বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
মিথ্যা বিজ্ঞাপন ও অনিয়মে খুলনায় ৯ প্রতিষ্ঠানকে ৫৫ হাজার টাকা জরিমানা টঙ্গীতে স্টেশন রোড সড়ক দখলমুক্ত ও যানজট নিরসনে উচ্ছেদ অভিযান । যাত্রাবাড়ী থানার দনিয়া থেকে প্রাইভেটকার জব্দ ফরিদপুরের ভাঙ্গায় মহাসড়কে এলোপাতাড়ি গুলিবর্ষণের ঘটনায় নারীসহ গ্রেফতার-২ ‎বেনাপোল সীমান্তে বিজিবির অভিযানে প্রায় ৩ লাখ টাকার চোরাচালানি পণ্য আটক উত্তরায় লিবার্টি ক্লাবে র‌্যাবের অভিযান – বিপুল পরিমাণ দেশি-বিদেশি মদ- বিয়ারসহ গ্রেফতার-২ গাজীপুরের টঙ্গীতে পুলিশের ওপর হামলা চালিয়ে পরোয়ানাভুক্ত আসামি ছিনতাইয়ের চেষ্টা গ্রেপ্তার ৫ কাশিয়ানীতে ৩২ লাখ টাকার স্বর্ণালংকার আত্মসাতের অভিযোগ বেনাপোল সীমান্তে ৪৯ বিজিবির অভিযান, মদ-সিরাপসহ বিপুল পণ্য আটক ‎যশোর সীমান্তে বিজিবির অভিযানে ১৬ লাখ টাকার মাদক ও চোরাচালানি পণ্য আটক ‎ ইয়াবায় ভাসছে তুরাগের ৩৩টি গ্রাম, ১০১ স্পটে শতাধিক ডিলার সক্রিয়

টঙ্গীতে পূর্ব থানা যুবদলের সদস্য সচিবের জামিন মঞ্জুর: নেতাকর্মীদের আনন্দ উল্লাস

Reporter Name / ১৭ Time View
Update : বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬

​কাজী কেয়া
গাজীপুরের টঙ্গীর বিসিক শিল্পনগরীর বহুল আলোচিত ফাইজা বাটন অ্যান্ড জিপার কোম্পানিকে কেন্দ্র করে দায়ের করা মামলায় গাজীপুর মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক ও টঙ্গী পূর্ব থানা যুবদলের সদস্য সচিব নাজমুল হোসেন মন্ডলসহ অভিযুক্ত সকল আসামির জামিন মঞ্জুর করায় আনন্দ উল্লাস করেছেন বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা।
​গত সোমবার (২৭ জুলাই) সংশ্লিষ্ট আদালতে আসামিরা আত্মসমর্পণ করলে শুনানি শেষে বিচারক তাদের জামিন মঞ্জুর করেন।
​তাদের জামিনে মুক্তির খবরে ওই দিন সন্ধ্যায় টঙ্গী পাগারে স্থানীয় যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা নাজমুল হোসেন মন্ডলকে ফুলের মালা পরিয়ে বরণ করে নেন এবং উল্লাস প্রকাশ করেন।
​এই আনন্দ উল্লাসে অংশগ্রহণ করেন:
​আলমগীর পাঠান, সভাপতি, ৪৩ নং ওয়ার্ড যুবদল
​মোমেন ফকির, সাধারণ সম্পাদক, ৪৩ নং ওয়ার্ড যুবদল
​তারেক হাসান হৃদয়, সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক, গাজীপুর মহানগর ছাত্রদল ও নেতা, টঙ্গী পূর্ব থানা যুবদল
​খালেদুজ্জামান ইমন, সহ-সভাপতি, ৪৩ নং ওয়ার্ড যুবদল
​জাহাঙ্গীর শেখ, সহ-সভাপতি, ৪৩ নং ওয়ার্ড যুবদল
​রাজন খান, যুগ্ম সাধারণ সম্পাদক, ৪৩ নং ওয়ার্ড যুবদল
​রাজিব হাসান রিয়াদ, প্রচার সম্পাদক, ৪৩ নং ওয়ার্ড যুবদল
সহ দলের অঙ্গসংগঠনের একাধিক নেতাকর্মী।
​জামিন পরবর্তী প্রতিক্রিয়ায় নাজমুল হোসেন মন্ডল বলেন, “আমার বিরুদ্ধে দায়ের করা মামলাটি সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত। রাজনৈতিকভাবে হয়রানি করতেই এ মামলা করা হয়েছিল। আমি দেশের বিচার বিভাগের প্রতি শ্রদ্ধাশীল; আদালত ন্যায়বিচার করেছেন বলেই আমরা জামিন পেয়েছি। আমি বিশ্বাস করি, সত্যের জয় সব সময় সুনিশ্চিত।”
​তিনি আরও যোগ করেন, “আমি আইনকে সম্মান করি এবং ভবিষ্যতেও আদালতের সকল নির্দেশ মেনে চলব। একই সঙ্গে রাজনৈতিক প্রতিহিংসামূলক মিথ্যা মামলা দিয়ে কাউকে হয়রানি না করার জন্য আহ্বান জানাচ্ছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Created By ThemesDealer.Com