বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
মিথ্যা বিজ্ঞাপন ও অনিয়মে খুলনায় ৯ প্রতিষ্ঠানকে ৫৫ হাজার টাকা জরিমানা টঙ্গীতে স্টেশন রোড সড়ক দখলমুক্ত ও যানজট নিরসনে উচ্ছেদ অভিযান । যাত্রাবাড়ী থানার দনিয়া থেকে প্রাইভেটকার জব্দ ফরিদপুরের ভাঙ্গায় মহাসড়কে এলোপাতাড়ি গুলিবর্ষণের ঘটনায় নারীসহ গ্রেফতার-২ ‎বেনাপোল সীমান্তে বিজিবির অভিযানে প্রায় ৩ লাখ টাকার চোরাচালানি পণ্য আটক উত্তরায় লিবার্টি ক্লাবে র‌্যাবের অভিযান – বিপুল পরিমাণ দেশি-বিদেশি মদ- বিয়ারসহ গ্রেফতার-২ গাজীপুরের টঙ্গীতে পুলিশের ওপর হামলা চালিয়ে পরোয়ানাভুক্ত আসামি ছিনতাইয়ের চেষ্টা গ্রেপ্তার ৫ কাশিয়ানীতে ৩২ লাখ টাকার স্বর্ণালংকার আত্মসাতের অভিযোগ বেনাপোল সীমান্তে ৪৯ বিজিবির অভিযান, মদ-সিরাপসহ বিপুল পণ্য আটক ‎যশোর সীমান্তে বিজিবির অভিযানে ১৬ লাখ টাকার মাদক ও চোরাচালানি পণ্য আটক ‎ ইয়াবায় ভাসছে তুরাগের ৩৩টি গ্রাম, ১০১ স্পটে শতাধিক ডিলার সক্রিয়

বীরগঞ্জে পানিবন্দি ২৫০ একর কৃষিজমি, চরম বিপাকে ৪০০ কৃষক।

Reporter Name / ২২ Time View
Update : শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬

আহসান হাবিব (ভ্রাম্যমাণ প্রতিনিধি):

দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার ১০ নং মোহনপুর ইউনিয়নের চকজিরা গ্রামের ভেড়ভেড়ী ও হলদিয়া বিলে প্রায় ২০০-২৫০ একর কৃষিজমি দীর্ঘদিন ধরে পানিবন্দি হয়ে রয়েছে। ফলে ধানসহ বিভিন্ন ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। এতে চরম দুর্ভোগে পড়েছেন প্রায় ৪০০ জন স্থানীয় কৃষক।
ভুক্তভোগী কৃষকদের অভিযোগ, বিলের জমে থাকা পানি পাশের একটি নালা দিয়ে প্রায় ২ কিলোমিটার দূরের পাথরঘাটা নদীতে গিয়ে পড়ার কথা। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে নালার দুই পাশের জমি ভরাট ও দখলের কারণে এর প্রস্থ প্রায় ২০ ফুট থেকে কমে মাত্র ৫-৭ ফুটে নেমে এসেছে। ফলে পর্যাপ্ত পরিমাণে পানি নিষ্কাশন না হওয়ায় বছরের পর বছর জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে।
কৃষকদের ভাষ্য, সরকার যেহেতু বৃহৎ পরিসরে খাল খনন কর্মসূচি বাস্তবায়ন করছে, তাই এই নালাটি পুনঃখননের উদ্যোগ নেওয়া হলে দীর্ঘদিনের জলাবদ্ধতা সমস্যার স্থায়ী সমাধান সম্ভব হবে। তারা দ্রুত নালাটি খননের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।
স্থানীয়দের দাবি, বিষয়টি নিয়ে একাধিকবার সংশ্লিষ্ট দপ্তরে জানানো হলেও এখন পর্যন্ত কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। এ অবস্থায় ধানসহ বিভিন্ন ফসল নষ্ট হয়ে যাওয়ায় আর্থিক ক্ষতির মুখে পড়েছেন শত শত কৃষক।
এলাকাবাসী ও কৃষকরা দিনাজপুর-১ আসনের জাতীয় সংসদ সদস্য মনজুরুল ইসলাম মঞ্জুর দৃষ্টি আকর্ষণ করে দ্রুত নালা পুনঃখননের উদ্যোগ গ্রহণের আহ্বান জানিয়েছেন। তাদের আশঙ্কা, দ্রুত ব্যবস্থা না নিলে ভবিষ্যতে এই অঞ্চলে কৃষি উৎপাদন আরও মারাত্মকভাবে ব্যাহত হবে।

এখন দেখার বিষয়, দীর্ঘদিনের এই জনদুর্ভোগ নিরসনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কত দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Created By ThemesDealer.Com