বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
মিথ্যা বিজ্ঞাপন ও অনিয়মে খুলনায় ৯ প্রতিষ্ঠানকে ৫৫ হাজার টাকা জরিমানা টঙ্গীতে স্টেশন রোড সড়ক দখলমুক্ত ও যানজট নিরসনে উচ্ছেদ অভিযান । যাত্রাবাড়ী থানার দনিয়া থেকে প্রাইভেটকার জব্দ ফরিদপুরের ভাঙ্গায় মহাসড়কে এলোপাতাড়ি গুলিবর্ষণের ঘটনায় নারীসহ গ্রেফতার-২ ‎বেনাপোল সীমান্তে বিজিবির অভিযানে প্রায় ৩ লাখ টাকার চোরাচালানি পণ্য আটক উত্তরায় লিবার্টি ক্লাবে র‌্যাবের অভিযান – বিপুল পরিমাণ দেশি-বিদেশি মদ- বিয়ারসহ গ্রেফতার-২ গাজীপুরের টঙ্গীতে পুলিশের ওপর হামলা চালিয়ে পরোয়ানাভুক্ত আসামি ছিনতাইয়ের চেষ্টা গ্রেপ্তার ৫ কাশিয়ানীতে ৩২ লাখ টাকার স্বর্ণালংকার আত্মসাতের অভিযোগ বেনাপোল সীমান্তে ৪৯ বিজিবির অভিযান, মদ-সিরাপসহ বিপুল পণ্য আটক ‎যশোর সীমান্তে বিজিবির অভিযানে ১৬ লাখ টাকার মাদক ও চোরাচালানি পণ্য আটক ‎ ইয়াবায় ভাসছে তুরাগের ৩৩টি গ্রাম, ১০১ স্পটে শতাধিক ডিলার সক্রিয়

ঢাকা উত্তর সিটি ৫৩ নং ওয়ার্ডে পরিবর্তনের বার্তা, কাউন্সিলর পদে চান মিয়া বেপারীর আগ্রহ

Reporter Name / ৭৫ Time View
Update : রবিবার, ১ মার্চ, ২০২৬

 

মোঃ শাহজালাল সুমন,তুরাগ ঢাকা: ঢাকা উত্তর সিটি কর্পোরেশন নির্বাচনের ৫৩ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর পদে নির্বাচন করার আগ্রহ প্রকাশ করেছেন চানমিয়া বেপারী। তিনি বর্তমানে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)–এর তুরাগ থানার যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন। দীর্ঘদিন ধরে মানবসেবামূলক নানা কর্মকাণ্ডের মাধ্যমে এলাকার সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে আসায় ইতোমধ্যেই স্থানীয়দের মধ্যে তিনি ব্যাপক পরিচিতি ও আস্থা অর্জন করেছেন। তাই ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ৫৩ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর হিসেবে চান মিয়া বেপারীকে চায় এলাকাবাসী। স্থানীয় সূত্রে জানা গেছে, সামাজিক ও মানবিক উদ্যোগকে কেন্দ্র করে এলাকায় একটি ইতিবাচক ভাবমূর্তি গড়ে তুলেছেন চান মিয়া বেপারী। তিনি দীর্ঘদিন ধরে ৫৩ নং ওয়ার্ডে বিভিন্ন শ্রেণীর সেবামূলক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা রেখে এলাকাবাসীর হৃদয়ে জায়গা করে নিয়েছেন চাননিয়া বেপারী। শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ, ক্ষুধার্তদের মাঝে নিয়মিত খাবার বিতরণ এবং পবিত্র রমজান মাসে অসংখ্য মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করে আসছেন। এছাড়াও ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে দরিদ্র পরিবারের জন্য আর্থিক সহায়তা ও ঈদ সামগ্রী প্রদান করেছেন তিনি। চিকিৎসা সেবার ক্ষেত্রেও রয়েছে তার উল্লেখযোগ্য উদ্যোগ। বিশেষ করে যারা অর্থাভাবে চক্ষু চিকিৎসা নিতে অক্ষম, তাদের জন্য চিকিৎসকের পরামর্শ ও চিকিৎসা সুবিধা নিশ্চিত করার ব্যবস্থা করেছেন তিনি। পরিবেশ রক্ষায় সবুজায়ন কর্মসূচির অংশ হিসেবে বৃক্ষরোপণ কার্যক্রম পরিচালনা করেছেন এবং তরুণ সমাজকে মাদকমুক্ত রাখতে মাঠভিত্তিক ক্রীড়া কার্যক্রম—বিশেষ করে ফুটবল টুর্নামেন্ট—আয়োজন করেছেন। ধর্মীয় সম্প্রীতি রক্ষায় সনাতন সম্প্রদায়ের মানুষের মাঝে পূজার উপহার সামগ্রী বিতরণ করেন তিনি। নিজের নির্বাচনী আগ্রহের বিষয়ে বক্তব্য দিতে গিয়ে চান মিয়া বেপারী বলেন,মানুষের কল্যাণে কাজ করাই আমার জীবনের মূল লক্ষ্য। আপনাদের সহযোগিতা ও দোয়া থাকলে ভবিষ্যতেও এই মানবসেবামূলক কার্যক্রম আরও বিস্তৃতভাবে চালিয়ে যেতে চাই। এলাকার উন্নয়ন ও মানুষের জীবনমান উন্নত করাই আমার প্রধান অঙ্গীকার। স্থানীয় বাসিন্দাদের মতে, চান মিয়া বেপারী একজন মানবিক ও কর্মমুখী ব্যক্তি, যিনি ইতোমধ্যেই ৫৩ নম্বর ওয়ার্ডে বিভিন্ন উন্নয়নমূলক উদ্যোগ ও সামাজিক কার্যক্রমের মাধ্যমে মানুষের হৃদয়ে বিশেষ স্থান করে নিয়েছেন। তাদের ভাষ্য মতে চান মিয়ার মতো একজন জনপ্রিয় ও মানবিক মানুষ যদি ৫৩ নং ওয়ার্ডের একজন জনপ্রতিনিধি হিসেবে সবসময় আমাদের পাশে থাকেন, তাহলে এলাকার মানুষের দুঃখ-কষ্ট অনেকটাই কমে যাবে। এলাকাবাসীর প্রত্যাশা, আসন্ন নির্বাচনে সুযোগ পেলে চান মিয়া বেপারী তার মানবসেবামূলক কর্মকাণ্ডকে আরও বৃহৎ পরিসরে বাস্তবায়ন করবেন এবং ৫৩ নম্বর ওয়ার্ডকে একটি উন্নত, পরিচ্ছন্ন ও মানবিক ওয়ার্ড হিসেবে গড়ে তুলতে কার্যকর ভূমিকা রাখবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Created By ThemesDealer.Com