বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
মিথ্যা বিজ্ঞাপন ও অনিয়মে খুলনায় ৯ প্রতিষ্ঠানকে ৫৫ হাজার টাকা জরিমানা টঙ্গীতে স্টেশন রোড সড়ক দখলমুক্ত ও যানজট নিরসনে উচ্ছেদ অভিযান । যাত্রাবাড়ী থানার দনিয়া থেকে প্রাইভেটকার জব্দ ফরিদপুরের ভাঙ্গায় মহাসড়কে এলোপাতাড়ি গুলিবর্ষণের ঘটনায় নারীসহ গ্রেফতার-২ ‎বেনাপোল সীমান্তে বিজিবির অভিযানে প্রায় ৩ লাখ টাকার চোরাচালানি পণ্য আটক উত্তরায় লিবার্টি ক্লাবে র‌্যাবের অভিযান – বিপুল পরিমাণ দেশি-বিদেশি মদ- বিয়ারসহ গ্রেফতার-২ গাজীপুরের টঙ্গীতে পুলিশের ওপর হামলা চালিয়ে পরোয়ানাভুক্ত আসামি ছিনতাইয়ের চেষ্টা গ্রেপ্তার ৫ কাশিয়ানীতে ৩২ লাখ টাকার স্বর্ণালংকার আত্মসাতের অভিযোগ বেনাপোল সীমান্তে ৪৯ বিজিবির অভিযান, মদ-সিরাপসহ বিপুল পণ্য আটক ‎যশোর সীমান্তে বিজিবির অভিযানে ১৬ লাখ টাকার মাদক ও চোরাচালানি পণ্য আটক ‎ ইয়াবায় ভাসছে তুরাগের ৩৩টি গ্রাম, ১০১ স্পটে শতাধিক ডিলার সক্রিয়

হবিরবাড়ীর নির্বাচনী মাঠে আলোচনার শীর্ষে যুবনেতা জিয়াউর রহমান জিয়া

Reporter Name / ১১০ Time View
Update : সোমবার, ৮ জুন, ২০২৬

মোঃ আকাশ আহমেদ ভালুকা প্রতিনিধিঃ-
আসন্ন ১০ নং হবিরবাড়ী ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে তৃণমূলের রাজনীতিতে বইছে আগাম হাওয়া। সাধারণ মানুষের প্রত্যাশা ও স্থানীয় রাজনৈতিক সমীকরণে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে জোরেশোরে আলোচনায় উঠে এসেছে একনিষ্ঠ, পরিশ্রমী ও ত্যাগী যুবনেতা আলহাজ্ব জিয়াউর রহমান জিয়ার নাম। তিনি বর্তমানে ১০ নং হবিরবাড়ী ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক এবং ময়মনসিংহ দক্ষিণ জেলা যুবদলের সদস্য হিসেবে অত্যন্ত দক্ষতার সাথে দায়িত্ব পালন করছেন।
​দলীয় নেতাকর্মী ও স্থানীয় সাধারণ মানুষের সাথে কথা বলে জানা গেছে, করোনাকালীন সংকট থেকে শুরু করে যেকোনো সামাজিক ও মানবিক বিপর্যয়ে আলহাজ্ব জিয়াউর রহমান জিয়া সবসময় সাধারণ মানুষের পাশে ছিলেন। একজন নিবেদিতপ্রাণ ও মাঠপর্যায়ের নেতা হিসেবে এরই মধ্যে তিনি সর্বস্তরের মানুষের মনে নিজের একটি শক্ত অবস্থান তৈরি করতে সক্ষম হয়েছেন। এলাকার তরুণ সমাজ এবং সাধারণ ভোটারদের একাংশের মতে, হবিরবাড়ী ইউনিয়নের আধুনিকায়ন ও জনসেবায় একজন তরুণ এবং দূরদর্শী নেতৃত্বের বিকল্প নেই।
​নির্বাচনে প্রার্থী হওয়ার গুঞ্জন এবং সার্বিক প্রস্তুতি নিয়ে জানতে চাইলে আলহাজ্ব জিয়াউর রহমান জিয়া জানান, রাজনীতি তার কাছে কোনো পেশা নয়, বরং জনগণের সেবা করার একটি অন্যতম মাধ্যম। তিনি বলেন, “আমি হবিরবাড়ী ইউনিয়নবাসীর অধিকার রক্ষা, এলাকার সার্বিক উন্নয়ন ও জনগণের কল্যাণে আজীবন কাজ করে যেতে চাই। আসন্ন নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার ব্যাপারে সাধারণ মানুষ এবং শুভাকাঙ্ক্ষীদের ব্যাপক সাড়া ও ভালোবাসা পাচ্ছি।”
​তিনি আরও বলেন, “আমি হবিরবাড়ী ইউনিয়নের সর্বস্তরের মানুষের সার্বিক সহযোগিতা, সমর্থন এবং মূল্যবান দোয়া কামনা করছি। যদি জনগণ আমাকে সুযোগ দেয়, তবে এই ইউনিয়নকে একটি আধুনিক, মাদকমুক্ত এবং স্মার্ট মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তোলাই হবে আমার মূল লক্ষ্য।”
​এলাকার সচেতন মহলের মতে, আলহাজ্ব জিয়াউর রহমান জিয়ার মতো একজন পরিচ্ছন্ন ও ত্যাগী ভাবমূর্তির নেতা চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করলে হবিরবাড়ী ইউনিয়নের নির্বাচনী সমীকরণে এক নতুন ও ইতিবাচক মাত্রা যোগ হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Created By ThemesDealer.Com