বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:০১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
মিথ্যা বিজ্ঞাপন ও অনিয়মে খুলনায় ৯ প্রতিষ্ঠানকে ৫৫ হাজার টাকা জরিমানা টঙ্গীতে স্টেশন রোড সড়ক দখলমুক্ত ও যানজট নিরসনে উচ্ছেদ অভিযান । যাত্রাবাড়ী থানার দনিয়া থেকে প্রাইভেটকার জব্দ ফরিদপুরের ভাঙ্গায় মহাসড়কে এলোপাতাড়ি গুলিবর্ষণের ঘটনায় নারীসহ গ্রেফতার-২ ‎বেনাপোল সীমান্তে বিজিবির অভিযানে প্রায় ৩ লাখ টাকার চোরাচালানি পণ্য আটক উত্তরায় লিবার্টি ক্লাবে র‌্যাবের অভিযান – বিপুল পরিমাণ দেশি-বিদেশি মদ- বিয়ারসহ গ্রেফতার-২ গাজীপুরের টঙ্গীতে পুলিশের ওপর হামলা চালিয়ে পরোয়ানাভুক্ত আসামি ছিনতাইয়ের চেষ্টা গ্রেপ্তার ৫ কাশিয়ানীতে ৩২ লাখ টাকার স্বর্ণালংকার আত্মসাতের অভিযোগ বেনাপোল সীমান্তে ৪৯ বিজিবির অভিযান, মদ-সিরাপসহ বিপুল পণ্য আটক ‎যশোর সীমান্তে বিজিবির অভিযানে ১৬ লাখ টাকার মাদক ও চোরাচালানি পণ্য আটক ‎ ইয়াবায় ভাসছে তুরাগের ৩৩টি গ্রাম, ১০১ স্পটে শতাধিক ডিলার সক্রিয়

টঙ্গীতে ময়লা টেন্ডার নিয়ে মিথ্যা অপপ্রচারের বিরুদ্ধে মামুনের প্রতিবাদ সংবাদ সম্মেলন।

Reporter Name / ১৭ Time View
Update : বুধবার, ১৫ জুলাই, ২০২৬

মোঃ পলাশ সরকার:
গাজীপুর প্রতিনিধি:

গাজীপুর সিটি করপোরেশনের ৫০ নং ওয়ার্ড ময়লা ব্যবস্থাপনা সংক্রান্ত টেন্ডারকে কেন্দ্র করে নিজের বিরুদ্ধে অপপ্রচার ও বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছেন ঠিকাদার কাজী মামুন। মঙ্গলবার বিকেলে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি দাবি করেন, একটি স্বার্থান্বেষী মহল পরিকল্পিতভাবে তাকে রাজনৈতিকভাবে বিতর্কিত করার চেষ্টা করছে এবং সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন মাধ্যমে তার বিরুদ্ধে মিথ্যা তথ্য প্রচার করছে। সংবাদ সম্মেলনে কাজী মামুন বলেন, “আমাকে আওয়ামী লীগের কর্মী বা নেতা হিসেবে প্রচার করা হচ্ছে, যা সম্পূর্ণ ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত। আমি কখনোই আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলাম না। এলাকার প্রতিবেশী বা পরিচিতজনদের সঙ্গে বিভিন্ন সময়ে ছবি থাকতে পারে, কিন্তু শুধুমাত্র ছবি থাকার কারণে কাউকে কোনো রাজনৈতিক দলের কর্মী হিসেবে আখ্যায়িত করা সঠিক নয়।
তিনি আরও বলেন, বিগত সময়ে আমি বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির এজেন্ট হিসেবে দায়িত্ব পালন করেছি। রাজনৈতিক পরিচয় বিকৃত করে আমাকে হেয়প্রতিপন্ন করার চেষ্টা করা হচ্ছে।
ময়লার টেন্ডার প্রসঙ্গে মামুন বলেন, “আমি গাজীপুর সিটি করপোরেশনের সব নিয়ম-কানুন ও আইনানুগ প্রক্রিয়া অনুসরণ করে বৈধভাবে টেন্ডার লাভ করেছি। কিন্তু একটি প্রভাবশালী গ্রুপ নিজেদের স্বার্থ হাসিলের উদ্দেশ্যে আমার বিরুদ্ধে মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে জনমনে বিভ্রান্তি সৃষ্টি করছে।”
তিনি অভিযোগ করেন, ওই চক্রটি তার টেন্ডার কার্যক্রমে প্রতিবন্ধকতা সৃষ্টি করছে এবং বিভিন্নভাবে তাকে হয়রানি করার চেষ্টা করছে। এতে সিটি করপোরেশনের নির্ধারিত সেবা কার্যক্রমও ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে বলে তিনি দাবি করেন।
কাজী মামুন সংশ্লিষ্ট প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি আহ্বান জানিয়ে বলেন, তার বিরুদ্ধে অপপ্রচার ও টেন্ডার কার্যক্রমে বাধা সৃষ্টির ঘটনাগুলো তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হোক। সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, আমি একজন ব্যবসায়ী হিসেবে আইন মেনে কাজ করতে চাই। মিথ্যা তথ্য ও রাজনৈতিক অপপ্রচারের মাধ্যমে আমার সুনাম ক্ষুণ্ন করার অপচেষ্টা থেকে সংশ্লিষ্টদের বিরত থাকার আহ্বান জানাচ্ছি। এ বিষয়ে অভিযুক্ত পক্ষের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। তবে টেন্ডারকে কেন্দ্র করে উদ্ভূত এ বিরোধ স্থানীয়ভাবে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Created By ThemesDealer.Com