বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
মিথ্যা বিজ্ঞাপন ও অনিয়মে খুলনায় ৯ প্রতিষ্ঠানকে ৫৫ হাজার টাকা জরিমানা টঙ্গীতে স্টেশন রোড সড়ক দখলমুক্ত ও যানজট নিরসনে উচ্ছেদ অভিযান । যাত্রাবাড়ী থানার দনিয়া থেকে প্রাইভেটকার জব্দ ফরিদপুরের ভাঙ্গায় মহাসড়কে এলোপাতাড়ি গুলিবর্ষণের ঘটনায় নারীসহ গ্রেফতার-২ ‎বেনাপোল সীমান্তে বিজিবির অভিযানে প্রায় ৩ লাখ টাকার চোরাচালানি পণ্য আটক উত্তরায় লিবার্টি ক্লাবে র‌্যাবের অভিযান – বিপুল পরিমাণ দেশি-বিদেশি মদ- বিয়ারসহ গ্রেফতার-২ গাজীপুরের টঙ্গীতে পুলিশের ওপর হামলা চালিয়ে পরোয়ানাভুক্ত আসামি ছিনতাইয়ের চেষ্টা গ্রেপ্তার ৫ কাশিয়ানীতে ৩২ লাখ টাকার স্বর্ণালংকার আত্মসাতের অভিযোগ বেনাপোল সীমান্তে ৪৯ বিজিবির অভিযান, মদ-সিরাপসহ বিপুল পণ্য আটক ‎যশোর সীমান্তে বিজিবির অভিযানে ১৬ লাখ টাকার মাদক ও চোরাচালানি পণ্য আটক ‎ ইয়াবায় ভাসছে তুরাগের ৩৩টি গ্রাম, ১০১ স্পটে শতাধিক ডিলার সক্রিয়

৫১ নং ওয়ার্ডের উন্নয়ন ও জনগণের কল্যাণে কাজ করাই হবে আমার কাজ আলমগীর হোসেন শিশির

Reporter Name / ৩৪৭ Time View
Update : মঙ্গলবার, ৩ মার্চ, ২০২৬

 

আশরাফুল ইসলাম : ঢাকা মহানগর উত্তর সিটি করপোরেশনের ৫১ নং ওয়ার্ডের কাউন্সিলর পদ প্রার্থী, মো: আলমগীর হোসেন শিশির আমাদের বলেন, ৫১ নং ওয়ার্ডের উন্নয়ন ও জনগণের সেবা করাই আমার মূল কাজ।
তিনি বলেন, ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এর ৫১নং ওয়ার্ড হবে একটি আদর্শ ওয়ার্ড, একটি আধুনিক ওয়ার্ড। এ ওয়ার্ডের সাধারণ জনগণের উন্নয়ন করা এবং ৫১নং ওয়ার্ডের উন্নয়ন করাই হবে আমার মূল কাজ।
মো: আলমগীর হোসেন শিশির বলেন, এ ওয়ার্ডের সাধারণ জনগণের বসবাস, এ ওয়ার্ডের ধনীদের বসবাস, এ ওয়ার্ডের মধ্যেবিত্ত দের বসবাস, সবাইকে নিয়ে এ ওয়ার্ডকে একটি আধুনিক ওয়ার্ড হিসাবে তৈরি করতে চাই।তিনি বলেন, উত্তরার বেশ কয়েকটি সেক্টর নিয়ে আমার ৫১ নং ওয়ার্ড সেক্টর বাসীকে নিয়ে আমার ৫১নং ওয়ার্ড। এই ওয়ার্ড বাসীর নিরাপত্তা দেওয়াই হবে আমার প্রধান কাজ।
মো: আলমগীর হোসেন শিশির বলেন, এই ৫১নং ওয়ার্ডে কোনো ছিনতাইকারীকে প্রশ্রয় দেওয়া হবে না, এর বিরুদ্ধে আমরা রুখে দাঁড়াবো। সাধারণ জনগণকে ও প্রশাসনকে নিয়ে আমরা রুখে দাঁড়াবো।
তিনি বলেন, ৫১নং ওয়ার্ডে কোনো সন্ত্রাসী চলবে না, কোনো চাঁদাবাজি চলবে না, কোনো রাহাজানি চলবে না, চুরি ছিনতাই চলবে না, কোনো ইভটিজিং চলবে না, কোনো কিশোর গ্যাং চলবে না। মো: আলমগীর হোসেন শিশির বলেন, ৫১নং ওয়ার্ডকে আমরা সিসিক্যামেরার আওতায় নিয়ে আসবো। এ ওয়ার্ডকে একটি আধুনিক করণের জন্য সিসি ক্যামেরার আওতায় নিয়ে আসবো।তিনি বলেন, ঢাকা মহানগর উত্তর সিটি করপোরেশন এর ৫১নং ওয়ার্ড হবে একটি আদর্শ ওয়ার্ড। এ ওয়ার্ডের প্রত্যেকটি ড্রেনেজ ব্যবস্থা কাজ আরো উন্নত করা হবে। এ ওয়ার্ডের মশক নিধনে কাজ করা হবে। এ ওয়ার্ডে গরিব দুঃখী মানুষের কল্যাণে কাজ করা হবে।
মো: আলমগীর হোসেন শিশির বলেন, এ ওয়ার্ডের কোনো দুর্নীতি চলবে না, এ ওয়ার্ডে কোনো দখলদারিত্ব চলবে না। এ ওয়ার্ডের সাধারণ জনগণের কে নিয়ে আমি এই ওয়ার্ডকে একটি সুন্দর ওয়ার্ড হিসাবে গড়ে তুলতে চাই।

তিনি বলেন, ঢাকা ১৮ আসনের এমপি এস,এম জাহাঙ্গীর হোসেনের নেতৃত্বেই এবং ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব হাজী মো: মোস্তফা জামান ভাই সহ সকল নেতৃবৃন্দের সাথে নিয়ে আমি ৫১ নং ওয়ার্ডের আরো উন্নয়ন করবো। মো: আলমগীর হোসেন শিশির তিনি ঢাকা মহানগর উত্তর, উত্তরা পশ্চিম থানা বিএনপির যুগ্ম আহবায়ক, যুগ্ম সাধারণ সম্পাদক, নির্বাচিত,রাজউক মার্কেট ব্যাবসায়ী বহুমুখী সমবায় সমিতি লি:, দপ্তর সম্পাদক, বৃহত্তর নোয়াখালী সোসাইটি উত্তরা, সদস্য, নোয়াখালী জেলা সমিতি, সদস্য, নোয়াখালী ক্লাব ঢাকা লি:, সাবেক সদস্য, রাজউক কর্মচারী কমার্শিয়াল কমপ্লেক্স উন্নয়ন কমিটি তিনি আরো একাধিক সামাজিক সংগঠনের সাথে সংযুক্ত রয়েছেন। তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে এগিয়ে যাবে আমরাও তারেক রহমানের নেতৃত্বে ৫১নং ওয়ার্ডের উন্নয়ন করবো।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Created By ThemesDealer.Com