মোঃ আকাশ আহমেদ,স্টাফ রিপোর্টারঃ-
শিক্ষক কর্মচারী ঐক্য জোটের চেয়ারম্যান, কিংবদন্তি শিক্ষক নেতা এবং মাননীয় জাতীয় সংসদ সদস্য অধ্যক্ষ মোঃ সেলিম ভূইয়া শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি নির্বাচিত হওয়ায় মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেছে বাংলাদেশ শিক্ষক সমিতি (বাশিস) ময়মনসিংহ বিভাগ।
সংগঠনের পক্ষ থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে এই কৃতজ্ঞতা জানানো হয়। বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেছেন বাংলাদেশ শিক্ষক সমিতি ময়মনসিংহ বিভাগের সাংগঠনিক সম্পাদক এবং বাশিস ফুলবাড়ীয়া উপজেলা কমিটির সাধারণ সম্পাদক মোঃ সাইদুর রহমান।
বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, “অধ্যক্ষ মোঃ সেলিম ভূইয়া স্যার শিক্ষক সমাজের অহংকার ও এক প্রবাদপ্রতীম নেতা। শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি হিসেবে তাঁর এই অর্ন্তভুক্তি দেশের শিক্ষা খাতের উন্নয়ন, শিক্ষকদের অধিকার রক্ষা এবং বৈষম্য দূরীকরণে এক ঐতিহাসিক মাইলফলক হয়ে থাকবে। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, তাঁর বলিষ্ঠ নেতৃত্বে শিক্ষা খাতে এক যুগান্তকারী ও ইতিবাচক পরিবর্তন আসবে।”
শিক্ষক সমাজের পক্ষ থেকে নবনির্বাচিত সভাপতি অধ্যক্ষ মোঃ সেলিম ভূইয়া স্যারকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানানোর পাশাপাশি মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করা হয়।