বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
মিথ্যা বিজ্ঞাপন ও অনিয়মে খুলনায় ৯ প্রতিষ্ঠানকে ৫৫ হাজার টাকা জরিমানা টঙ্গীতে স্টেশন রোড সড়ক দখলমুক্ত ও যানজট নিরসনে উচ্ছেদ অভিযান । যাত্রাবাড়ী থানার দনিয়া থেকে প্রাইভেটকার জব্দ ফরিদপুরের ভাঙ্গায় মহাসড়কে এলোপাতাড়ি গুলিবর্ষণের ঘটনায় নারীসহ গ্রেফতার-২ ‎বেনাপোল সীমান্তে বিজিবির অভিযানে প্রায় ৩ লাখ টাকার চোরাচালানি পণ্য আটক উত্তরায় লিবার্টি ক্লাবে র‌্যাবের অভিযান – বিপুল পরিমাণ দেশি-বিদেশি মদ- বিয়ারসহ গ্রেফতার-২ গাজীপুরের টঙ্গীতে পুলিশের ওপর হামলা চালিয়ে পরোয়ানাভুক্ত আসামি ছিনতাইয়ের চেষ্টা গ্রেপ্তার ৫ কাশিয়ানীতে ৩২ লাখ টাকার স্বর্ণালংকার আত্মসাতের অভিযোগ বেনাপোল সীমান্তে ৪৯ বিজিবির অভিযান, মদ-সিরাপসহ বিপুল পণ্য আটক ‎যশোর সীমান্তে বিজিবির অভিযানে ১৬ লাখ টাকার মাদক ও চোরাচালানি পণ্য আটক ‎ ইয়াবায় ভাসছে তুরাগের ৩৩টি গ্রাম, ১০১ স্পটে শতাধিক ডিলার সক্রিয়

কবি আল মুজাহিদের রুহের মাগফেরাত কামনায় দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত

Reporter Name / ২২ Time View
Update : শুক্রবার, ২৬ জুন, ২০২৬

গাজীপুর প্রতিনিধি: প্রখ্যাত কবি আল মুজাহিদির রুহের মাগফেরাত কামনায় গাজীপুরের চেরাগ আলীস্থ আল-হেলাল স্কুল প্রাঙ্গণে এক দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে কবির জীবন, সাহিত্যকর্ম ও সমাজে তাঁর অবদান নিয়ে বিশিষ্ট ব্যক্তিবর্গ আলোচনা করেন। একই সঙ্গে তাঁর রুহের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের শুরুতে অতিথিদের আগমন ও নিবন্ধনের পর পবিত্র কোরআন তিলাওয়াত, স্বাগত বক্তব্য এবং কবি আল মুজাহিদির সংক্ষিপ্ত জীবনী পাঠ করা হয়। এরপর পর্যায়ক্রমে অতিথিদের আলোচনা, ইসলামী সংগীত, আবৃত্তি এবং পরিবেশন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেশীয় সাংস্কৃতিক সংসদের কেন্দ্রীয় দাওয়াহ ও শিল্পী কল্যাণ সম্পাদক মো. রফিকুল হায়দার। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট সাংবাদিক, শিক্ষাবিদ ও আল-হেলাল স্কুলের প্রিন্সিপাল মো. হেদায়েত উল্লাহ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেশীয় সাহিত্য সংসদ, গাজীপুর শাখার সভাপতি মুহাম্মদ মনির হোসাইন খান, সাংবাদিক ও রাজনৈতিক বিশ্লেষক অদ্রি আলাউদ্দিন, বাংলাদেশ চলচ্চিত্র পর্ষদের নির্বাহী সদস্য মো. শাহরিয়ার শোভন, বিশিষ্ট সমাজসেবক ও কাউন্সিলর পদপ্রার্থী মো. নেতামউল্লাহ ভূঁইয়াসহ বিভিন্ন অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দেশীয় সাংস্কৃতিক সংসদের টঙ্গী পশ্চিম শাখার সভাপতি মো. মতিন তালুকদার। শুরুতে পবিত্র কোরআন তিলাওয়াত করেন জাওয়াদ বিন মতিন, কবি আল মুজাহিদের জীবনী পাঠ করেন ফয়সাল মো. মাসউদ (চমন)। ইসলামী সংগীত পরিবেশন করেন মোজাহের হোসেন। আবৃত্তি পরিবেশন করেন টুটুল বাঙালী ও মাওলানা মো. আল আমিন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন দেশীয় সাংস্কৃতিক সংসদের টঙ্গী পূর্ব শাখার সভাপতি আদনান জায়েদ।
অনুষ্ঠানের শেষ পর্বে কবি আল মুজাহিদির রুহের মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়। পরে উপস্থিত অতিথিদের মাঝে নাস্তা বিতরণ করা হয়।
আয়োজকরা অনুষ্ঠানে উপস্থিত কবি, সাহিত্যিক, সাংবাদিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব এবং সর্বস্তরের অতিথিদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও অভিনন্দন জানান এবং তাঁদের উপস্থিতিতে অনুষ্ঠানটি সাফল্যমণ্ডিত হওয়ায় সন্তোষ প্রকাশ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Created By ThemesDealer.Com