বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
মিথ্যা বিজ্ঞাপন ও অনিয়মে খুলনায় ৯ প্রতিষ্ঠানকে ৫৫ হাজার টাকা জরিমানা টঙ্গীতে স্টেশন রোড সড়ক দখলমুক্ত ও যানজট নিরসনে উচ্ছেদ অভিযান । যাত্রাবাড়ী থানার দনিয়া থেকে প্রাইভেটকার জব্দ ফরিদপুরের ভাঙ্গায় মহাসড়কে এলোপাতাড়ি গুলিবর্ষণের ঘটনায় নারীসহ গ্রেফতার-২ ‎বেনাপোল সীমান্তে বিজিবির অভিযানে প্রায় ৩ লাখ টাকার চোরাচালানি পণ্য আটক উত্তরায় লিবার্টি ক্লাবে র‌্যাবের অভিযান – বিপুল পরিমাণ দেশি-বিদেশি মদ- বিয়ারসহ গ্রেফতার-২ গাজীপুরের টঙ্গীতে পুলিশের ওপর হামলা চালিয়ে পরোয়ানাভুক্ত আসামি ছিনতাইয়ের চেষ্টা গ্রেপ্তার ৫ কাশিয়ানীতে ৩২ লাখ টাকার স্বর্ণালংকার আত্মসাতের অভিযোগ বেনাপোল সীমান্তে ৪৯ বিজিবির অভিযান, মদ-সিরাপসহ বিপুল পণ্য আটক ‎যশোর সীমান্তে বিজিবির অভিযানে ১৬ লাখ টাকার মাদক ও চোরাচালানি পণ্য আটক ‎ ইয়াবায় ভাসছে তুরাগের ৩৩টি গ্রাম, ১০১ স্পটে শতাধিক ডিলার সক্রিয়

সাংবাদিকদের সম্মানে ঝালকাঠিতে জামায়াতের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

Reporter Name / ১৪৬ Time View
Update : বুধবার, ৪ মার্চ, ২০২৬

 

ঝালকাঠি প্রতিনিধি:

ঝালকাঠিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে সাংবাদিকদের সম্মানে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৪ মার্চ) বিকাল ৫টায় শহরের বার্গার ল্যাব রেস্টুরেন্টে এ আয়োজন করা হয়। জেলা আমীর অ্যাডভোকেট হাফিজুর রহমানের সভাপতিত্বে এবং জেলা সেক্রেটারি অধ্যক্ষ ফরিদুল হকের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা নায়েবে আমির অ্যাডভোকেট বিএম আমিনুল ইসলাম ও অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মাওলানা আব্দুল হাই।

বক্তারা সাংবাদিকদের সমাজের দর্পণ আখ্যায়িত করে সত্য ও ন্যায়ের পক্ষে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান। তারা বলেন, গণমাধ্যম সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এবং দেশ ও জাতির কল্যাণে সাংবাদিকদের অবদান অনস্বীকার্য।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট আক্কাস সিকদার, সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক শফিউল আজম টুটুল, টেলিভিশন সাংবাদিক সমিতির সভাপতি আজমীর হোসেন তালুকদার, রিপোর্টার্স ক্লাবের সভাপতি অ্যাডভোকেট মিজানুর রহমান মুবিন, সাধারণ সম্পাদক উপাধ্যক্ষ রিয়াজুল ইসলাম বাচ্চুসহ বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ।

এ সময় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা অংশ নেন। ইফতারের আগে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Created By ThemesDealer.Com