বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
মিথ্যা বিজ্ঞাপন ও অনিয়মে খুলনায় ৯ প্রতিষ্ঠানকে ৫৫ হাজার টাকা জরিমানা টঙ্গীতে স্টেশন রোড সড়ক দখলমুক্ত ও যানজট নিরসনে উচ্ছেদ অভিযান । যাত্রাবাড়ী থানার দনিয়া থেকে প্রাইভেটকার জব্দ ফরিদপুরের ভাঙ্গায় মহাসড়কে এলোপাতাড়ি গুলিবর্ষণের ঘটনায় নারীসহ গ্রেফতার-২ ‎বেনাপোল সীমান্তে বিজিবির অভিযানে প্রায় ৩ লাখ টাকার চোরাচালানি পণ্য আটক উত্তরায় লিবার্টি ক্লাবে র‌্যাবের অভিযান – বিপুল পরিমাণ দেশি-বিদেশি মদ- বিয়ারসহ গ্রেফতার-২ গাজীপুরের টঙ্গীতে পুলিশের ওপর হামলা চালিয়ে পরোয়ানাভুক্ত আসামি ছিনতাইয়ের চেষ্টা গ্রেপ্তার ৫ কাশিয়ানীতে ৩২ লাখ টাকার স্বর্ণালংকার আত্মসাতের অভিযোগ বেনাপোল সীমান্তে ৪৯ বিজিবির অভিযান, মদ-সিরাপসহ বিপুল পণ্য আটক ‎যশোর সীমান্তে বিজিবির অভিযানে ১৬ লাখ টাকার মাদক ও চোরাচালানি পণ্য আটক ‎ ইয়াবায় ভাসছে তুরাগের ৩৩টি গ্রাম, ১০১ স্পটে শতাধিক ডিলার সক্রিয়

হাসপাতাল পরিচ্ছন্নতায় দায়িত্ব নিতে বিএমএসএফ আগ্রহী ” আবুল হাসনাত রাসেল -উত্তরা

Reporter Name / ১৫ Time View
Update : বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬

ঢাকা, বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬ খ্রী: দেশের সরকারি হাসপাতালগুলোর পরিচ্ছন্নতা ও পরিবেশ উন্নয়নে দায়িত্ব গ্রহণে আগ্রহ প্রকাশ করেছে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম-বিএমএসএফ। সংগঠনটির নেতারা বলেছেন, দেশের স্বার্থে এবং সাধারণ মানুষের কল্যাণে সাংবাদিক সমাজ সবসময় ভূমিকা রেখে আসছে। সাংবাদিকদের পক্ষ থেকে ভবিষ্যতেও সেই ধারা অব্যাহত থাকবে।
বৃহস্পতিবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে সংগঠনের কেন্দ্রীয় কমিটির কার্যালয়ে সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির এক সভায় এ সিদ্ধান্ত গ্রহন করা হয়। এ ব্যাপারে আগামী রবিবার ২৮ জুন সংশ্লিষ্টদের সঙ্গে অধিদপ্তরে বৈঠকে বসতে যাচ্ছেন একটি প্রতিনিধি দল।
সংগঠনের পক্ষ থেকে বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে জানানো হয়েছে, স্বাস্থ্য অধিদপ্তরের হাসপাতাল শাখার উপ-পরিচালক ডা. সৈয়দ আবু আহাম্মদ শাফী সরকারি হাসপাতালগুলোর পরিচ্ছন্নতা ব্যবস্থাপনা উন্নয়নে সাংবাদিকদের সম্পৃক্ত করার প্রস্তাব দিয়েছেন বলে তারা অবগত হয়েছেন। এ প্রস্তাবকে ইতিবাচকভাবে গ্রহণ করে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম হাসপাতালগুলোর পরিচ্ছন্নতা কার্যক্রমে সহযোগিতা করতে প্রস্তুত রয়েছে বলে জানিয়েছে।
সংগঠনের নেতৃবৃন্দ বলেন, “সরকারি হাসপাতাল জনগণের অন্যতম গুরুত্বপূর্ণ সেবাকেন্দ্র। এসব প্রতিষ্ঠানে পরিচ্ছন্ন ও স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করা অত্যন্ত জরুরি। প্রয়োজনীয় সুযোগ-সুবিধা, সমন্বয় এবং প্রশাসনিক সহযোগিতা পেলে আমরা সারাদেশের হাসপাতালগুলোর পরিচ্ছন্নতা কার্যক্রমে ইতিবাচক পরিবর্তন আনতে কাজ করতে পারি।”
বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের পক্ষ থেকে আরও বলা হয়, দেশের বিভিন্ন জেলায় সংগঠনটির বিস্তৃত নেটওয়ার্ক রয়েছে। সেই অভিজ্ঞতা ও জনসম্পৃক্ততাকে কাজে লাগিয়ে হাসপাতালগুলোতে পরিচ্ছন্নতা, সচেতনতা বৃদ্ধি এবং জনসেবামূলক কার্যক্রম পরিচালনায় ভূমিকা রাখা সম্ভব।
সংগঠনটির সভাপতি আহমেদ আবু জাফর এবং সাধারণ সম্পাদক লায়ন মো: আবুল হোসেন দাবি করেন, যথাযথ পরিকল্পনা ও সমন্বয়ের মাধ্যমে আগামী এক মাসের মধ্যে দেশের প্রায় ৬০০ সরকারি হাসপাতালের পরিচ্ছন্নতা পরিস্থিতিতে দৃশ্যমান পরিবর্তন আনা সম্ভব। এ লক্ষ্যে স্বাস্থ্য মন্ত্রণালয়, স্বাস্থ্য অধিদপ্তর, হাসপাতাল কর্তৃপক্ষ, স্থানীয় প্রশাসন এবং স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর সহযোগিতা কামনা করেছেন তারা।
তারা আরও বলেন, “এটি কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের একক দায়িত্ব নয়; বরং জনস্বাস্থ্য রক্ষায় সবাইকে এগিয়ে আসতে হবে। দেশের মানুষের কল্যাণে সাংবাদিক সমাজ সবসময়ই কাজ করেছে এবং ভবিষ্যতেও করবে।”
বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় কর্মপরিকল্পনা গ্রহণের আগ্রহ প্রকাশ করেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Created By ThemesDealer.Com