বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
মিথ্যা বিজ্ঞাপন ও অনিয়মে খুলনায় ৯ প্রতিষ্ঠানকে ৫৫ হাজার টাকা জরিমানা টঙ্গীতে স্টেশন রোড সড়ক দখলমুক্ত ও যানজট নিরসনে উচ্ছেদ অভিযান । যাত্রাবাড়ী থানার দনিয়া থেকে প্রাইভেটকার জব্দ ফরিদপুরের ভাঙ্গায় মহাসড়কে এলোপাতাড়ি গুলিবর্ষণের ঘটনায় নারীসহ গ্রেফতার-২ ‎বেনাপোল সীমান্তে বিজিবির অভিযানে প্রায় ৩ লাখ টাকার চোরাচালানি পণ্য আটক উত্তরায় লিবার্টি ক্লাবে র‌্যাবের অভিযান – বিপুল পরিমাণ দেশি-বিদেশি মদ- বিয়ারসহ গ্রেফতার-২ গাজীপুরের টঙ্গীতে পুলিশের ওপর হামলা চালিয়ে পরোয়ানাভুক্ত আসামি ছিনতাইয়ের চেষ্টা গ্রেপ্তার ৫ কাশিয়ানীতে ৩২ লাখ টাকার স্বর্ণালংকার আত্মসাতের অভিযোগ বেনাপোল সীমান্তে ৪৯ বিজিবির অভিযান, মদ-সিরাপসহ বিপুল পণ্য আটক ‎যশোর সীমান্তে বিজিবির অভিযানে ১৬ লাখ টাকার মাদক ও চোরাচালানি পণ্য আটক ‎ ইয়াবায় ভাসছে তুরাগের ৩৩টি গ্রাম, ১০১ স্পটে শতাধিক ডিলার সক্রিয়

হাজি সেলিমের দখলে থাকা জমি উদ্ধারে অভিযান, ভাঙা হলো স্থাপনা

নিজস্ব প্রতিবেদক / ৫৯ Time View
Update : রবিবার, ১ নভেম্বর, ২০২০
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে আজ রোববার সংসদ সদস্য হাজি সেলিমের দখল করা সরকারি খাস জমি উদ্ধারে অভিযান চালানো হয়েছে।

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে সংসদ সদস্য হাজি সেলিমের মালিকানাধীন মদিনা গ্রুপের প্রতিষ্ঠানের পাশে দখল করা প্রায় ১৪ বিঘা সরকারি খাস জমি দখলমুক্ত করতে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন।

আজ রোববার বিকেলে উপজেলার মেঘনাঘাট এলাকায় মদিনা গ্রুপের নির্মাণাধীন সিমেন্ট কারখানার আশপাশের বিভিন্ন অবৈধভাবে দখলে রাখা এসব জমি উদ্ধারে সেখানকার কয়েকটি স্থাপনা ভেঙে দেওয়া হয়।

সন্ধ্যায় সোনারগাঁ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আল মামুন বলেন, ‘হাজি সেলিমের মালিকানাধীন মদিনা গ্রুপের প্রতিষ্ঠানের আশপাশে অবৈধ যতগুলো স্থাপনা ছিল সেগুলো আমরা চিহ্নিত করেছি। সিমেন্ট কারখানার দুই পাশে প্রায় ১৪ বিঘা সরকারি খাস জমি অবৈধ দখলে নিয়েছিলেন। সেখানের তিনটি স্থাপনা ভেঙে দিয়েছি। বাকি একটি স্থাপনা খুবই মজবুত এবং শক্তিশালী হওয়ায় সেটা ভাঙতে ভেকুতে সমস্যা হয়েছে। যে কারণে আমরা উচ্ছেদ অভিযান স্থগিত করি।’

সহকারী কমিশনার আরো বলেন, ‘যে স্থাপনাগুলো অবৈধ দখলে রয়েছে সেগুলোকে অপসারণ করতে তিন দিনের সময় দেওয়া হয়েছে। তারা স্থাপনাগুলো নিজ থেকে সরিয়ে না নিলে পুনরায় উচ্ছেদ অভিযান চালাব এবং তাদের বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা নেব।’

এ ব্যাপারে নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মো. জসীম উদ্দিন বলেন, ‘আমরা প্রশাসনের পক্ষ থেকে হাজি সেলিমের দখলকৃত সরকারি খাস জমি দখলমুক্ত করতে অভিযান শুরু করেছি। তাদের সময় দেওয়া হয়েছে। এ সময়ের মধ্যে তারা তাদের অবৈধ স্থাপনা সরিয়ে না নিলে আমরা আইনগত ব্যবস্থা নেব।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Created By ThemesDealer.Com