বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
মিথ্যা বিজ্ঞাপন ও অনিয়মে খুলনায় ৯ প্রতিষ্ঠানকে ৫৫ হাজার টাকা জরিমানা টঙ্গীতে স্টেশন রোড সড়ক দখলমুক্ত ও যানজট নিরসনে উচ্ছেদ অভিযান । যাত্রাবাড়ী থানার দনিয়া থেকে প্রাইভেটকার জব্দ ফরিদপুরের ভাঙ্গায় মহাসড়কে এলোপাতাড়ি গুলিবর্ষণের ঘটনায় নারীসহ গ্রেফতার-২ ‎বেনাপোল সীমান্তে বিজিবির অভিযানে প্রায় ৩ লাখ টাকার চোরাচালানি পণ্য আটক উত্তরায় লিবার্টি ক্লাবে র‌্যাবের অভিযান – বিপুল পরিমাণ দেশি-বিদেশি মদ- বিয়ারসহ গ্রেফতার-২ গাজীপুরের টঙ্গীতে পুলিশের ওপর হামলা চালিয়ে পরোয়ানাভুক্ত আসামি ছিনতাইয়ের চেষ্টা গ্রেপ্তার ৫ কাশিয়ানীতে ৩২ লাখ টাকার স্বর্ণালংকার আত্মসাতের অভিযোগ বেনাপোল সীমান্তে ৪৯ বিজিবির অভিযান, মদ-সিরাপসহ বিপুল পণ্য আটক ‎যশোর সীমান্তে বিজিবির অভিযানে ১৬ লাখ টাকার মাদক ও চোরাচালানি পণ্য আটক ‎ ইয়াবায় ভাসছে তুরাগের ৩৩টি গ্রাম, ১০১ স্পটে শতাধিক ডিলার সক্রিয়

বীরগঞ্জে গ্রামীন সড়কের কোর রোড নেটওয়ার্ক সড়ক অগ্রাধিকার যাচাইকরণ দিনব্যাপী কর্মশালা

Reporter Name / ২২ Time View
Update : সোমবার, ২৭ জুলাই, ২০২৬

দিনাজপুর প্রতিনিধি – গ্রামীণ সড়ক মাস্টার প্ল্যান প্রণয়ন (জিআইএস-ভিত্তিক) আরসিআইসি স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) এর অর্থায়নে ৭ জুলাই সোমবার সকালে বীরগঞ্জ অফিসার্স ক্লাবে অনুষ্ঠিত হয়।
বীরগঞ্জ উপজেলা প্রকৌশলী মোঃ হুমায়ুন কবিরের সভাপতিত্বে গ্রামীন সড়কের কোর রোড নেটওয়ার্ক সড়ক অগ্রাধিকার যাচাই করন দিনব্যাপী কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন দিনাজপুর জেলা বিএনপির উপদেষ্টা, দিনাজপুর চেম্বার অব কমার্স এর পরিচালক, বীরগঞ্জ ইটভাটা মালিক সমিতির সভাপতি মোঃ রেজওয়ানুল ইসলাম (রিজু)।
কর্মশালায় আলোচক হিসেবে দিকনির্দেশনা বক্তব্য রাখেন বেটস কনসালটিং সার্ভিস লিমিটেডের জিআইএস স্পেশালিষ্ট প্রকৌশলী ফাহিম শাহরিয়ার, বীরগঞ্জ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আহসান হাবিব, শিবরামপুর ইউনিয়নের চেয়ারম্যান সত্যজিৎ রায় কার্তিক, পলাশবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মোস্তাক আহমেদ সিদ্দিকী মানিক, পাল্টাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ তহিদুল ইসলাম, নিজপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আনিসুর রহমান আনিস, মোহাম্মদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোপাল দেব শর্মা, ভোগনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ রাজিউ রহমান রাজু, মোহনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ শাহিনুর ইসলাম চৌধুরী শাহীন।
এছাড়াও কর্মশালায় ডিআইএসডি ভিত্তিক তথ্য বিশ্লেষণ ও কারিগরি কার্যক্রমে অংশ নেন বেটস কনসালটিং সার্ভিসের সার্ভিসেস লিমিটেডের জিআইএস অ্যালিস্ট ফাহিম আহমদ দিব্র।
এ সময় উপস্থিত ছিলেন বীরগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ সিদ্দিক হোসেন সহ বীরগঞ্জ উপজেলার সকল কর্মকর্তা ও বীরগঞ্জ উপজেলা এলজিইডির সকল কর্মকর্তা কর্মচারী বৃন্দ।
বক্তারা বলেন, বীরগঞ্জ উপজেলার গ্রামীণ সড়কের দুর্দশা এবং বৃষ্টির দিনে সাধারণ জনগণের যাতাযাতে বিভিন্ন ধরনের হুমকির মুখে পড়তে হয়।
বীরগঞ্জ এলজিইডি প্রকৌশলী মোঃ হুমায়ুন কবির সকলকে আশ্বাস দেন সকল প্রকার গ্রামীণ সমস্যায় জর্জরিত রাস্তাগুলো ক্রমান্বয়ে পাকা করণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Created By ThemesDealer.Com