মোঃ জহিরুল ইসলাম হামিদ:
ছুটির দিনেও থেমে নেই উত্তর সিটি কর্পোরেশনের কার্যক্রম। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ৪৭ নম্বর ওয়ার্ডে নিয়মিত মশক নিধন কার্যক্রম চালানো হচ্ছে। গতকাল রাত ৭টা থেকে ১১টা পর্যন্ত ওয়ার্ডের বিভিন্ন রাস্তাঘাট, ড্রেন ও গুরুত্বপূর্ণ এলাকায় মশা নিয়ন্ত্রণে স্প্রে ও ওষুধ প্রয়োগ করা হয়।
৪৭ নম্বর ওয়ার্ডের সুপারভাইজার মোঃ সুমন রেজা এ বিষয়ে মোঃ জহিরুল ইসলাম হামিদকে জানান, ডেঙ্গু ও অন্যান্য মশাবাহিত রোগ প্রতিরোধে নিয়মিতভাবে এই অভিযান পরিচালনা করা হচ্ছে এবং জনস্বাস্থ্য সুরক্ষায় এ কার্যক্রম অব্যাহত থাকবে। তিনি আরও বলেন, নগরবাসীর স্বাস্থ্য সুরক্ষায় ছুটির দিনসহ প্রতিদিন নির্ধারিত কর্মসূচি অনুযায়ী মশক নিধন কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।
জনসাধারণও এই উদ্যোগকে স্বাগত জানিয়েছে এবং নিয়মিত এমন কার্যক্রম চালিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছে।