বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:১১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
মিথ্যা বিজ্ঞাপন ও অনিয়মে খুলনায় ৯ প্রতিষ্ঠানকে ৫৫ হাজার টাকা জরিমানা টঙ্গীতে স্টেশন রোড সড়ক দখলমুক্ত ও যানজট নিরসনে উচ্ছেদ অভিযান । যাত্রাবাড়ী থানার দনিয়া থেকে প্রাইভেটকার জব্দ ফরিদপুরের ভাঙ্গায় মহাসড়কে এলোপাতাড়ি গুলিবর্ষণের ঘটনায় নারীসহ গ্রেফতার-২ ‎বেনাপোল সীমান্তে বিজিবির অভিযানে প্রায় ৩ লাখ টাকার চোরাচালানি পণ্য আটক উত্তরায় লিবার্টি ক্লাবে র‌্যাবের অভিযান – বিপুল পরিমাণ দেশি-বিদেশি মদ- বিয়ারসহ গ্রেফতার-২ গাজীপুরের টঙ্গীতে পুলিশের ওপর হামলা চালিয়ে পরোয়ানাভুক্ত আসামি ছিনতাইয়ের চেষ্টা গ্রেপ্তার ৫ কাশিয়ানীতে ৩২ লাখ টাকার স্বর্ণালংকার আত্মসাতের অভিযোগ বেনাপোল সীমান্তে ৪৯ বিজিবির অভিযান, মদ-সিরাপসহ বিপুল পণ্য আটক ‎যশোর সীমান্তে বিজিবির অভিযানে ১৬ লাখ টাকার মাদক ও চোরাচালানি পণ্য আটক ‎ ইয়াবায় ভাসছে তুরাগের ৩৩টি গ্রাম, ১০১ স্পটে শতাধিক ডিলার সক্রিয়

​ভালুকায় ফখর উদ্দিন আহমেদ বাচ্চুর বিশেষ বরাদ্দে বাশিল গ্রামের রাস্তার এইচবিবি কাজ সম্পন্ন

Reporter Name / ২১ Time View
Update : মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬

​ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি:
ময়মনসিংহের ভালুকায় গ্রামীণ যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে আরও একধাপ অগ্রগতি সাধিত হয়েছে। ভালুকা উপজেলার জনগণের প্রিয় নেতা, উপজেলা বিএনপির আহ্বায়ক ও ময়মনসিংহ-১১ (ভালুকা) আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য ফখর উদ্দিন আহমেদ বাচ্চু-এর বিশেষ পরিকল্পনা এবং সুপারিশপ্রাপ্ত বরাদ্দ বাস্তবায়নে একটি গুরুত্বপূর্ণ গ্রামীণ রাস্তার উন্নয়ন কাজ সফলভাবে সম্পন্ন হয়েছে।
​স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার ৬ নং ভালুকা ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের বাশিল গ্রামে এই উন্নয়ন কাজ পরিচালিত হয়। বাশিল গ্রামের ভালুকা সদর ইউনিয়ন কৃষক দলের সভাপতি রাজ্জাক খানের বাড়ি হতে শুরু করে ক্ষীরু নদীর পাড় পর্যন্ত রাস্তাটিতে হেরিং বোন বন্ড (এইচবিবি) বা ইট বিছানোর কাজ সম্পন্ন করা হয়েছে।
​দীর্ঘদিন যাবত এই কাঁচা রাস্তাটি দিয়ে যাতায়াতে এলাকার মানুষ নানাবিধ ভোগান্তির শিকার হচ্ছিলেন। বিশেষ করে বর্ষা মৌসুমে কাদা-পানিতে একাকার হয়ে রাস্তাটি চলাচলের অনুপযোগী হয়ে পড়ত। সংসদ সদস্য ফখর উদ্দিন আহমেদ বাচ্চুর বিশেষ উদ্যোগে ও সুপারিশে বরাদ্দ পাওয়ায় অত্যন্ত সুন্দরভাবে রাস্তাটির ইট বিছানোর (এইচবিবি) কাজ শেষ হলো। এর ফলে অত্র এলাকার শত শত মানুষের দীর্ঘদিনের যাতায়াত কষ্ট লাঘব হলো এবং ক্ষীরু নদীর পাড় এলাকায় যাতায়াত সহজতর হলো।
​রাস্তার কাজ সম্পন্ন হওয়ায় বাশিল গ্রামসহ ৬ নং ভালুকা ইউনিয়নের সর্বস্তরের জনগণ এবং স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ মাননীয় সংসদ সদস্য জনাব ফখর উদ্দিন আহমেদ বাচ্চুর প্রতি গভীর কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেছেন। স্থানীয়রা জানান, এই রাস্তাটি পাকা হওয়ায় এলাকার কৃষি পণ্য পরিবহন এবং সাধারণ মানুষের দৈনন্দিন যাতায়াতে এক নতুন দিগন্তের উন্মোচন হলো।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Created By ThemesDealer.Com