লুৎফুল কবির সাংবাদিক
আসন্ন গাজীপুরের ৫৩ নং ওয়ার্ডের কাউন্সিলর একজন সৎ ও যোগ্য জনবান্ধব প্রার্থী হিসেবে জনাব কামাল হোসেন নিজেকে তুলে ধরেছেন। স্থানীয় যুব সমাজের অহংকার ও সমাজ সেবায় নিবেদিত একজন তরুণ মুখ। তিনি দীর্ঘদিন ধরে এলাকার বিভিন্ন সামাজিক কর্মকান্ডে সক্রিয় ভূমিকা পালন করে সাধারণ মানুষের আস্থা অর্জন করেছেন।
স্থানীয়দের মতে এই প্রার্থী একজন পরোপকারী ও বলিষ্ঠ কণ্ঠস্বর যিনি সব সময় অন্যায়ের বিরুদ্ধে স্বেচ্ছার ও অসহায় মানুষের পাশে দাঁড়াতে পিছপা হন না। তার সততা দায়িত্ববোধ ও নেতৃত্ব গুণ ইতোমধ্যেই ৫৩ নং ওয়ার্ডের মানুষের মাঝে ইতিবাচক সাড়া ফেলেছে। প্রার্থী জানান আমি জনগণের সেবা করার লক্ষ্য নিয়ে নির্বাচনে অংশগ্রহণ করছি। যদি এলাকাবাসী আমাকে তাদের মূল্যবান ভোট দিয়ে নির্বাচিত করেন তাহলে আমি একটি আধুনিক উন্নত ও মাদকমুক্ত সমাজ গঠনে কাজ করে যাবো।তিনি আসন্ন ওয়ার্ডের নির্বাচনের ৫৩ নং ওয়ার্ডের কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে নিশ্চিত করেছেন এবং সকল শ্রেণী পেশার মানুষ দোয়া ভালোবাসা ও সমর্থন কামনা করছেন।
এলাকাবাসীর প্রত্যাশা একজন শতযোগ্য প্রতিনিধির হাত ধরেই ৫৩ নং ওয়ার্ডের নতুন দিগন্ত উন্নোচিত হবে। পরিশেষে ৫৩ নং ওয়ার্ডের অগ্রিম শুভেচ্ছা জানিয়ে শুরু করবেন নির্বাচনী প্রচারণা।