বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
মিথ্যা বিজ্ঞাপন ও অনিয়মে খুলনায় ৯ প্রতিষ্ঠানকে ৫৫ হাজার টাকা জরিমানা টঙ্গীতে স্টেশন রোড সড়ক দখলমুক্ত ও যানজট নিরসনে উচ্ছেদ অভিযান । যাত্রাবাড়ী থানার দনিয়া থেকে প্রাইভেটকার জব্দ ফরিদপুরের ভাঙ্গায় মহাসড়কে এলোপাতাড়ি গুলিবর্ষণের ঘটনায় নারীসহ গ্রেফতার-২ ‎বেনাপোল সীমান্তে বিজিবির অভিযানে প্রায় ৩ লাখ টাকার চোরাচালানি পণ্য আটক উত্তরায় লিবার্টি ক্লাবে র‌্যাবের অভিযান – বিপুল পরিমাণ দেশি-বিদেশি মদ- বিয়ারসহ গ্রেফতার-২ গাজীপুরের টঙ্গীতে পুলিশের ওপর হামলা চালিয়ে পরোয়ানাভুক্ত আসামি ছিনতাইয়ের চেষ্টা গ্রেপ্তার ৫ কাশিয়ানীতে ৩২ লাখ টাকার স্বর্ণালংকার আত্মসাতের অভিযোগ বেনাপোল সীমান্তে ৪৯ বিজিবির অভিযান, মদ-সিরাপসহ বিপুল পণ্য আটক ‎যশোর সীমান্তে বিজিবির অভিযানে ১৬ লাখ টাকার মাদক ও চোরাচালানি পণ্য আটক ‎ ইয়াবায় ভাসছে তুরাগের ৩৩টি গ্রাম, ১০১ স্পটে শতাধিক ডিলার সক্রিয়

বর্তমান পরিস্থিতিতে ঐক্যবদ্ধ থাকার কোনো বিকল্প নেই – অধ্যাপক ডাঃ হাবিবে মিল্লাত মুন্না

Reporter Name / ১০ Time View
Update : সোমবার, ২৫ মে, ২০২৬

শফিক বাবু /হাকিকুল ইসলাম খোকন, বাপসনিউজঃ গ্লোবাল সেন্টার ফর ডেমোক্রেটিক গভর্নেন্সের সভাপতি অধ্যাপক ডাঃ হাবিবে মিল্লাত মুন্না বলেছেন, বর্তমান পরিস্থিতিতে শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ থাকার কোনো বিকল্প নেই।

তিনি গত মংগলবার(২০ মে ২০২৬) বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধের আদর্শে বিশ্বাসী সাংবাদিক, কবি, সাহিত্যিক এবং সাংস্কৃতিক ব্যক্তিদের নিয়ে গঠিত “স্মরণে ৭১, হৃদয়ে বাংলাদেশ” টেলিগ্রাম গ্রুপে ভার্চুয়ালি যুক্ত হয়ে একথা বলেন। অনুষ্ঠানে দেশ-বিদেশের অর্ধশতাধিক সাংবাদিক সংযুক্ত ছিলেন।
ছবি-অধ্যাপক ডা. মোঃ হাবিবে মিল্লাত মুন্না সভাপতি, গ্লোবাল সেন্টার ফর ডেমোক্রেটিক গভর্নেন্ বলেন,
টিকার অভাবে সারাদেশে প্রায় পাঁচ শতাধিক শিশুর মৃত্যুর দায় ইউনূস গংদের এড়ানোর সুযোগ নেই বলে মন্তব্য করে ডা. হাবিবে মিল্লাত মুন্না বলেন, দেশের স্বাস্থ্যখাতে অব্যবস্থাপনা, চিকিৎসা সেবার ঘাটতি এবং শিশুস্বাস্থ্য নিয়ে দায়িত্বহীনতার কারণেই এ ধরনের মর্মান্তিক ঘটনা ঘটছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে:
মোট আক্রান্ত (হাম-সদৃশ উপসর্গ): ৫৭,৮৫৬ জন
নিশ্চিত রোগী: ৮,০৬৭ জন
সবচেয়ে বেশি আক্রান্ত জেলা: ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম ও খুলনা
আক্রান্তের ৭৫–৮৩% শিশু টিকাবিহীন বা এক ডোজপ্রাপ্ত

