কাজী আশরাফুল আলম
টঙ্গী গাজীপুর
গাজীপুর মহানগরের টঙ্গী পূর্ব থানা যুবদল নেতা মোফাজ্জল হোসেন সরকার বিজয় সম্প্রতি এলাকায় ময়লার ভাগার নির্মাণের বিরুদ্ধে সোচ্চার ভূমিকা পালন করেছেন। পাশাপাশি মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে তার সরব অবস্থান এবং সামাজিক কর্মকাণ্ডে অগ্রণী ভূমিকার জন্য তিনি এলাকাবাসীর প্রশংসা অর্জন করেছেন।
টঙ্গী এলাকায় ময়লার ভাগার নির্মাণের বিষয়টি স্থানীয় বাসিন্দাদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করলে মোফাজ্জল হোসেন সরকার বিজয় এই উদ্যোগের বিরুদ্ধে আওয়াজ তোলেন। তিনি এলাকার পরিবেশ ও জনস্বাস্থ্যের কথা বিবেচনা করে এই নির্মাণ প্রকল্প বন্ধের দাবি জানান এবং প্রশাসনের কাছে প্রতিকার চান।
বিজয় মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধেও সবসময় সরব। তিনি স্থানীয় যুব সমাজকে মাদকের কুফল সম্পর্কে সচেতন করতে এবং সমাজ থেকে অপরাধ দূর করতে নিয়মিত কাজ করে যাচ্ছেন। তার এই উদ্যোগ স্থানীয় পর্যায়ে ইতিবাচক সাড়া ফেলেছে।
সামাজিক বিভিন্ন কর্মকাণ্ডেও তিনি অগ্রণী ভূমিকা পালন করে আসছেন। জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারম্যান ও প্রধান মন্ত্রী তারেক রহমান ও টঙ্গী পূর্ব থানা বিএনপির সংগ্রামী সভাপতি সরকার জাবেদ আহমেদ সুমন এর নির্দেশনায় মানবকল্যাণে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
স্থানীয় নেতাকর্মীদের মতে, মোফাজ্জল হোসেন সরকার বিজয়ের মতো নেতারাই বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ভবিষ্যৎ নেতৃত্বের ভিত্তি। তার সাংগঠনিক দক্ষতা ও জনকল্যাণমুখী কাজ তাকে টঙ্গী পূর্ব থানার রাজনৈতিক অঙ্গনে একটি গুরুত্বপূর্ণ অবস্থানে নিয়ে গেছে।