বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
মিথ্যা বিজ্ঞাপন ও অনিয়মে খুলনায় ৯ প্রতিষ্ঠানকে ৫৫ হাজার টাকা জরিমানা টঙ্গীতে স্টেশন রোড সড়ক দখলমুক্ত ও যানজট নিরসনে উচ্ছেদ অভিযান । যাত্রাবাড়ী থানার দনিয়া থেকে প্রাইভেটকার জব্দ ফরিদপুরের ভাঙ্গায় মহাসড়কে এলোপাতাড়ি গুলিবর্ষণের ঘটনায় নারীসহ গ্রেফতার-২ ‎বেনাপোল সীমান্তে বিজিবির অভিযানে প্রায় ৩ লাখ টাকার চোরাচালানি পণ্য আটক উত্তরায় লিবার্টি ক্লাবে র‌্যাবের অভিযান – বিপুল পরিমাণ দেশি-বিদেশি মদ- বিয়ারসহ গ্রেফতার-২ গাজীপুরের টঙ্গীতে পুলিশের ওপর হামলা চালিয়ে পরোয়ানাভুক্ত আসামি ছিনতাইয়ের চেষ্টা গ্রেপ্তার ৫ কাশিয়ানীতে ৩২ লাখ টাকার স্বর্ণালংকার আত্মসাতের অভিযোগ বেনাপোল সীমান্তে ৪৯ বিজিবির অভিযান, মদ-সিরাপসহ বিপুল পণ্য আটক ‎যশোর সীমান্তে বিজিবির অভিযানে ১৬ লাখ টাকার মাদক ও চোরাচালানি পণ্য আটক ‎ ইয়াবায় ভাসছে তুরাগের ৩৩টি গ্রাম, ১০১ স্পটে শতাধিক ডিলার সক্রিয়

চৌহালীতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থ পরিবারের পাশে দাড়ালেন- প্রবাসী সুজন শেখ 

Reporter Name / ৮০ Time View
Update : রবিবার, ১ মার্চ, ২০২৬

 

মাহমুদুল হাসান, চৌহালী (সিরাজগঞ্জ) প্রতিনিধি।

সিরাজগঞ্জের চৌহালী উপজেলার বাঘুটিয়া ইউনিয়নের হাটাইল চরে ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত দুই পরিবারের পাশে দাঁড়িয়েছেন মালদ্বীপ প্রবাসী সুজন শেখ। তার অর্থায়নে আগুনে পুড়ে যাওয়া বসতঘর পুনর্নির্মাণের জন্য প্রয়োজনীয় উপকরণ সরবরাহ করা হয়েছে।

সহায়তার অংশ হিসেবে দুই পরিবারের জন্য মোট ২৪টি সিমেন্টের খুঁটি, দুই বান্ডিল করে মোট ৪ বান্ডিল ঢেউটিন, প্রয়োজনীয় কাঠ, মিস্তি খরচ ও পরিবহন খরচ প্রদান করা হয়। এতে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো নতুন করে ঘর তৈরির কাজ শুরু করতে পারবে।

এ কার্যক্রম বাস্তবায়ন করেন হাটাইল নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক আব্দুছ সালাম। সহযোগিতায় ছিলেন বাঘুটিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক খাদেমুল ইসলাম সহ নাজমুল হুদা ও রবিউল ইসলাম।

আগুনে সর্বস্ব হারানো পরিবার দুটি এ সহায়তায় কৃতজ্ঞতা প্রকাশ করেছে। স্থানীয়রা জানান, এমন মানবিক উদ্যোগ ক্ষতিগ্রস্তদের জন্য নতুন আশার আলো হয়ে এসেছে।

আঃ সালাম মাস্টার বলেন,  হাটাইল গ্রামের  ভয়াবহ অ গ্নি কা ণ্ডে শওকত হোসেন ও  আসাদ এর বসতবাড়ি সম্পূর্ণ ভস্মীভূত। প্রাথমিক ভাবে প্রায় ৮ লাখ টাকার ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। সবাইকে ক্ষতিগ্রস্থ পরিবারের পাশে দাড়ানোর আহবান জানান। উপজেলা বিএনপির সাবেক সহ সভাপতি মো, আরিফ সরকার বলেন, মাহে রমজান ও ঈদ ম্লন  আগুনে পোড়া অসহায় সম্বলহীন মানুষের পাশে  প্রবাসীর মতো সরকারি বেসরকারিসহ সকলকেই দাড়ানোর আহবান জানান।

উপজেলা নির্বাহী অফিসার এইচ এম খোদাদাদ হোসেন ক্ষতিগ্রস্থ পরিবারের বাড়ি পরিদর্শন করবেন বলে তথ্য সূত্রে জানা গেছে।

মাহমুদুল হাসান

চৌহালী সিরাজগঞ্জ


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Created By ThemesDealer.Com