মোঃ পলাশ সরকার:
গাজীপুর প্রতিনিধি:
ঈদুল আযহার শুভেচ্ছা জানালেন কাউন্সিলর পদপ্রার্থী মোহাম্মদ সম্রাট পবিত্র ঈদুল আযহা উপলক্ষে
গাজীপুর সিটি কর্পোরেশন ৪৩ নং ওয়ার্ডবাসী সর্বস্তরের জনগণকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন কাউন্সিলর পদপ্রার্থী মোহাম্মদ সম্রাট তিনি ওয়ার্ডের প্রিয় উজ্জ্বল নক্ষত্র, স্বচ্ছ পরিবারের কৃতি সন্তান এবং ৪৩ নং ওয়ার্ডে সুপরিচিত। দীর্ঘদিন ধরে তিনি যুবসমাজকে সংগঠিত ও নেতৃত্ব দিয়ে আসছেন। এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন,
“পবিত্র ঈদুল আযহা ত্যাগ, ভালোবাসা ও মানবতার মহান শিক্ষা দেয়। ঈদের আনন্দ ধনী-গরিব নির্বিশেষে সকল মানুষের মাঝে ছড়িয়ে পড়ুক। সবাই সুখ-শান্তিতে ঈদ উদযাপন করুক—এই কামনা করছি।”
তিনি আরও বলেন,
“আমি সবসময় সাধারণ মানুষের পাশে থাকতে চাই। ৪৩ নং ওয়ার্ডবাসীর
শান্তি ও মানুষের কল্যাণে কাজ করে যেতে চাই। তরুণ সমাজকে সঙ্গে নিয়ে একটি সুন্দর, মাদকমুক্ত ও আধুনিক ওয়ার্ড
গড়ে তোলাই আমার লক্ষ্য।” সম্রাট সাহা ৪৩ নং ওয়ার্ড সাধারণ সম্পাদক বায়তুল ইমাম মাদ্রাসা ও মসজিদ কমপ্লেক্স দায়িত্ব পালন করে আসছেন এবং রাজপথের সাহসী সৈনিক ও যুব সমাজের অনুপ্রেরণা হিসেবে পরিচিত। রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ডের পাশাপাশি তিনি বিভিন্ন সময় অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়ে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন।পবিত্র ঈদুল আযহা উপলক্ষে তিনি দেশবাসীসহ গাজীপুর সিটি কর্পোরেশনের সুখ, শান্তি, সুস্বাস্থ্য ও সমৃদ্ধি কামনা করছেন। তাই আগামীতে কাউন্সিলর হিসেবে আপনাদের কাছে দোয়া ও ভালোবাসা সমর্থন চাই।