বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
মিথ্যা বিজ্ঞাপন ও অনিয়মে খুলনায় ৯ প্রতিষ্ঠানকে ৫৫ হাজার টাকা জরিমানা টঙ্গীতে স্টেশন রোড সড়ক দখলমুক্ত ও যানজট নিরসনে উচ্ছেদ অভিযান । যাত্রাবাড়ী থানার দনিয়া থেকে প্রাইভেটকার জব্দ ফরিদপুরের ভাঙ্গায় মহাসড়কে এলোপাতাড়ি গুলিবর্ষণের ঘটনায় নারীসহ গ্রেফতার-২ ‎বেনাপোল সীমান্তে বিজিবির অভিযানে প্রায় ৩ লাখ টাকার চোরাচালানি পণ্য আটক উত্তরায় লিবার্টি ক্লাবে র‌্যাবের অভিযান – বিপুল পরিমাণ দেশি-বিদেশি মদ- বিয়ারসহ গ্রেফতার-২ গাজীপুরের টঙ্গীতে পুলিশের ওপর হামলা চালিয়ে পরোয়ানাভুক্ত আসামি ছিনতাইয়ের চেষ্টা গ্রেপ্তার ৫ কাশিয়ানীতে ৩২ লাখ টাকার স্বর্ণালংকার আত্মসাতের অভিযোগ বেনাপোল সীমান্তে ৪৯ বিজিবির অভিযান, মদ-সিরাপসহ বিপুল পণ্য আটক ‎যশোর সীমান্তে বিজিবির অভিযানে ১৬ লাখ টাকার মাদক ও চোরাচালানি পণ্য আটক ‎ ইয়াবায় ভাসছে তুরাগের ৩৩টি গ্রাম, ১০১ স্পটে শতাধিক ডিলার সক্রিয়

সাতক্ষীরার তালায় বিএনপির কার্যালয়ে রাতের আঁধারে আগুন

Reporter Name / ৭২ Time View
Update : সোমবার, ২ মার্চ, ২০২৬

 

মিহিরুজ্জামান সাতক্ষীরাঃ
সাতক্ষীরার তালা উপজেলায় নগরঘাটা ইউনিয়ন বিএনপির কার্যালয়ে রাতের আঁধারে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে।
রোববার (১ মার্চ) দিবাগত রাত আনুমানিক ১টার দিকে উপজেলার নগরঘাটা ইউনিয়নের রাইচ মিল মোড়ে অবস্থিত দলীয় কার্যালয়ে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান,গভীর রাতে কার্যালয় থেকে আগুনের শিখা দেখতে পেয়ে আশ পাশের লোক জন ছুটে এসে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। পরে খবর পেয়ে সাতক্ষীরা ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান। পাশা পাশি পাটকেলঘাটা থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। নগরঘাটা ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাবেক চেয়ারম্যান মহব্বত আলী সরদার অভিযোগ করেন,দুর্বৃত্তরা পরিকল্পিত ভাবে পেট্রোল ঢেলে কার্যালয়ে আগুন দিয়েছে। এতে দলীয় কার্যালয়ে থাকা কিছু প্লাস্টিকের চেয়ার ও গুরুত্বপূর্ণ কাগজ পত্র পুড়ে নষ্ট হয়েছে বলে তিনি দাবি করেন। ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানান তিনি।
পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এইচ এম লুৎফর কবির বলেন,ঘটনাস্থলে গিয়ে কয়েকটি চেয়ার পোড়া অবস্থায় পাওয়া গেছে। সেখান থেকে একটি খালি পেট্রোলের বোতল উদ্ধার করা হয়েছে। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। আইন শৃঙ্খলা বাহিনী বিষয়টি তদন্ত করে দেখছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Created By ThemesDealer.Com