বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
মিথ্যা বিজ্ঞাপন ও অনিয়মে খুলনায় ৯ প্রতিষ্ঠানকে ৫৫ হাজার টাকা জরিমানা টঙ্গীতে স্টেশন রোড সড়ক দখলমুক্ত ও যানজট নিরসনে উচ্ছেদ অভিযান । যাত্রাবাড়ী থানার দনিয়া থেকে প্রাইভেটকার জব্দ ফরিদপুরের ভাঙ্গায় মহাসড়কে এলোপাতাড়ি গুলিবর্ষণের ঘটনায় নারীসহ গ্রেফতার-২ ‎বেনাপোল সীমান্তে বিজিবির অভিযানে প্রায় ৩ লাখ টাকার চোরাচালানি পণ্য আটক উত্তরায় লিবার্টি ক্লাবে র‌্যাবের অভিযান – বিপুল পরিমাণ দেশি-বিদেশি মদ- বিয়ারসহ গ্রেফতার-২ গাজীপুরের টঙ্গীতে পুলিশের ওপর হামলা চালিয়ে পরোয়ানাভুক্ত আসামি ছিনতাইয়ের চেষ্টা গ্রেপ্তার ৫ কাশিয়ানীতে ৩২ লাখ টাকার স্বর্ণালংকার আত্মসাতের অভিযোগ বেনাপোল সীমান্তে ৪৯ বিজিবির অভিযান, মদ-সিরাপসহ বিপুল পণ্য আটক ‎যশোর সীমান্তে বিজিবির অভিযানে ১৬ লাখ টাকার মাদক ও চোরাচালানি পণ্য আটক ‎ ইয়াবায় ভাসছে তুরাগের ৩৩টি গ্রাম, ১০১ স্পটে শতাধিক ডিলার সক্রিয়

ঝালকাঠিকে চাঁদাবাজি ও মাদকমুক্ত করার অঙ্গীকার: ডাঃ জিয়াউদ্দিন হায়দার

Reporter Name / ১৪ Time View
Update : শনিবার, ২ মে, ২০২৬

সৈয়দ রুবেল , ঝালকাঠি প্রতিনিদি:

ঝালকাঠি জেলাকে চাঁদাবাজি ও মাদকমুক্ত করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন ডাঃ জিয়াউদ্দিন হায়দার।

তিনি বলেছেন, মাদক ও চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে এবং যুবসমাজকে মাদকমুক্ত রাখতে সবাইকে একযোগে কাজ করতে হবে। একটি নিরাপদ, শান্তিপূর্ণ ও সমৃদ্ধ সমাজ গঠনে সকলের সহযোগিতা কামনা করেন তিনি।

গত শুক্রবার (১ মে) রাতে শহরের কুমার পট্টিস্থ তার নিজ বাসভবনে আয়োজিত মতবিনিময় ও সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ডাঃ জিয়াউদ্দিন হায়দার আরও বলেন, “স্বাধীন ও সুখী সমৃদ্ধশালী দেশ গঠনের লক্ষ্যে জনগণ বিএনপিকে ভোট দিয়েছেন। সেই প্রত্যাশা পূরণে আমরা বদ্ধপরিকর। দেশের প্রতিটি নাগরিক যেন শান্তিতে বসবাস করতে পারে, সে লক্ষ্যে সরকার নিরলসভাবে কাজ করছে।”

প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী (প্রতিমন্ত্রীর মর্যাদায়) হিসেবে নিয়োগ পাওয়ার পর এটাই ছিল তার ঝালকাঠিতে প্রথম আগমন।

এ উপলক্ষে বিকেলে তার বাসভবনে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের নিয়ে মতবিনিময় সভার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সৈয়দ হোসেন, সদস্য সচিব অ্যাডভোকেট শাহাদাত হোসেন, জেলা বিএনপির সদস্য অ্যাডভোকেট মিজানুর রহমান মুবিন, সদর উপজেলা বিএনপির সভাপতি অধ্যাপক এজাজ হাসান, সাধারণ সম্পাদক মোঃ খোকন মল্লিক, পৌর বিএনপির সভাপতি অ্যাডভোকেট নাসিমুল হাসান, যুবদলের আহ্বায়ক শামীম তালুকদার, সাধারণ সম্পাদক আনিছুর রহমান, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক গিয়াস সরদারসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

এছাড়াও বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও সাংবাদিক সংগঠনের পক্ষ থেকে ডাঃ জিয়াউদ্দিন হায়দারকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়।

তার সঙ্গে সাক্ষাৎ করতে শত শত নেতাকর্মীর উপস্থিতিতে বাসভবন প্রাঙ্গণ মুখরিত হয়ে ওঠে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Created By ThemesDealer.Com