বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
মিথ্যা বিজ্ঞাপন ও অনিয়মে খুলনায় ৯ প্রতিষ্ঠানকে ৫৫ হাজার টাকা জরিমানা টঙ্গীতে স্টেশন রোড সড়ক দখলমুক্ত ও যানজট নিরসনে উচ্ছেদ অভিযান । যাত্রাবাড়ী থানার দনিয়া থেকে প্রাইভেটকার জব্দ ফরিদপুরের ভাঙ্গায় মহাসড়কে এলোপাতাড়ি গুলিবর্ষণের ঘটনায় নারীসহ গ্রেফতার-২ ‎বেনাপোল সীমান্তে বিজিবির অভিযানে প্রায় ৩ লাখ টাকার চোরাচালানি পণ্য আটক উত্তরায় লিবার্টি ক্লাবে র‌্যাবের অভিযান – বিপুল পরিমাণ দেশি-বিদেশি মদ- বিয়ারসহ গ্রেফতার-২ গাজীপুরের টঙ্গীতে পুলিশের ওপর হামলা চালিয়ে পরোয়ানাভুক্ত আসামি ছিনতাইয়ের চেষ্টা গ্রেপ্তার ৫ কাশিয়ানীতে ৩২ লাখ টাকার স্বর্ণালংকার আত্মসাতের অভিযোগ বেনাপোল সীমান্তে ৪৯ বিজিবির অভিযান, মদ-সিরাপসহ বিপুল পণ্য আটক ‎যশোর সীমান্তে বিজিবির অভিযানে ১৬ লাখ টাকার মাদক ও চোরাচালানি পণ্য আটক ‎ ইয়াবায় ভাসছে তুরাগের ৩৩টি গ্রাম, ১০১ স্পটে শতাধিক ডিলার সক্রিয়

টঙ্গীতে হাজী তোফাজ্জল হোসেনের রুহের মাগফিরাত কামনা দোয়া মাহফিল অনুষ্ঠিত

Reporter Name / ২২ Time View
Update : বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬

কাজী কেয়া‌
গাজীপুর মহানগরীর টঙ্গী পশ্চিম থানাধীন ৫৩ নম্বর ওয়ার্ডের কাঠালদিয়া হাজীবাড়ি এলাকায় বিশিষ্ট সমাজসেবক মরহুম হাজী তোফাজ্জল হোসেনের রুহের মাগফেরাত কামনায় এক দোয় ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। ধর্মীয় ভাবগাম্ভীর্য ও স্থানীয় এলাকাবাসীর বিপুল উপস্থিতিতে এ দোয়া মাহফিলটি সম্পন্ন হয়।
​মরহুমের সুযোগ্য সন্তান মোঃ মোক্তার হোসেনের সার্বিক তত্ত্বাবধান ও উদ্যোগে আয়োজিত এই স্মরণসভা ও দোয়া মাহফিলে এলাকার ধর্মপ্রাণ মুসল্লি ছাড়াও বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেন। অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করা হয় এবং পরবর্তীতে মরহুমের স্মরণে মিলাদ পাঠ ও সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
​উক্ত দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টঙ্গী রিপোর্টার্স ক্লাবের সভাপতি এবং আগামী সিটি কর্পোরেশন নির্বাচনে ৫৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী হাজী মোঃ পীরজাদা নোয়াব আলী। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “মরহুম হাজী তোফাজ্জল হোসেন ছিলেন একজন পরোপকারী, সৎ ও নিষ্ঠাবান মানুষ। এলাকার প্রতিটি সামাজিক ও উন্নয়নমূলক কাজে তাঁর অবদান ছিল প্রশংসনীয়। তিনি সারাজীবন সাধারণ মানুষের পাশে থেকে সেবা করে গেছেন। তাঁর এই চলে যাওয়া কাঠালদিয়া হাজীবাড়ি ও আশপাশের এলাকার জন্য এক অপূরণীয় ক্ষতি। আল্লাহ যেন তাঁর জীবনের সকল ভালো কাজগুলোকে কবুল করে তাঁকে জান্নাতুল ফেরদাউস দান করেন।”
​দোয়া মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টঙ্গী রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক শেখ কামরুল হাসান সাহা। তিনি তাঁর সংক্ষিপ্ত বক্তব্যে মরহুমের জীবনের নানাবিধ কল্যাণকর কাজ তুলে ধরেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। এছাড়া অনুষ্ঠানে স্থানীয় বিভিন্ন মসজিদের শ্রদ্ধেয় ইমাম, প্রবীণ ব্যক্তিত্ব এবং এলাকার বিশিষ্ট গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
​মিলাদ পর্ব শেষে মরহুমের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়। দোয়া মাহফিলটি পরিচালনা করেন কাঠালদিয়া হাজীবাড়ি জামে মসজিদের সম্মানিত ইমাম হাজী মোঃ এমাদুল হক। পরবর্তীতে বিশেষ মোনাজাত পরিচালনা করেন বিশিষ্ট আলেম ও ধর্মীয় গবেষক মুফতি হাবিবুর রহমান নূরী।
​মোনাজাতে বক্তারা অত্যন্ত আবেগঘন পরিবেশে মরহুমের আত্মার মাগফেরাত, পরকালের শান্তি এবং কবর আজাব থেকে মুক্তির জন্য মহান আল্লাহ তাআলার দরবারে অঝোর ধারায় প্রার্থনা জানান। পাশাপাশি মরহুমের পরিবার ও সন্তানদের যেন আল্লাহ ধৈর্য ধারণ করার তৌফিক দান করেন, সে বিষয়েও বিশেষ দোয়া করা হয়। মোনাজাত শেষে মরহুম হাজী তোফাজ্জল হোসেনের ছেলে মোঃ মোক্তার হোসেন উপস্থিত সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং তাঁর বাবার ভুলত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে সর্বদা দোয়ায় রাখার জন্য বিনীত অনুরোধ জানান।
​মিলাদ ও মোনাজাতের আনুষ্ঠানিকতা শেষে আমন্ত্রিত অতিথি ও উপস্থিত সকল ধর্মপ্রাণ মুসল্লিদের মাঝে তোবারক বিতরণের মাধ্যমে মাহফিলের সমাপ্তি ঘটে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Created By ThemesDealer.Com