বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
মিথ্যা বিজ্ঞাপন ও অনিয়মে খুলনায় ৯ প্রতিষ্ঠানকে ৫৫ হাজার টাকা জরিমানা টঙ্গীতে স্টেশন রোড সড়ক দখলমুক্ত ও যানজট নিরসনে উচ্ছেদ অভিযান । যাত্রাবাড়ী থানার দনিয়া থেকে প্রাইভেটকার জব্দ ফরিদপুরের ভাঙ্গায় মহাসড়কে এলোপাতাড়ি গুলিবর্ষণের ঘটনায় নারীসহ গ্রেফতার-২ ‎বেনাপোল সীমান্তে বিজিবির অভিযানে প্রায় ৩ লাখ টাকার চোরাচালানি পণ্য আটক উত্তরায় লিবার্টি ক্লাবে র‌্যাবের অভিযান – বিপুল পরিমাণ দেশি-বিদেশি মদ- বিয়ারসহ গ্রেফতার-২ গাজীপুরের টঙ্গীতে পুলিশের ওপর হামলা চালিয়ে পরোয়ানাভুক্ত আসামি ছিনতাইয়ের চেষ্টা গ্রেপ্তার ৫ কাশিয়ানীতে ৩২ লাখ টাকার স্বর্ণালংকার আত্মসাতের অভিযোগ বেনাপোল সীমান্তে ৪৯ বিজিবির অভিযান, মদ-সিরাপসহ বিপুল পণ্য আটক ‎যশোর সীমান্তে বিজিবির অভিযানে ১৬ লাখ টাকার মাদক ও চোরাচালানি পণ্য আটক ‎ ইয়াবায় ভাসছে তুরাগের ৩৩টি গ্রাম, ১০১ স্পটে শতাধিক ডিলার সক্রিয়

মার্কিন নির্বাচন : কেন্দ্রের বাইরে ভোটারদের দীর্ঘ লাইন

আন্তর্জাতিক ডেস্ক / ৭১ Time View
Update : মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২০
যুক্তরাষ্ট্রের ওকলাহোমা অঙ্গরাজ্যের ভোট কেন্দ্রগুলোতেও দেখা গেছে ভোটারদের দীর্ঘ লাইন। ছবি : রয়টার্স

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে আনুষ্ঠানিক ভোটগ্রহণ চলছে। স্থানীয় সময় মঙ্গলবার ভোর ৫টার (বাংলাদেশ সময় বিকেল ৪টা) দিকে ভোটগ্রহণ শুরু হয়। আজ আনুষ্ঠানিক ভোট গ্রহণ শুরু হলেও নয় কোটি ৬০ লাখেরও বেশি মানুষ আগাম ভোট দিয়ে ফেলেছে।

মোট ভোটারের প্রায় অর্ধেক আগাম ভোট দিলেও মঙ্গলবার সকাল থেকে শত শত ভোটার বিভিন্ন অঙ্গরাজ্যের ভোট কেন্দ্রগুলোতে লাইনে দাঁড়িয়ে ভোট দিচ্ছেন। স্কুল, লাইব্রেরি থেকে শুরু করে নানা জায়গায় এবার ভোটকেন্দ্র বসানো হয়েছে।

বিবিসি জানায়, মিশিগানের গ্র্যান্ড র‌্যাপিডসে ভোটারদের লম্বা লাইন দেখা গেছে। সামাজিক দূরত্ব মেনে লাইনে দাঁড়িয়েছেন ভোটাররা। অঙ্গরাজ্যটি ঐতিহ্যগতভাবে ডেমোক্র্যাটদের ঘাঁটি হলেও ২০১৬ সালে অল্প ব্যবধানে জিতেছিলেন রিপাবলিকান ট্রাম্প। এদিকে ওকলাহোমা অঙ্গরাজ্যের ভোট কেন্দ্রগুলোতেও দেখা গেছে ভোটারদের দীর্ঘ লাইন।

তবে নিউইয়র্ক সিটির ব্রুকলিন হেইটসের কেন্দ্রে ভোটারদের কোনো লাইন দেখা যায়নি। সেখানে সেন্ট ফ্রান্সিস কলেজে ভোট কেন্দ্র বসানো হয়। স্থানীয় সময় সকাল সাড়ে ৮টায়ও কেন্দ্র ছিল অনেকটা ভোটারশূন্য।

মার্কিন প্রেসিডেন্ট হিসেবে দ্বিতীয়বারের মতো রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প জয়ী হবেন, নাকি তাঁর ডেমোক্রেটিক প্রতিদ্বন্দ্বী জো বাইডেন জিতবেন- তা দেখার অপেক্ষায় আছে বিশ্ববাসী। এর মধ্যেই সোমবার রাতে শেষ প্রচারে ট্রাম্প ভবিষ্যদ্বাণী করেছেন, আরেকটি বিজয় পেতে যাচ্ছেন তিনি।

সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান জানায়, মিশিগানে গ্র্যান্ড র‌্যাপিডসে বিপুল সমর্থকের করতালিতে নির্বাচনী প্রচার শেষ করেন মার্কিন প্রেসিডেন্ট। সেখানে তিনি বলেন, ‘আমরা আরেকটি মহান বিজয় পেতে যাচ্ছি।’

২০১৬ সালের নির্বাচনে প্রতিদ্বন্দ্বী হিলারি ক্লিনটনকে নিয়ে যখন দুশ্চিন্তায় ছিলেন ট্রাম্প, সেবারও ঠিক এই জায়গায় শেষ প্রচার চালিয়েছিলেন তিনি। এবারও সেই জায়গায় দাঁড়িয়ে ডোনাল্ড ট্রাম্প বলেন, ‘আমরা আরেকবার ইতিহাস গড়তে যাচ্ছি।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Created By ThemesDealer.Com