বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:০০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
মিথ্যা বিজ্ঞাপন ও অনিয়মে খুলনায় ৯ প্রতিষ্ঠানকে ৫৫ হাজার টাকা জরিমানা টঙ্গীতে স্টেশন রোড সড়ক দখলমুক্ত ও যানজট নিরসনে উচ্ছেদ অভিযান । যাত্রাবাড়ী থানার দনিয়া থেকে প্রাইভেটকার জব্দ ফরিদপুরের ভাঙ্গায় মহাসড়কে এলোপাতাড়ি গুলিবর্ষণের ঘটনায় নারীসহ গ্রেফতার-২ ‎বেনাপোল সীমান্তে বিজিবির অভিযানে প্রায় ৩ লাখ টাকার চোরাচালানি পণ্য আটক উত্তরায় লিবার্টি ক্লাবে র‌্যাবের অভিযান – বিপুল পরিমাণ দেশি-বিদেশি মদ- বিয়ারসহ গ্রেফতার-২ গাজীপুরের টঙ্গীতে পুলিশের ওপর হামলা চালিয়ে পরোয়ানাভুক্ত আসামি ছিনতাইয়ের চেষ্টা গ্রেপ্তার ৫ কাশিয়ানীতে ৩২ লাখ টাকার স্বর্ণালংকার আত্মসাতের অভিযোগ বেনাপোল সীমান্তে ৪৯ বিজিবির অভিযান, মদ-সিরাপসহ বিপুল পণ্য আটক ‎যশোর সীমান্তে বিজিবির অভিযানে ১৬ লাখ টাকার মাদক ও চোরাচালানি পণ্য আটক ‎ ইয়াবায় ভাসছে তুরাগের ৩৩টি গ্রাম, ১০১ স্পটে শতাধিক ডিলার সক্রিয়

বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসে জেএসএস’র মানববন্ধন, সাংবাদিকদের ঐক্যের আহ্বান

Reporter Name / ৬৭ Time View
Update : বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬

স্টাফ রিপোর্টার : সাইদুর রহমান রিপন

বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে আলোচনা সভা ও মানববন্ধন কর্মসূচি পালন করেছে জাতীয় সাংবাদিক সংস্থা (জেএসএস)। বুধবার (০৭ মে ২০২৬) সকালে জাতীয় প্রেসক্লাব-এর সামনে এ কর্মসূচির আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় নির্বাহী পরিষদের চেয়ারম্যান লায়ন মোঃ নূর ইসলাম। বক্তারা বলেন, সাংবাদিকদের ন্যায্য অধিকার আদায়ে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমেই গণমাধ্যমের মর্যাদা আরও সুসংহত করা সম্ভব।

মানববন্ধনে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সিনিয়র ভাইস চেয়ারম্যান মোঃ আলতাফ, ভাইস চেয়ারম্যান লায়ন এবিএম সোবহান হাওলাদার, যুগ্ম মহাসচিব মোঃ হাসান আলী ও সাব্বির আহমেদ হাজরা, ঢাকা বিভাগীয় সভাপতি মোঃ সোহাগ ইসলাম,যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম অর্থ সম্পাদক মুফতি শেখ আজিমুদ্দিন, সহ-সাংগঠনিক সম্পাদক আলতা হোসেন অমি, শিক্ষা বিষয়ক সম্পাদক লায়ন ইঞ্জিনিয়ার আশফাক আহমেদ চৌধুরী, মহিলা ও শিশু বিষয়ক সম্পাদক রাজিয়া সুলতানা তূর্ণা, ঢাকা বিভাগীয় সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম, ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক শহিদুল ইসলাম আলম, সাবেক সাংগঠনিক সম্পাদক ক. ইয়াসিন মোহাম্মদ তুহিন, সহ-দপ্তর সম্পাদক মোঃ সাইদুল ইসলাম এবং সাহিত্য বিষয়ক সম্পাদক মারিয়া আক্তারসহ কেন্দ্রীয়, ঢাকা বিভাগ ও মহানগরের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

সভাপতির বক্তব্যে লায়ন মোঃ নূর ইসলাম বলেন, “সাংবাদিকরা সমাজের দর্পণ। গণমানুষের কথা রাষ্ট্রের কাছে তুলে ধরাই সাংবাদিকদের দায়িত্ব। তাই সাংবাদিকদের নিজেদের অধিকার রক্ষায়ও ঐক্যবদ্ধ হতে হবে।”
তিনি আরও বলেন, “সত্য, ন্যায় ও বস্তুনিষ্ঠতার জায়গা থেকে সাংবাদিকতা করতে পারলে কোনো শক্তিই সাংবাদিক সমাজকে পিছিয়ে রাখতে পারবে না। আমাদের এক নীতিতে, এক কাতারে থেকে এগিয়ে যেতে হবে।”
অনুষ্ঠানে বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরাও জাতীয় সাংবাদিক সংস্থার প্রতি সংহতি প্রকাশ করেন। পুরো আয়োজনের সার্বিক ব্যবস্থাপনা ও সঞ্চালনায় ছিলেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সাংগঠনিক সম্পাদক মোঃ রেজাউল ইসলাম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Created By ThemesDealer.Com