বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
মিথ্যা বিজ্ঞাপন ও অনিয়মে খুলনায় ৯ প্রতিষ্ঠানকে ৫৫ হাজার টাকা জরিমানা টঙ্গীতে স্টেশন রোড সড়ক দখলমুক্ত ও যানজট নিরসনে উচ্ছেদ অভিযান । যাত্রাবাড়ী থানার দনিয়া থেকে প্রাইভেটকার জব্দ ফরিদপুরের ভাঙ্গায় মহাসড়কে এলোপাতাড়ি গুলিবর্ষণের ঘটনায় নারীসহ গ্রেফতার-২ ‎বেনাপোল সীমান্তে বিজিবির অভিযানে প্রায় ৩ লাখ টাকার চোরাচালানি পণ্য আটক উত্তরায় লিবার্টি ক্লাবে র‌্যাবের অভিযান – বিপুল পরিমাণ দেশি-বিদেশি মদ- বিয়ারসহ গ্রেফতার-২ গাজীপুরের টঙ্গীতে পুলিশের ওপর হামলা চালিয়ে পরোয়ানাভুক্ত আসামি ছিনতাইয়ের চেষ্টা গ্রেপ্তার ৫ কাশিয়ানীতে ৩২ লাখ টাকার স্বর্ণালংকার আত্মসাতের অভিযোগ বেনাপোল সীমান্তে ৪৯ বিজিবির অভিযান, মদ-সিরাপসহ বিপুল পণ্য আটক ‎যশোর সীমান্তে বিজিবির অভিযানে ১৬ লাখ টাকার মাদক ও চোরাচালানি পণ্য আটক ‎ ইয়াবায় ভাসছে তুরাগের ৩৩টি গ্রাম, ১০১ স্পটে শতাধিক ডিলার সক্রিয়

নিষেধাজ্ঞার সময়ে জেলেদের পাশে সরকার, মনপুরায় বিশেষ প্রণোদনার রেশন বিতরণ

Reporter Name / ৩৩ Time View
Update : মঙ্গলবার, ১৯ মে, ২০২৬

এস এম সাইদ হোসেন রিপন
ভোলার মনপুরা উপজেলা উপজেলায় ২০২৫-২৬ অর্থবছরের “ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্প (২য় সংশোধিত)” এর আওতায় ইলিশ অভয়াশ্রম এলাকার জেলেদের মাঝে বিশেষ প্রণোদনার খাদ্য সহায়তা ও রেশন বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৯ মে ২০২৬) সকাল ১০টায় উপজেলা পরিষদ প্রাঙ্গণে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়। মনপুরার ৫টি ইউনিয়নের জেলেদের মাঝে বিশেষ রেশন কার্ডের মাধ্যমে প্রণোদনা বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন মনপুরা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আবু মুছা এবং ভোলা জেলা মৎস্য কর্মকর্তা মোঃ ইকবাল হোসেন। এ সময় উপস্থিত ছিলেন মনপুরা উপজেলা দায়িত্বপ্রাপ্ত মৎস্য কর্মকর্তা উজ্জ্বল বনিক।
উপজেলা মৎস্য কর্মকর্তা জানান, মেঘনা নদীকেন্দ্রিক অসহায় জেলেদের জন্য বিশেষ প্রণোদনার খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। তিনি বলেন, যাচাই-বাছাইয়ের মাধ্যমে প্রকৃত জেলেদের তালিকা প্রস্তুত করা সম্ভব হয়েছে। আগামীকাল ৩নং উত্তর সাকুচিয়া ও ৪নং দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের তালিকাভুক্ত জেলেদের মাঝেও এ প্রণোদনা বিতরণ করা হবে।
সুবিধাভোগী জেলেরা জানান, নদীতে মাছ ধরার নিষেধাজ্ঞা চলাকালে তারা চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছেন। এমন সময়ে সরকারি এই সহায়তা তাদের পরিবারের জন্য অনেক উপকারে আসবে।
এ সময় আরও উপস্থিত ছিলেন বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ, মৎস্যজীবী জেলে ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Created By ThemesDealer.Com