বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
মিথ্যা বিজ্ঞাপন ও অনিয়মে খুলনায় ৯ প্রতিষ্ঠানকে ৫৫ হাজার টাকা জরিমানা টঙ্গীতে স্টেশন রোড সড়ক দখলমুক্ত ও যানজট নিরসনে উচ্ছেদ অভিযান । যাত্রাবাড়ী থানার দনিয়া থেকে প্রাইভেটকার জব্দ ফরিদপুরের ভাঙ্গায় মহাসড়কে এলোপাতাড়ি গুলিবর্ষণের ঘটনায় নারীসহ গ্রেফতার-২ ‎বেনাপোল সীমান্তে বিজিবির অভিযানে প্রায় ৩ লাখ টাকার চোরাচালানি পণ্য আটক উত্তরায় লিবার্টি ক্লাবে র‌্যাবের অভিযান – বিপুল পরিমাণ দেশি-বিদেশি মদ- বিয়ারসহ গ্রেফতার-২ গাজীপুরের টঙ্গীতে পুলিশের ওপর হামলা চালিয়ে পরোয়ানাভুক্ত আসামি ছিনতাইয়ের চেষ্টা গ্রেপ্তার ৫ কাশিয়ানীতে ৩২ লাখ টাকার স্বর্ণালংকার আত্মসাতের অভিযোগ বেনাপোল সীমান্তে ৪৯ বিজিবির অভিযান, মদ-সিরাপসহ বিপুল পণ্য আটক ‎যশোর সীমান্তে বিজিবির অভিযানে ১৬ লাখ টাকার মাদক ও চোরাচালানি পণ্য আটক ‎ ইয়াবায় ভাসছে তুরাগের ৩৩টি গ্রাম, ১০১ স্পটে শতাধিক ডিলার সক্রিয়

​ভালুকার আর্কিটেক্ট এম.এ হোসাইন কলেজ প্রধানমন্ত্রীর সমন্বিত উপবৃত্তি কর্মসূচিতে অন্তর্ভুক্ত

Reporter Name / ২৮ Time View
Update : রবিবার, ৩ মে, ২০২৬

​ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি:
ময়মনসিংহের ভালুকায় শিক্ষার মানোন্নয়ন ও প্রসারে নিবেদিত অন্যতম শিক্ষাপ্রতিষ্ঠান আর্কিটেক্ট এম.এ হোসাইন কলেজ মাননীয় প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের ‘সমন্বিত উপবৃত্তি কর্মসূচিতে’ নতুন প্রতিষ্ঠান হিসেবে অন্তর্ভুক্ত হয়েছে। গত ২৮শে এপ্রিল বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।
​উপজেলার হবিরবাড়ী জামিরদিয়ার বিশিষ্ট শিল্পপতি ও শিক্ষানুরাগী আর্কিটেক্ট মোঃ আলী হোসাইন (বি.আর্ক-বুয়েট, এমবিএ) কর্তৃক প্রতিষ্ঠিত এই কলেজটি সরকারের এই গুরুত্বপূর্ণ কর্মসূচির আওতায় আসায় এলাকায় শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে আনন্দ বিরাজ করছে।
​এই অর্জনে সন্তোষ প্রকাশ করে কলেজের প্রতিষ্ঠাতা আর্কিটেক্ট মোঃ আলী হোসাইন মাননীয় প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের সকল কর্মকর্তা, শিক্ষা মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট সকলের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তিনি কলেজের উত্তরোত্তর সাফল্য কামনায় সকলের দোয়া ও সহযোগিতা প্রত্যাশা করেন। এদিকে, গৌরবময় এই অর্জনে কলেজের প্রতিষ্ঠাতা এবং বিশিষ্ট তরুণ শিল্পপতি মোঃ নাছির আল হোসাইন (সুজন)-কে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন কলেজের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।
​উল্লেখ্য, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে হবিরবাড়ী সিডস্টোর এলাকায় অবস্থিত এই কলেজটি ইতোমধ্যে মানসম্মত শিক্ষার জন্য পরিচিতি লাভ করেছে। সবুজে ঘেরা মনোরম ও সিসিটিভি নিয়ন্ত্রিত আধুনিক এই ক্যাম্পাসে রয়েছে দক্ষ ও প্রশিক্ষিত শিক্ষক মন্ডলী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Created By ThemesDealer.Com