বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
মিথ্যা বিজ্ঞাপন ও অনিয়মে খুলনায় ৯ প্রতিষ্ঠানকে ৫৫ হাজার টাকা জরিমানা টঙ্গীতে স্টেশন রোড সড়ক দখলমুক্ত ও যানজট নিরসনে উচ্ছেদ অভিযান । যাত্রাবাড়ী থানার দনিয়া থেকে প্রাইভেটকার জব্দ ফরিদপুরের ভাঙ্গায় মহাসড়কে এলোপাতাড়ি গুলিবর্ষণের ঘটনায় নারীসহ গ্রেফতার-২ ‎বেনাপোল সীমান্তে বিজিবির অভিযানে প্রায় ৩ লাখ টাকার চোরাচালানি পণ্য আটক উত্তরায় লিবার্টি ক্লাবে র‌্যাবের অভিযান – বিপুল পরিমাণ দেশি-বিদেশি মদ- বিয়ারসহ গ্রেফতার-২ গাজীপুরের টঙ্গীতে পুলিশের ওপর হামলা চালিয়ে পরোয়ানাভুক্ত আসামি ছিনতাইয়ের চেষ্টা গ্রেপ্তার ৫ কাশিয়ানীতে ৩২ লাখ টাকার স্বর্ণালংকার আত্মসাতের অভিযোগ বেনাপোল সীমান্তে ৪৯ বিজিবির অভিযান, মদ-সিরাপসহ বিপুল পণ্য আটক ‎যশোর সীমান্তে বিজিবির অভিযানে ১৬ লাখ টাকার মাদক ও চোরাচালানি পণ্য আটক ‎ ইয়াবায় ভাসছে তুরাগের ৩৩টি গ্রাম, ১০১ স্পটে শতাধিক ডিলার সক্রিয়

জিয়া স্মৃতি বইমেলায় সাংবাদিক মোহাম্মদ মাসুদ-এর বই কিনলেন ডা. জুবাইদা

Reporter Name / ৭১ Time View
Update : বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬

বিশেষ প্রতিনিধি:

ঢাকা, ৩ সেপ্টেম্বর ২০২৬: বাংলা একাডেমি প্রাঙ্গণে চলমান জিয়া স্মৃতি বইমেলা ২০২৬-এ পাঠক ও দর্শনার্থীদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যাচ্ছে। মেলা প্রাঙ্গণে আজ এক বিশেষ মুহূর্তের সৃষ্টি হয়, যখন জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান ডা.জুবাইদা রহমান মেলা পরিদর্শন করেন এবং তরুণ ও সম্ভাবনাময় লেখক সাংবাদিক মোহাম্মদ মাসুদ-এর লেখা নতুন বই “জিয়াউর রহমান : এক দূরদর্শী নেতা ও দেশ গঠনের রূপকার বইটি সংগ্রহ করেন।
রহমান আজ বিকেলে মেলার বাংলা একাডেমি প্রাঙ্গণে অবস্থিত প্রতিভা প্রকাশ (স্টল নং-৩৭)-এ এসে তিনি বইটি নিজ হাতে ক্রয় করেন। বইটিতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বহুমাত্রিক নেতৃত্ব, উন্নয়নমূলক কর্মকাণ্ড এবং আধুনিক বাংলাদেশ বিনির্মাণের দূরদর্শী রূপরেখা অত্যন্ত চমৎকারভাবে তুলে ধরা হয়েছে। বইটি ক্রয়ের পর ডা. জুবাইদা রহমান লেখক সাংবাদিক মোহাম্মদ মাসুদ-এর এই ঐতিহাসিক ও
গবেষণাধর্মী উদ্যোগের ভূয়সী প্রশংসা
করেন। তিনি বলেন, শহীদ জিয়ার দেশ গঠনের সঠিক ইতিহাস এবং তাঁর দূরদর্শী চিন্তাধারা নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়া অত্যন্ত জরুরি। এই বইটি সেই অভাব পূরণে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।” তিনি বইটির বহুল প্রচার ও সাফল্য কামনা করেন। লেখক মোহাম্মদ মাসুদ তাঁর অনুভূতি ব্যক্ত করে বলেন, ডা. জুবাইদা রহমান-এর মতোনএকজন শ্রদ্ধেয় ব্যক্তিত্ব আমার বইটি নিজ
হাতে সংগ্রহ করেছেন, এটি একজন লেখক হিসেবে আমার জন্য অত্যন্ত গর্বের এবং বড় অনুপ্রেরণা।
আশা করি সাধারণ পাঠকরাও বইটি পড়ে শহীদ জিয়ার প্রকৃত অবদান সম্পর্কে জানতে পারবেন। মেলা সংশ্লিষ্টরা জানান,’প্রতিভা প্রকাশ’-এর ৩৭ নম্বর স্টলে বইটি পাওয়া যাচ্ছে এবং উদ্বোধনের পর থেকেই বইটি নিয়ে পাঠকদের মাঝে ব্যাপক আগ্রহ দেখা যাচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Created By ThemesDealer.Com