রোড সড়ক দখলমুক্ত ও যানজট নিরসনে উচ্ছেদ অভিযান । যাত্রাবাড়ী থানার দনিয়া থেকে প্রাইভেটকার জব্দ ফরিদপুরের ভাঙ্গায় মহাসড়কে এলোপাতাড়ি গুলিবর্ষণের ঘটনায় নারীসহ গ্রেফতার-২ ‎বেনাপোল সীমান্তে বিজিবির অভিযানে প্রায় ৩ লাখ টাকার চোরাচালানি পণ্য আটক উত্তরায় লিবার্টি ক্লাবে র‌্যাবের অভিযান – বিপুল পরিমাণ দেশি-বিদেশি মদ- বিয়ারসহ গ্রেফতার-২ গাজীপুরের টঙ্গীতে পুলিশের ওপর হামলা চালিয়ে পরোয়ানাভুক্ত আসামি ছিনতাইয়ের চেষ্টা গ্রেপ্তার ৫ কাশিয়ানীতে ৩২ লাখ টাকার স্বর্ণালংকার আত্মসাতের অভিযোগ বেনাপোল সীমান্তে ৪৯ বিজিবির অভিযান, মদ-সিরাপসহ বিপুল পণ্য আটক ‎যশোর সীমান্তে বিজিবির অভিযানে ১৬ লাখ টাকার মাদক ও চোরাচালানি পণ্য আটক ‎ ইয়াবায় ভাসছে তুরাগের ৩৩টি গ্রাম, ১০১ স্পটে শতাধিক ডিলার সক্রিয়

মহান মে দিবস উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন ভালুকা উপজেলা শ্রমিক দলের ভারপ্রাপ্ত সভাপতি সোহাগ সরকার

Reporter Name / ২৪৫ Time View
Update : বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬

ভালুকা উপজেলা প্রতিনিধি:

পহেলা মে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষ্যে সকল শ্রমিকদের প্রতি শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন ভালুকা উপজেলা শ্রমিক দলের ভারপ্রাপ্ত সভাপতি সোহাগ সরকার। সোহাগ সরকার বলেন, “দেশ-বিদেশে কর্মরত সকল শ্রমজীবী ভাই ও বোনেরা জীবনবাজি রেখে নিজের জীবিকার জন্য, পরিবারের জন্য, সমাজের জন্য এবং বাংলাদেশের উন্নয়নের জন্য নিরলস পরিশ্রম করে যাচ্ছেন। তাদের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই।”

ইতিহাস তুলে ধরে তিনি আরও বলেন, ১৮৮৬ সালের ১লা মে আমেরিকার শিকাগো শহরে ১০ ঘন্টার পরিবর্তে ৮ ঘন্টা শ্রম সময় নির্ধারণের দাবিতে বিক্ষোভ চলাকালে হে মার্কেটে সংঘর্ষে বহু শ্রমিক হতাহত হন। পরবর্তীতে ১৮৮৯ সালে প্যারিস সম্মেলনে ১লা মে আন্তর্জাতিক শ্রমিক দিবস হিসেবে স্বীকৃতি পায় এবং ধীরে ধীরে বিশ্বব্যাপী শ্রমিক অধিকার প্রতিষ্ঠিত হয়।
ইসলামে শ্রমিকের মর্যাদার কথা উল্লেখ করে বলা হয়, “প্রায় দেড় হাজার বছর আগেই হযরত মুহাম্মদ (সা.) বলেছেন, ‘শ্রমিকের ঘাম শুকানোর আগেই তার পারিশ্রমিক দিয়ে দাও।’” (ইবনে মাজাহ)।
শ্রমিক দিবস উপলক্ষে সোহাগ সরকারের পক্ষ থেকে সকল শ্রমজীবী মানুষের সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Created By ThemesDealer.Com