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সময় টিকাদান কর্মসূচির সাফল্যের জন্য আন্তর্জাতিক স্বীকৃতি ও পুরস্কার অর্জিত হয়েছিল। অথচ বর্তমানে টিকার সংকটের কারণে শিশু মৃত্যুর ঘটনা ঘটছে।

হাবিবে মিল্লাত মুন্না বলেন, ইউনুস টিকা নিয়ে ব্যবসা করতে চেয়েছিল এবং তার অযোগ্য স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম, স্বাস্থ্য সচিব, ডিজি হেলথ এবং টিকা সংশ্লিষ্ট সকল কর্মকর্তাকে এই ৫০০-এর অধিক শিশু মৃত্যুর দায় নিতে হবে।

তিনি দাবি করেন, শেখ হাসিনা করোনা মহামারির সময় কোটি কোটি মানুষের জন্য টিকার ব্যবস্থা করে পরিস্থিতি সফলভাবে মোকাবিলা করেছিলেন, কিন্তু বর্তমান পরিস্থিতিতে অব্যবস্থাপনা ও স্বার্থ সংশ্লিষ্টতার কারণে হাজার হাজার শিশুর জীবন ঝুঁকির মধ্যে পড়েছে।

ইউনিসেফের প্রতিনিধি রানা ফ্লাওয়ার্স জানান, ২০২৪ সাল থেকে একাধিকবার সরকারকে টিকা সংকট নিয়ে সতর্ক করা হলেও কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি।

ডা. হাবিবে মিল্লাত মুন্না বলেন, আগে দেশে টিকাদান কর্মসূচি সফল ছিল এবং ২০১৮ সালে মাত্র ৩৬টি হামের কেস রিপোর্ট হয়েছিল। ২০২০ সালের মধ্যে হাম-রুবেলা নির্মূলের লক্ষ্য নির্ধারণ করা হয়েছিল। তবে বর্তমানে পরিস্থিতি উল্টো দিকে যাচ্ছে বলে তিনি মন্তব্য করেন।খবর আইবিএননিউজ ।

দেশের বিভিন্ন কমিউনিটি ক্লিনিকে প্রয়োজনীয় ওষুধের সংকট রয়েছে। এমনকি জন্মনিয়ন্ত্রণ সামগ্রীও অনেক স্থানে পাওয়া যাচ্ছে না। এর ফলে জনস্বাস্থ্য ব্যবস্থা মারাত্মক ঝুঁকির মধ্যে পড়েছে বলে মন্তব্য করেন ডাঃ হাবিবে মিল্লাত।
ডাঃ হাবিবে মিল্লাত মুন্না দাবি করেন, দেশে শিশু মৃত্যুর হার বাড়ছে এবং একই সঙ্গে জন্মনিয়ন্ত্রণ কার্যক্রম ব্যাহত হওয়ায় জনসংখ্যা বৃদ্ধির আশঙ্কাও তৈরি হয়েছে। তিনি স্বাস্থ্যখাতে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ, টিকার সরবরাহ নিশ্চিত এবং কমিউনিটি ক্লিনিকগুলোতে প্রয়োজনীয় চিকিৎসা সামগ্রী পৌঁছে দেওয়ার আহ্বান জানান।
তিনি বলেন, স্বাস্থ্য ব্যবস্থার অবনতি রোধে সংশ্লিষ্টদের জবাবদিহিতার আওতায় আনতে হবে এবং শিশু মৃত্যুর ঘটনার সুষ্ঠু তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে।
চলচ্চিত্র নির্মাতা ও সিনিয়র সাংবাদিক বাহার উদ্দিন খেলনের সভাপতিত্বে এবং সিনিয়র সাংবাদিক সাজ্জাদ হোসেনের সঞ্চালনায় ভার্চুয়াল এই অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সিনিয়র সাংবাদিক শফিক বাবু, মানিক লাল ঘোষ, এইচ এম দুলাল হোসেন, আহমেদ রাসেল, মোজাফফর হোসেন, জহির উদ্দিন, আল-আমীন।
সভাপতির বক্তব্যে বাহার উদ্দিন খেলন বলেন, শেখ হাসিনার নেতৃত্বে আগামীর আওয়ামী লীগ হবে পরিশুদ্ধ এবং শিক্ষিত।
তিনি বলেন, বিগত আওয়ামী লীগের শাসনামলে যারা দুর্নীতি করেছে এবং দলের ক্ষতি করেছে তাদেরকে পুনরায় নেতৃত্ব দিলে তা তৃণমূল মেনে নেবে না।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Created By ThemesDealer.Com