বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
মিথ্যা বিজ্ঞাপন ও অনিয়মে খুলনায় ৯ প্রতিষ্ঠানকে ৫৫ হাজার টাকা জরিমানা টঙ্গীতে স্টেশন রোড সড়ক দখলমুক্ত ও যানজট নিরসনে উচ্ছেদ অভিযান । যাত্রাবাড়ী থানার দনিয়া থেকে প্রাইভেটকার জব্দ ফরিদপুরের ভাঙ্গায় মহাসড়কে এলোপাতাড়ি গুলিবর্ষণের ঘটনায় নারীসহ গ্রেফতার-২ ‎বেনাপোল সীমান্তে বিজিবির অভিযানে প্রায় ৩ লাখ টাকার চোরাচালানি পণ্য আটক উত্তরায় লিবার্টি ক্লাবে র‌্যাবের অভিযান – বিপুল পরিমাণ দেশি-বিদেশি মদ- বিয়ারসহ গ্রেফতার-২ গাজীপুরের টঙ্গীতে পুলিশের ওপর হামলা চালিয়ে পরোয়ানাভুক্ত আসামি ছিনতাইয়ের চেষ্টা গ্রেপ্তার ৫ কাশিয়ানীতে ৩২ লাখ টাকার স্বর্ণালংকার আত্মসাতের অভিযোগ বেনাপোল সীমান্তে ৪৯ বিজিবির অভিযান, মদ-সিরাপসহ বিপুল পণ্য আটক ‎যশোর সীমান্তে বিজিবির অভিযানে ১৬ লাখ টাকার মাদক ও চোরাচালানি পণ্য আটক ‎ ইয়াবায় ভাসছে তুরাগের ৩৩টি গ্রাম, ১০১ স্পটে শতাধিক ডিলার সক্রিয়

গাজীপুরে বাংলাদেশ মৃধা জনকল্যাণ ফাউন্ডেশনের মতবিনিময় ও সৌহার্দ্য সমাবেশ অনুষ্ঠিত

Reporter Name / ১৫ Time View
Update : শনিবার, ২২ আগস্ট, ২০২৬

গাজীপুর প্রতিনিধি:

“ঐক্যের বন্ধনে, মানবতার কল্যাণে মৃধা পরিবার এগিয়ে চলুক একসাথে” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাংলাদেশ মৃধা জনকল্যাণ ফাউন্ডেশন এর উদ্যোগে এক মতবিনিময় ও সৌহার্দ্য সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ২২শে আগষ্ট (শনিবার) সকালে গাজীপুরের নিউ গার্ডেন রেস্টুরেন্ট এন্ড পার্টি সেন্টারে আয়োজিত এই সভায় উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা মণ্ডলী, কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ। বাংলাদেশ মৃধা জনকল্যাণ ফাউন্ডেশন গাজীপুর জেলা কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আফজালুর রহমান মৃধার সভাপতিত্বে এবং কেন্দ্রীয় কমিটির যুগ্ন মহাসচিব আব্দুল মালেক মৃধার সঞ্চালনায় মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মৃধা জনকল্যাণ ফাউন্ডেশন এর চেয়ারম্যান এডভোকেট জিয়াউল হক মৃধা। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মৃধা জনকল্যাণ ফাউন্ডেশন এর প্রধান উপদেষ্টা ফাইজ উদ্দিন মৃধা।

বাংলাদেশ মৃধা জনকল্যাণ ফাউন্ডেশন গাজীপুর জেলা কমিটির আয়োজনে এবং গাজীপুর মহানগর কমিটির সহযোগিতায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ মৃধা জনকল্যাণ ফাউন্ডেশন কেন্দ্রীয় কমিটির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ফারুক ইকবাল মৃধা, আইন বিষয়ক সম্পাদক এডভোকেট আফজাল হোসেন মৃধা, উপদেষ্টা সদস্য আলহাজ্ব নূরুজ্জামান মৃধা, সহ সভাপতি এম এ মান্নান মৃধা, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল কাদির মৃধা, সম্পাদিকা সোহেলী মৃধা, কেন্দ্রীয় কমিটির গণসংযোগ বিষয়ক সম্পাদক মোঃ খসরু মৃধা (সাংবাদিক), যুগ্ন মহাসচিব শাহ্ আলম মৃধা, সমাজ কল্যাণ সম্পাদক মৃধা আহমাদুল কামাল প্রমুখ।

এসময় আরও উপস্থিত ছিলেন আবু সাঈদ মৃধা (সাংবাদিক), আব্দুল সামাদ মৃধা, মোঃ মোমেন মৃধা।

বক্তারা বলেন বাংলাদেশ মৃধা জনকল্যাণ ফাউন্ডেশন একটি অরাজনৈতিক, সেবামূলক সংগঠন যাহার‌ নিবন্ধন নং -15155/2026। সংগঠনের মূল উদ্দেশ্য দুঃখ দুর্দশাগ্রস্ত মানুষের পাশে সহায়তার হাতকে প্রসারিত করা, শীত মৌসুমে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ, রমজানে অসহায় গরিব মানুষের মাঝে ইফতার ও খাদ্য সমগ্রী বিতরণ, প্রাকৃতিক দূর্যোগকালীন সময় বিপদগ্রস্ত মানুষদের মাঝে আর্থিক অনুদান ও ত্রাণ সামগ্রী বিতরণসহ গরিব অসহায় পরিবারের শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি প্রদান করা সহ সামাজিক উন্নয়নে কাজ করাই এই ফাউন্ডেশনের মূল লক্ষ্য।
সভায় আগামী দিনে সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করতে সারাদেশে কমিটি গঠন। অনুষ্ঠান শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Created By ThemesDealer.Com