বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:১১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
মিথ্যা বিজ্ঞাপন ও অনিয়মে খুলনায় ৯ প্রতিষ্ঠানকে ৫৫ হাজার টাকা জরিমানা টঙ্গীতে স্টেশন রোড সড়ক দখলমুক্ত ও যানজট নিরসনে উচ্ছেদ অভিযান । যাত্রাবাড়ী থানার দনিয়া থেকে প্রাইভেটকার জব্দ ফরিদপুরের ভাঙ্গায় মহাসড়কে এলোপাতাড়ি গুলিবর্ষণের ঘটনায় নারীসহ গ্রেফতার-২ ‎বেনাপোল সীমান্তে বিজিবির অভিযানে প্রায় ৩ লাখ টাকার চোরাচালানি পণ্য আটক উত্তরায় লিবার্টি ক্লাবে র‌্যাবের অভিযান – বিপুল পরিমাণ দেশি-বিদেশি মদ- বিয়ারসহ গ্রেফতার-২ গাজীপুরের টঙ্গীতে পুলিশের ওপর হামলা চালিয়ে পরোয়ানাভুক্ত আসামি ছিনতাইয়ের চেষ্টা গ্রেপ্তার ৫ কাশিয়ানীতে ৩২ লাখ টাকার স্বর্ণালংকার আত্মসাতের অভিযোগ বেনাপোল সীমান্তে ৪৯ বিজিবির অভিযান, মদ-সিরাপসহ বিপুল পণ্য আটক ‎যশোর সীমান্তে বিজিবির অভিযানে ১৬ লাখ টাকার মাদক ও চোরাচালানি পণ্য আটক ‎ ইয়াবায় ভাসছে তুরাগের ৩৩টি গ্রাম, ১০১ স্পটে শতাধিক ডিলার সক্রিয়

টঙ্গী পাইলট স্কুল এন্ড গার্লস কলেজের গভর্নিং বডি সভাপতি নির্বাচিত হলেন সরকার জাবেদ আহমদ সুমন

Reporter Name / ১৭ Time View
Update : বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬

কাজী কেয়া গাজীপুরের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান টঙ্গী পাইলট স্কুল এন্ড কলেজের গভর্নিং বডি সভাপতি নির্বাচিত হয়েছেন টঙ্গী পূর্ব থানা বিএনপির সভাপতি সরকার জাবেদ আহমদ সুমন| গভর্নিং বডির সভাপতি হওয়ায় গাজীপুরসহ টঙ্গীবাসীর পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন দলীয় নেতাকর্মী ও স্থানীয় এলাকাবাসী|
স্থানীয় সূত্রে জানা যায়, ব্রিটিশ আমলে এই প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠিত হয়েছিল টঙ্গী স্টেশন রোড নতুন বাজার এলাকায়| এই প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ছিলেন আমজাদ আলী সরকার| তখন এই স্কুল ঘরটি ছিল টিনের| এই স্কুলটির সমস্ত খরচ আমজাদ আলী সরকার নিজেই বহন করেছেন| তিলে তিলে এই প্রতিষ্ঠানটিকে গড়ে তুলে এখন গাজীপুর জেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে রূপ লাভ করেছে|
এ বিষয়ে টঙ্গী পাইলট স্কুল এন্ড গার্লস কলেজের গভর্নিং বডির নবনির্বাচিত সভাপতি সরকার জাবেদ আহমদ সুমনের বাবা বীরমুক্তিযোদ্ধা ডা: নাজিম উদ্দীন আহমেদ বলেন, বিগত দিনে শফিউদ্দিন সরকারের পূর্বপুরুষরা কোন সহযোগিতার হাত বাড়ায়নি| এলাকার সচেতন জনগণ সেই দিন আমজাদ আলী সরকারের পাশে দাঁড়িয়ে ছিল| স্বাধীনতার পর এই স্কুলটি টঙ্গীর কলেজ গেইট এলাকায় স্থানান্তর করা হয়| এই প্রতিষ্ঠানের অতীত ইতিহাস ভুলে গেলে চলবে না| দীর্ঘদিন পর হলেও আমজাদ আলী সরকারের নাতি সরকার জাবেদ আহমদ সুমনকে তার যোগ্য স্থানে দায়িত্ব দিয়ে সভাপতি নির্বাচিত করা হয়েছে| এই প্রতিষ্ঠানের প্রথম প্রিন্সিপাল ছিলেন আব্দুল হাকিম মাস্টার| এই প্রতিষ্ঠানের অতীত ইতিহাস বর্তমান প্রজন্মকে জানতে হবে| এলাকাবাসিকে ধন্যবাদ জানাই|


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Created By ThemesDealer.Com