বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
মিথ্যা বিজ্ঞাপন ও অনিয়মে খুলনায় ৯ প্রতিষ্ঠানকে ৫৫ হাজার টাকা জরিমানা টঙ্গীতে স্টেশন রোড সড়ক দখলমুক্ত ও যানজট নিরসনে উচ্ছেদ অভিযান । যাত্রাবাড়ী থানার দনিয়া থেকে প্রাইভেটকার জব্দ ফরিদপুরের ভাঙ্গায় মহাসড়কে এলোপাতাড়ি গুলিবর্ষণের ঘটনায় নারীসহ গ্রেফতার-২ ‎বেনাপোল সীমান্তে বিজিবির অভিযানে প্রায় ৩ লাখ টাকার চোরাচালানি পণ্য আটক উত্তরায় লিবার্টি ক্লাবে র‌্যাবের অভিযান – বিপুল পরিমাণ দেশি-বিদেশি মদ- বিয়ারসহ গ্রেফতার-২ গাজীপুরের টঙ্গীতে পুলিশের ওপর হামলা চালিয়ে পরোয়ানাভুক্ত আসামি ছিনতাইয়ের চেষ্টা গ্রেপ্তার ৫ কাশিয়ানীতে ৩২ লাখ টাকার স্বর্ণালংকার আত্মসাতের অভিযোগ বেনাপোল সীমান্তে ৪৯ বিজিবির অভিযান, মদ-সিরাপসহ বিপুল পণ্য আটক ‎যশোর সীমান্তে বিজিবির অভিযানে ১৬ লাখ টাকার মাদক ও চোরাচালানি পণ্য আটক ‎ ইয়াবায় ভাসছে তুরাগের ৩৩টি গ্রাম, ১০১ স্পটে শতাধিক ডিলার সক্রিয়

গাজীপুর টঙ্গীতে গ্লোবাল কিডস স্কুল অসহায় পরিবারকে ঘর উপহার দিল

Reporter Name / ২০ Time View
Update : রবিবার, ১০ মে, ২০২৬

মোঃ পলাশ সরকার:
গাজীপুর প্রতিনিধি:

গাজীপুরের টঙ্গীতে মানবিক উদ্যোগের অংশ হিসেবে অসহায় ও ঘরহীন একটি পরিবারের পাশে দাঁড়িয়েছে “গ্লোবাল কিডস স্কুল”। স্কুলটির উদ্যোগে দীর্ঘদিন ধরে মানবেতর জীবনযাপন করা একটি পরিবারকে নতুন ঘর উপহার দেওয়া হয়েছে। রবিবার (১০ মে) বিকালে টঙ্গীর রেলস্টেশনের পাশ্ববর্তী কেরানীর টেক বস্তীতে আনুষ্ঠানিকভাবে ঘরটি হস্তান্তর করা হয়। জানা যায়, বহু বছর ধরে ছোট দুই শিশু সন্তানকে নিয়ে অত্যন্ত কষ্টে দিন কাটাচ্ছিল পরিবারটি। ঝড়-বৃষ্টি ও প্রতিকূল আবহাওয়ার মধ্যেও ছালা ও পলিথিন দিয়ে তৈরি অস্থায়ী ঘরে বসবাস করতেন তারা। বৃষ্টি হলেই আশ্রয়ের জন্য অন্যের ঘরের নিচে যেতে হতো পরিবারটির সদস্যদের। পরিবারটির দুর্দশার কথা বিবেচনা করে মানবিক সহায়তার হাত বাড়িয়ে দেয় “গ্লোবাল কিডস স্কুল”। স্কুলের পরিচালক মাহবুবুর রহমান জিলানী ও পরিচালক মোহাম্মদ শামীম রেজার সার্বিক সহযোগিতায় রঙিন টিন, পিলার ও বাঁশ দিয়ে নতুন ঘর নির্মাণ করে দেওয়া হয়। গ্লোবাল কিডস স্কুলের প্রতিষ্ঠাতা পরিচালক মাহবুবুর রহমান জিলানীর সভাপতিত্বে ও পরিচালক মোহাম্মদ শামীম রেজার সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। ঘর উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক ও টঙ্গী পূর্ব থানা যুবদলের সদস্য সচিব নাজমুল হোসেন মন্ডল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৪৬ নং ওয়ার্ড যুবদলের প্রতিষ্ঠাতা সভাপতি ও কাউন্সিলর পদপ্রার্থী মোঃ আব্দুল খালেক, সাংবাদিক নেতা কালিমুল্লাহ ইকবাল, সাংবাদিক নুরুজ্জামান, আরিফ চৌধুরীসহ
স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, সমাজসেবক ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।

তারা এ ধরনের মানবিক উদ্যোগকে সাধুবাদ জানান এবং সমাজের বিত্তবানদের অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Created By ThemesDealer.Com