মোঃ জহিরুল ইসলাম হামিদ:
বিশেষ প্রতিবেদক:
ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর হোসেন তার ব্যক্তিগত সহকারী এ টি এম নাজমুল হোসেন (জিকু)-কে দায়িত্ব থেকে অব্যাহতি দিয়েছেন।
বৃহস্পতিবার (২ জুলাই) জারি করা এক অফিস আদেশে বলা হয়, দায়িত্ব পালনে অবহেলা এবং দায়িত্বশীলতার ঘাটতির কারণে এ টি এম নাজমুল হোসেন (জিকু)-কে ব্যক্তিগত সহকারীর দায়িত্ব থেকে অব্যাহতি প্রদান করা হয়েছে।
অফিস আদেশে আরও উল্লেখ করা হয়, স্থানীয় প্রশাসন, দলীয় নেতাকর্মী এবং সংশ্লিষ্ট সকলকে এ টি এম নাজমুল হোসেনের সঙ্গে সংসদ সদস্যের পক্ষে বা তার প্রতিনিধিত্বে কোনো ধরনের দাপ্তরিক, সাংগঠনিক কিংবা ব্যক্তিগত যোগাযোগ বা সমন্বয় না করার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।
এতে বলা হয়, আদেশটি ২ জুলাই ২০২৬ থেকে কার্যকর হবে।
অফিস আদেশে সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর হোসেনের স্বাক্ষর রয়েছে।