বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
মিথ্যা বিজ্ঞাপন ও অনিয়মে খুলনায় ৯ প্রতিষ্ঠানকে ৫৫ হাজার টাকা জরিমানা টঙ্গীতে স্টেশন রোড সড়ক দখলমুক্ত ও যানজট নিরসনে উচ্ছেদ অভিযান । যাত্রাবাড়ী থানার দনিয়া থেকে প্রাইভেটকার জব্দ ফরিদপুরের ভাঙ্গায় মহাসড়কে এলোপাতাড়ি গুলিবর্ষণের ঘটনায় নারীসহ গ্রেফতার-২ ‎বেনাপোল সীমান্তে বিজিবির অভিযানে প্রায় ৩ লাখ টাকার চোরাচালানি পণ্য আটক উত্তরায় লিবার্টি ক্লাবে র‌্যাবের অভিযান – বিপুল পরিমাণ দেশি-বিদেশি মদ- বিয়ারসহ গ্রেফতার-২ গাজীপুরের টঙ্গীতে পুলিশের ওপর হামলা চালিয়ে পরোয়ানাভুক্ত আসামি ছিনতাইয়ের চেষ্টা গ্রেপ্তার ৫ কাশিয়ানীতে ৩২ লাখ টাকার স্বর্ণালংকার আত্মসাতের অভিযোগ বেনাপোল সীমান্তে ৪৯ বিজিবির অভিযান, মদ-সিরাপসহ বিপুল পণ্য আটক ‎যশোর সীমান্তে বিজিবির অভিযানে ১৬ লাখ টাকার মাদক ও চোরাচালানি পণ্য আটক ‎ ইয়াবায় ভাসছে তুরাগের ৩৩টি গ্রাম, ১০১ স্পটে শতাধিক ডিলার সক্রিয়

সাতক্ষীরার কালিগঞ্জে মাছের ঘের থেকে এক যুবকের মরদেহ উদ্ধার

Reporter Name / ৪৯ Time View
Update : বুধবার, ১ জুলাই, ২০২৬

মিহিরুজ্জামান সাতক্ষীরাঃ
সাতক্ষীরার কালিগঞ্জে সঞ্জিব সরকার (৩৪) নামে এক যুবকের মরদেহ উদ্ধার হয়েছে।
বুধবার (১ জুলাই) ভোর ৪ টার দিকে উপজেলার কুশলিয়া ইউনিয়নের তুলাকঠি এলাকার একটি মাছের ঘেরের সামনে থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। নিহত সঞ্জিব সরকার ঠেকরা রহিমপুর গ্রামের গোপাল চন্দ্র সরকারের ছেলে। নিহতের বাবা গোপাল চন্দ্র সরকার (৫৮) জানান,মঙ্গলবার (৩০ জুন) দিবাগত রাত ৮টার দিকে সঞ্জিব এবং তিনি বাড়ি থেকে নিজ নিজ মাছের ঘেরের উদ্দেশ্যে বের হন। রাতে সঞ্জিব বাড়িতে না ফেরায় বিভিন্ন স্থানে খোঁজা খুঁজির এক পর্যায়ে রাত ৪ টার দিকে সঞ্জিবের ঘেরের বাসার সামনে তাকে মৃত অবস্থায় পাওয়া যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
নিহতের পরিবারের দাবি,এটা কোনো স্বাভাবিক মৃত্যু নয়,পরিকল্পিত হত্যাকান্ড। তারা বলেন, জমি জমা নিয়ে শরিকদের সাথে বিরোধ ছিল। তারা প্রায়ই সঞ্জিবকে মারধর ও খুন-জখমের হুমকি দিতো। দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা।
কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,লাশ ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। রিপোর্ট পেলে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হবে। এ ঘটনার যথাযথ তদন্ত ও অন্যান্য আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন আছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Created By ThemesDealer.Com