বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
মিথ্যা বিজ্ঞাপন ও অনিয়মে খুলনায় ৯ প্রতিষ্ঠানকে ৫৫ হাজার টাকা জরিমানা টঙ্গীতে স্টেশন রোড সড়ক দখলমুক্ত ও যানজট নিরসনে উচ্ছেদ অভিযান । যাত্রাবাড়ী থানার দনিয়া থেকে প্রাইভেটকার জব্দ ফরিদপুরের ভাঙ্গায় মহাসড়কে এলোপাতাড়ি গুলিবর্ষণের ঘটনায় নারীসহ গ্রেফতার-২ ‎বেনাপোল সীমান্তে বিজিবির অভিযানে প্রায় ৩ লাখ টাকার চোরাচালানি পণ্য আটক উত্তরায় লিবার্টি ক্লাবে র‌্যাবের অভিযান – বিপুল পরিমাণ দেশি-বিদেশি মদ- বিয়ারসহ গ্রেফতার-২ গাজীপুরের টঙ্গীতে পুলিশের ওপর হামলা চালিয়ে পরোয়ানাভুক্ত আসামি ছিনতাইয়ের চেষ্টা গ্রেপ্তার ৫ কাশিয়ানীতে ৩২ লাখ টাকার স্বর্ণালংকার আত্মসাতের অভিযোগ বেনাপোল সীমান্তে ৪৯ বিজিবির অভিযান, মদ-সিরাপসহ বিপুল পণ্য আটক ‎যশোর সীমান্তে বিজিবির অভিযানে ১৬ লাখ টাকার মাদক ও চোরাচালানি পণ্য আটক ‎ ইয়াবায় ভাসছে তুরাগের ৩৩টি গ্রাম, ১০১ স্পটে শতাধিক ডিলার সক্রিয়

বৃষ্টির বাগড়ায় পশু কোরবানিতে বিপত্তিবৃষ্টির বাগড়ায় পশু কোরবানিতে বিপত্তি

Reporter Name / ১৫৮ Time View
Update : বৃহস্পতিবার, ২৯ জুন, ২০২৩

আজ বৃহস্পতিবার সারাদেশে উদযাপিত হচ্ছে মুসলমানদের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় উৎসব ঈদুল আজহা। যথাযথ ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে এই উৎসব উদযাপন করছেন ধর্মপ্রাণ মুসলমানরা। তবে এদিন সকাল থেকেই রাজধানী ঢাকাসহ সারাদেশেই ঈদের খুশিতে বাগড়া দিয়েছে বৃষ্টি।

সকাল থেকেই রাজধানীতে মুষলধারে বৃষ্টি হচ্ছে। এর ফলে ঈদের খুশি ও পশু কোরবানিতে ব্যাপক প্রভাব পড়েছে।

গত দুইদিনের মতো সকাল থেকেই বৃষ্টি হচ্ছে। তবে বৃষ্টি উপেক্ষা করেই ঈদের নামাজ শেষে মহল্লায় মহল্লায় নিজ নিজ পশু কোরবানি করছেন মুসল্লিরা। ঢাকার সব অলিগলিতেই পশু কোরবানির দৃশ্য চোখে পড়ে।
রাজধানীর যাত্রাবাড়ী, সায়েদাবাদ, শনির আখড়া এলাকা ঘুরে দেখা গেছে, নামাজ শেষে পশু কোরবানির জন্য বৃষ্টি থামার অপেক্ষা করেছেন অনেকে। পরে বৃষ্টি আরও বেড়ে যাওয়ায় বিলম্ব না করে কোরবানি করেছেন কেউ কেউ। ছাতা মাথায় নিয়ে কোরবানির কার্যক্রম তদারকি করছেন অনেকেই। বৃষ্টিতে ভিজেই পশুর চামড়া ছাড়ানোর কাজ করছেন কেউ কেউ।

বৃষ্টির কারণে অধিকাংশ মানুষ বাসার নিচের গ্যারেজে পশু কোরবানি করেছেন। অনেকের গ্যারেজে জায়গা সংকুলান না হওয়ায় বৃষ্টির মধ্যেই বাসার সামনের রাস্তায়, আবার কোথাও এলাকার ফাঁকা মাঠে পশু কোরবানি করছেন। কোরবানির পশু জবাই করতে মহল্লার এ বাড়ি থেকে ওই বাড়ি ছুটছেন মৌলভিরা।

এদিকে, চুক্তিতে পশুর মাংস কাটতে আসা কসাইরাও ব্যস্ত সময় পার করছেন। একটার পর একটা পশুর চামড়া ছাড়িয়ে মাংস প্রস্তুত করে দিচ্ছেন তারা।

এদিকে, কোরবানির জন্য পশু কিনলেও সবাই আজ কোরবানি করছেন না। কেউ কেউ ঈদের দ্বিতীয় ও তৃতীয় দিন পশু কোরবানি দেবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Created By ThemesDealer.Com