বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
মিথ্যা বিজ্ঞাপন ও অনিয়মে খুলনায় ৯ প্রতিষ্ঠানকে ৫৫ হাজার টাকা জরিমানা টঙ্গীতে স্টেশন রোড সড়ক দখলমুক্ত ও যানজট নিরসনে উচ্ছেদ অভিযান । যাত্রাবাড়ী থানার দনিয়া থেকে প্রাইভেটকার জব্দ ফরিদপুরের ভাঙ্গায় মহাসড়কে এলোপাতাড়ি গুলিবর্ষণের ঘটনায় নারীসহ গ্রেফতার-২ ‎বেনাপোল সীমান্তে বিজিবির অভিযানে প্রায় ৩ লাখ টাকার চোরাচালানি পণ্য আটক উত্তরায় লিবার্টি ক্লাবে র‌্যাবের অভিযান – বিপুল পরিমাণ দেশি-বিদেশি মদ- বিয়ারসহ গ্রেফতার-২ গাজীপুরের টঙ্গীতে পুলিশের ওপর হামলা চালিয়ে পরোয়ানাভুক্ত আসামি ছিনতাইয়ের চেষ্টা গ্রেপ্তার ৫ কাশিয়ানীতে ৩২ লাখ টাকার স্বর্ণালংকার আত্মসাতের অভিযোগ বেনাপোল সীমান্তে ৪৯ বিজিবির অভিযান, মদ-সিরাপসহ বিপুল পণ্য আটক ‎যশোর সীমান্তে বিজিবির অভিযানে ১৬ লাখ টাকার মাদক ও চোরাচালানি পণ্য আটক ‎ ইয়াবায় ভাসছে তুরাগের ৩৩টি গ্রাম, ১০১ স্পটে শতাধিক ডিলার সক্রিয়

হাতিরঝিলের পরিচ্ছন্নতা কার্যক্রম পরিদর্শনে রাজউক চেয়ারম্যান

Reporter Name / ১০৩ Time View
Update : সোমবার, ২৯ জুন, ২০২৬

মোঃ জহিরুল ইসলাম হামিদ:
বিশেষ প্রতিবেদক:
রাজধানীর হাতিরঝিল এলাকায় চলমান পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পুনরায় পরিদর্শন করেছেন রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)-এর চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মোঃ রিয়াজুল ইসলাম।
সোমবার (২৯ জুন) সকাল সাড়ে ৮টায় তিনি হাতিরঝিল এলাকার বিভিন্ন স্থান পরিদর্শন করেন। এ সময় রাজউকের ঊর্ধ্বতন কর্মকর্তারা তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন।
পরিদর্শনকালে রাজউক চেয়ারম্যান হাতিরঝিল লেক ও আশপাশের বিভিন্ন এলাকা ঘুরে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম এবং সার্বিক ব্যবস্থাপনার অগ্রগতি সম্পর্কে খোঁজখবর নেন। পাশাপাশি কার্যক্রম আরও সুষ্ঠু, কার্যকর ও টেকসইভাবে পরিচালনার লক্ষ্যে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
এ সময় তিনি হাতিরঝিলকে সবুজ, নির্মল ও পরিচ্ছন্ন রাখতে সংশ্লিষ্ট সংস্থাগুলোর সমন্বিত প্রচেষ্টার পাশাপাশি নগরবাসীর সচেতনতা ও সক্রিয় সহযোগিতার ওপর গুরুত্বারোপ করেন। পরিবেশবান্ধব ও নান্দনিক নগরায়নের অংশ হিসেবে হাতিরঝিলের সৌন্দর্য ও পরিচ্ছন্নতা বজায় রাখতে সকলের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন বলেও তিনি উল্লেখ করেন।
রাজউক সূত্র জানায়, হাতিরঝিলের পরিবেশ সংরক্ষণ, পরিচ্ছন্নতা ও সৌন্দর্য রক্ষায় নিয়মিত তদারকি এবং প্রয়োজনীয় কার্যক্রম অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Created By ThemesDealer.Com