বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
মিথ্যা বিজ্ঞাপন ও অনিয়মে খুলনায় ৯ প্রতিষ্ঠানকে ৫৫ হাজার টাকা জরিমানা টঙ্গীতে স্টেশন রোড সড়ক দখলমুক্ত ও যানজট নিরসনে উচ্ছেদ অভিযান । যাত্রাবাড়ী থানার দনিয়া থেকে প্রাইভেটকার জব্দ ফরিদপুরের ভাঙ্গায় মহাসড়কে এলোপাতাড়ি গুলিবর্ষণের ঘটনায় নারীসহ গ্রেফতার-২ ‎বেনাপোল সীমান্তে বিজিবির অভিযানে প্রায় ৩ লাখ টাকার চোরাচালানি পণ্য আটক উত্তরায় লিবার্টি ক্লাবে র‌্যাবের অভিযান – বিপুল পরিমাণ দেশি-বিদেশি মদ- বিয়ারসহ গ্রেফতার-২ গাজীপুরের টঙ্গীতে পুলিশের ওপর হামলা চালিয়ে পরোয়ানাভুক্ত আসামি ছিনতাইয়ের চেষ্টা গ্রেপ্তার ৫ কাশিয়ানীতে ৩২ লাখ টাকার স্বর্ণালংকার আত্মসাতের অভিযোগ বেনাপোল সীমান্তে ৪৯ বিজিবির অভিযান, মদ-সিরাপসহ বিপুল পণ্য আটক ‎যশোর সীমান্তে বিজিবির অভিযানে ১৬ লাখ টাকার মাদক ও চোরাচালানি পণ্য আটক ‎ ইয়াবায় ভাসছে তুরাগের ৩৩টি গ্রাম, ১০১ স্পটে শতাধিক ডিলার সক্রিয়

সুগন্ধা নদীর ওপর সেতু নির্মাণে স্থান পরিদর্শনে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের উচ্চপর্যায়ের প্রতিনিধি দল

Reporter Name / ১৫ Time View
Update : বুধবার, ২৪ জুন, ২০২৬

ঝালকাঠি প্রতিনিধি:

ঝালকাঠি ও নলছিটি উপজেলার মধ্যে সরাসরি যোগাযোগ ব্যবস্থা উন্নত করতে সুগন্ধা নদীর ওপর প্রস্তাবিত সেতু নির্মাণের সম্ভাব্যতা যাচাইয়ে স্থান পরিদর্শন করেছে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল।
সংশ্লিষ্টদের মতে, সেতুটি বাস্তবায়িত হলে অঞ্চলের যোগাযোগ, বাণিজ্য ও অর্থনৈতিক কর্মকাণ্ডে নতুন দিগন্তের সূচনা হবে।
বুধবার (২৪ জুন) সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য জীবা আমীনা আল গাজীর প্রস্তাবিত ঝালকাঠি-নলছিটি সংযোগ সেতুর সম্ভাব্য স্থান পরিদর্শন করেন বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের কর্মকর্তারা।
পরিদর্শনের পূর্বে ঝালকাঠি জেলা প্রশাসক মো. মমিন উদ্দিনের সভাপতিত্বে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে একটি সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। সভায় জেলা প্রশাসন, সড়ক ও জনপথ বিভাগ (সওজ), স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) এবং বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা অংশগ্রহণ করেন। এ সময় প্রকল্পটির সম্ভাব্যতা, প্রয়োজনীয়তা এবং বাস্তবায়ন-সংক্রান্ত বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের পরিকল্পনা ও উন্নয়ন (পিএন্ডডি) বিভাগের উপ-পরিচালক মো. নুর ইয়াসিনের নেতৃত্বে প্রতিনিধি দল সভায় অংশগ্রহণ করেন। পরে তারা জেলা পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় শেষে সুগন্ধা নদীর ওপর সম্ভাব্য সেতু নির্মাণস্থল সরেজমিনে পরিদর্শন করেন।
পরিদর্শনকালে প্রতিনিধি দলের সঙ্গে সড়ক ও জনপথ বিভাগ, এলজিইডি এবং পানি উন্নয়ন বোর্ডের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এছাড়া সংসদ সদস্য জীবা আমীনা আল গাজীর পক্ষে ঝালকাঠি জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য (দপ্তরের দায়িত্বপ্রাপ্ত) অ্যাডভোকেট মো. মিজানুর রহমান মুবিন, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি মো. আরিফুর রহমান খান, জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মো. তৌহিদ হোসেনসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, প্রস্তাবিত সেতুটি বাস্তবায়িত হলে ঝালকাঠি ও নলছিটিসহ আশপাশের এলাকার মানুষের যাতায়াত ব্যবস্থা আরও সহজ, দ্রুত ও নিরাপদ হবে। পাশাপাশি কৃষিপণ্য পরিবহন, ব্যবসা-বাণিজ্যের সম্প্রসারণ এবং শিল্পায়নের ক্ষেত্রেও এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
তারা আরও বলেন, দীর্ঘদিনের প্রত্যাশিত এ সেতু নির্মিত হলে অঞ্চলের আর্থ-সামাজিক উন্নয়ন ত্বরান্বিত হবে এবং স্থানীয় অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে। ফলে ঝালকাঠি ও নলছিটি উপজেলার মধ্যে যোগাযোগ ব্যবস্থার নতুন দ্বার উন্মোচিত হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Created By ThemesDealer.Com