বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
মিথ্যা বিজ্ঞাপন ও অনিয়মে খুলনায় ৯ প্রতিষ্ঠানকে ৫৫ হাজার টাকা জরিমানা টঙ্গীতে স্টেশন রোড সড়ক দখলমুক্ত ও যানজট নিরসনে উচ্ছেদ অভিযান । যাত্রাবাড়ী থানার দনিয়া থেকে প্রাইভেটকার জব্দ ফরিদপুরের ভাঙ্গায় মহাসড়কে এলোপাতাড়ি গুলিবর্ষণের ঘটনায় নারীসহ গ্রেফতার-২ ‎বেনাপোল সীমান্তে বিজিবির অভিযানে প্রায় ৩ লাখ টাকার চোরাচালানি পণ্য আটক উত্তরায় লিবার্টি ক্লাবে র‌্যাবের অভিযান – বিপুল পরিমাণ দেশি-বিদেশি মদ- বিয়ারসহ গ্রেফতার-২ গাজীপুরের টঙ্গীতে পুলিশের ওপর হামলা চালিয়ে পরোয়ানাভুক্ত আসামি ছিনতাইয়ের চেষ্টা গ্রেপ্তার ৫ কাশিয়ানীতে ৩২ লাখ টাকার স্বর্ণালংকার আত্মসাতের অভিযোগ বেনাপোল সীমান্তে ৪৯ বিজিবির অভিযান, মদ-সিরাপসহ বিপুল পণ্য আটক ‎যশোর সীমান্তে বিজিবির অভিযানে ১৬ লাখ টাকার মাদক ও চোরাচালানি পণ্য আটক ‎ ইয়াবায় ভাসছে তুরাগের ৩৩টি গ্রাম, ১০১ স্পটে শতাধিক ডিলার সক্রিয়

টঙ্গীতে তামীরুল মিল্লাতের নবম শ্রেণির শিক্ষার্থী কাভার ভ্যানের ধাক্কায় নিহত

Reporter Name / ২১ Time View
Update : রবিবার, ৯ আগস্ট, ২০২৬

মোঃ পলাশ সরকার:
গাজীপুর প্রতিনিধি :

গাজীপুর মহানগরের গাজীপুরা বাসস্ট্যান্ড এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক পার হওয়ার সময় কভার ভ্যানের ধাক্কায় তামীরুল মিল্লাত কামিল মাদরাসার নবম শ্রেণির এক শিক্ষার্থী নিহত হয়েছে। শনিবার (৮ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শিক্ষার্থীর নাম ইয়াসিন আলী (১৭)। তিনি পাবনা জেলার সুজানগর থানার নেয়াপাড়া এলাকার রিপন মিয়ার ছেলে। তাঁর মায়ের নাম শাপলা বেগম। বর্তমানে পরিবারের সঙ্গে গাজীপুর মহানগরের টঙ্গী পূর্ব থানার গাজীপুরা কাজীপাড়া এলাকায় নাজিমুদ্দিনের বাড়িতে ভাড়া থাকতেন ইয়াসিন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সন্ধ্যা আনুমানিক ৭টা ২০ মিনিটের দিকে ইয়াসিন গাজীপুর মহানগরের ৫০ নম্বর ওয়ার্ডের গাজীপুরা বাসস্ট্যান্ডসংলগ্ন ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক পার হচ্ছিলেন। এ সময় দ্রুতগতির একটি কভার ভ্যান তাঁকে ধাক্কা দেয়। এতে তিনি সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন। দুর্ঘটনায় তাঁর মাথায় গুরুতর আঘাত লাগে এবং প্রচুর রক্তক্ষরণ হয়।
খবর পেয়ে গাজীপুর মহানগর পুলিশের ট্রাফিক দক্ষিণ বিভাগের কর্মকর্তা ও সদস্যরা এবং টঙ্গী পূর্ব থানার উপপরিদর্শক (এসআই) মো. ফরিদ হোসেন সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে পৌঁছান। পরে আহত ইয়াসিনকে উদ্ধার করে টঙ্গী সরকারি হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাঁকে মৃত ঘোষণা করেন।
টঙ্গী পূর্ব থানার পুলিশ নিহতের মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেছে।
দুর্ঘটনার পর কভার ভ্যানের চালক ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। তবে পুলিশ দুর্ঘটনাকবলিত কভার ভ্যানটি (ঢাকা মেট্রো-২০-৪৪১৩) আটক করে টঙ্গী পূর্ব থানায় নিয়ে গেছে।
টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে কভার ভ্যানটি জব্দ করেছে। নিহত শিক্ষার্থীর মরদেহের আইনগত প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে। পালিয়ে যাওয়া চালককে শনাক্ত ও আটকের জন্য পুলিশ কাজ করছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Created By ThemesDealer.Com