বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
মিথ্যা বিজ্ঞাপন ও অনিয়মে খুলনায় ৯ প্রতিষ্ঠানকে ৫৫ হাজার টাকা জরিমানা টঙ্গীতে স্টেশন রোড সড়ক দখলমুক্ত ও যানজট নিরসনে উচ্ছেদ অভিযান । যাত্রাবাড়ী থানার দনিয়া থেকে প্রাইভেটকার জব্দ ফরিদপুরের ভাঙ্গায় মহাসড়কে এলোপাতাড়ি গুলিবর্ষণের ঘটনায় নারীসহ গ্রেফতার-২ ‎বেনাপোল সীমান্তে বিজিবির অভিযানে প্রায় ৩ লাখ টাকার চোরাচালানি পণ্য আটক উত্তরায় লিবার্টি ক্লাবে র‌্যাবের অভিযান – বিপুল পরিমাণ দেশি-বিদেশি মদ- বিয়ারসহ গ্রেফতার-২ গাজীপুরের টঙ্গীতে পুলিশের ওপর হামলা চালিয়ে পরোয়ানাভুক্ত আসামি ছিনতাইয়ের চেষ্টা গ্রেপ্তার ৫ কাশিয়ানীতে ৩২ লাখ টাকার স্বর্ণালংকার আত্মসাতের অভিযোগ বেনাপোল সীমান্তে ৪৯ বিজিবির অভিযান, মদ-সিরাপসহ বিপুল পণ্য আটক ‎যশোর সীমান্তে বিজিবির অভিযানে ১৬ লাখ টাকার মাদক ও চোরাচালানি পণ্য আটক ‎ ইয়াবায় ভাসছে তুরাগের ৩৩টি গ্রাম, ১০১ স্পটে শতাধিক ডিলার সক্রিয়

। আজ আমি সাধারণ মানুষের পক্ষ থেকে কিছু গুরুত্বপূর্ণ কথা বলতে চাই।

Reporter Name / ১৪১ Time View
Update : শনিবার, ১৬ মে, ২০২৬

সম্মানিত খিলক্ষেতবাসী,
আসসালামু আলাইকুম।
আজ আমি সাধারণ মানুষের পক্ষ থেকে কিছু গুরুত্বপূর্ণ কথা বলতে চাই।
খিলক্ষেত এলাকায় সরকারি জায়গায় দলীয় অফিস স্থাপন নিয়ে সর্বস্তরে নানা প্রশ্ন ও গুঞ্জন সৃষ্টি হয়েছে। সাধারণ মানুষের অভিযোগ— এই অফিস জনগণের সেবা বা উন্নয়নের উদ্দেশ্যে নয়, বরং আধিপত্য বিস্তার, চাঁদাবাজি ও দখলদারিত্ব টিকিয়ে রাখার উদ্দেশ্যে স্থাপন করা হয়েছে।
আমরা স্পষ্টভাবে বলতে চাই, সরকারি জায়গা জনগণের সম্পদ। এই জায়গা কোনো ব্যক্তি, গোষ্ঠী বা রাজনৈতিক প্রভাব খাটিয়ে দখল করার অধিকার কারও নেই। রাজনৈতিক দল মানুষের কল্যাণের জন্য কাজ করবে, মানুষের উপর প্রভাব বিস্তার বা ভয় সৃষ্টি করার জন্য নয়।
খিলক্ষেতবাসী শান্তি চায়, নিরাপত্তা চায়, সুশাসন চায়। তারা চায় না সরকারি সম্পদকে ব্যবহার করে সাধারণ ব্যবসায়ী, পথচারী ও এলাকার মানুষকে জিম্মি করা হোক। যদি কোনো দলীয় অফিস সত্যিকার অর্থে জনগণের কল্যাণে কাজ করে, তাহলে জনগণ অবশ্যই তা সম্মানের চোখে দেখবে। কিন্তু যদি সেই অফিসকে কেন্দ্র করে চাঁদাবাজি, দখল ও সন্ত্রাসের অভিযোগ উঠে, তাহলে জনগণের মনে প্রশ্ন জাগাটা স্বাভাবিক।
আমরা প্রশাসনের কাছে আহ্বান জানাই— বিষয়টি নিরপেক্ষভাবে তদন্ত করা হোক। সরকারি জায়গা যেন জনগণের স্বার্থেই ব্যবহৃত হয়, তা নিশ্চিত করতে হবে। কোনো ব্যক্তি বা গোষ্ঠীর অপব্যবহারের সুযোগ দেওয়া যাবে না।
আসুন, আমরা দল-মতের ঊর্ধ্বে উঠে সত্য ও ন্যায়ের পক্ষে দাঁড়াই। অন্যায়কে অন্যায় বলি। খিলক্ষেতকে একটি শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও দখল-চাঁদাবাজি, মাদক মুক্ত এলাকা হিসেবে গড়ে তুলি।
ধন্যবাদ সবাইকে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Created By ThemesDealer.Com