বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
মিথ্যা বিজ্ঞাপন ও অনিয়মে খুলনায় ৯ প্রতিষ্ঠানকে ৫৫ হাজার টাকা জরিমানা টঙ্গীতে স্টেশন রোড সড়ক দখলমুক্ত ও যানজট নিরসনে উচ্ছেদ অভিযান । যাত্রাবাড়ী থানার দনিয়া থেকে প্রাইভেটকার জব্দ ফরিদপুরের ভাঙ্গায় মহাসড়কে এলোপাতাড়ি গুলিবর্ষণের ঘটনায় নারীসহ গ্রেফতার-২ ‎বেনাপোল সীমান্তে বিজিবির অভিযানে প্রায় ৩ লাখ টাকার চোরাচালানি পণ্য আটক উত্তরায় লিবার্টি ক্লাবে র‌্যাবের অভিযান – বিপুল পরিমাণ দেশি-বিদেশি মদ- বিয়ারসহ গ্রেফতার-২ গাজীপুরের টঙ্গীতে পুলিশের ওপর হামলা চালিয়ে পরোয়ানাভুক্ত আসামি ছিনতাইয়ের চেষ্টা গ্রেপ্তার ৫ কাশিয়ানীতে ৩২ লাখ টাকার স্বর্ণালংকার আত্মসাতের অভিযোগ বেনাপোল সীমান্তে ৪৯ বিজিবির অভিযান, মদ-সিরাপসহ বিপুল পণ্য আটক ‎যশোর সীমান্তে বিজিবির অভিযানে ১৬ লাখ টাকার মাদক ও চোরাচালানি পণ্য আটক ‎ ইয়াবায় ভাসছে তুরাগের ৩৩টি গ্রাম, ১০১ স্পটে শতাধিক ডিলার সক্রিয়

আনোয়ারায় পরৈকোড়া ইউনিয়নে চেয়ারম্যান পদে লড়বেন সাবেক ছাত্রনেতা এম. হান্নান রহিম তালুকদার।

Reporter Name / ১১১ Time View
Update : শুক্রবার, ৬ মার্চ, ২০২৬

চট্টগ্রাম পতিনিতি
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে আনোয়ারা উপজেলার ৯নং পরৈকোড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন সাবেক ছাত্রনেতা ও সাংবাদিক এম. হান্নান রহিম তালুকদার।
তিনি আনোয়ারা উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক, জেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক কমিটির সদস্য, বাংলাদেশ জাতীয়তাবাদী সড়ক পরিবহন শ্রমিক দলের চট্টগ্রাম বিভাগীয় সহ-সভাপতি এবং চট্টগ্রাম সাংবাদিক পরিষদের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।
চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণার পর থেকেই ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে গণসংযোগ ও মতবিনিময় শুরু করেছেন তিনি। স্থানীয় ভোটারদের সঙ্গে কুশল বিনিময় করে তাদের প্রত্যাশা ও এলাকার সমস্যাগুলো সরাসরি জানার চেষ্টা করছেন।
দীর্ঘদিন ধরে ছাত্ররাজনীতি, সামাজিক কর্মকাণ্ড ও সাংবাদিকতার সঙ্গে সম্পৃক্ত এম. হান্নান রহিম তালুকদার স্থানীয় উন্নয়ন ও জনস্বার্থ সংশ্লিষ্ট নানা বিষয় নিয়ে কাজ করে আসছেন। তার এই দীর্ঘ অভিজ্ঞতা ইউনিয়নের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন স্থানীয়রা।
চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার বিষয়ে তিনি বলেন,
“পরৈকোড়া ইউনিয়নকে একটি আধুনিক, স্বচ্ছ ও দুর্নীতিমুক্ত মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে চাই। জনগণের আস্থা ও ভালোবাসা নিয়ে তাদের প্রত্যাশা পূরণে কাজ করতে আমি প্রস্তুত।”
তিনি আরও বলেন, নির্বাচিত হলে শিক্ষা ও স্বাস্থ্যখাতে উন্নয়ন, যোগাযোগ ব্যবস্থার আধুনিকায়ন, যুবসমাজের কর্মসংস্থান সৃষ্টি এবং সামাজিক নিরাপত্তা কার্যক্রম জোরদারে অগ্রাধিকার দেওয়া হবে।
স্থানীয় ভোটারদের সঙ্গে কথা বলে জানা যায়, তরুণ ও অভিজ্ঞ নেতৃত্বের সমন্বয়ে একটি নতুন ধারার নেতৃত্ব দেখতে চান তারা। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে ইতোমধ্যে পুরো ইউনিয়নজুড়ে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Created By ThemesDealer.Com