বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
মিথ্যা বিজ্ঞাপন ও অনিয়মে খুলনায় ৯ প্রতিষ্ঠানকে ৫৫ হাজার টাকা জরিমানা টঙ্গীতে স্টেশন রোড সড়ক দখলমুক্ত ও যানজট নিরসনে উচ্ছেদ অভিযান । যাত্রাবাড়ী থানার দনিয়া থেকে প্রাইভেটকার জব্দ ফরিদপুরের ভাঙ্গায় মহাসড়কে এলোপাতাড়ি গুলিবর্ষণের ঘটনায় নারীসহ গ্রেফতার-২ ‎বেনাপোল সীমান্তে বিজিবির অভিযানে প্রায় ৩ লাখ টাকার চোরাচালানি পণ্য আটক উত্তরায় লিবার্টি ক্লাবে র‌্যাবের অভিযান – বিপুল পরিমাণ দেশি-বিদেশি মদ- বিয়ারসহ গ্রেফতার-২ গাজীপুরের টঙ্গীতে পুলিশের ওপর হামলা চালিয়ে পরোয়ানাভুক্ত আসামি ছিনতাইয়ের চেষ্টা গ্রেপ্তার ৫ কাশিয়ানীতে ৩২ লাখ টাকার স্বর্ণালংকার আত্মসাতের অভিযোগ বেনাপোল সীমান্তে ৪৯ বিজিবির অভিযান, মদ-সিরাপসহ বিপুল পণ্য আটক ‎যশোর সীমান্তে বিজিবির অভিযানে ১৬ লাখ টাকার মাদক ও চোরাচালানি পণ্য আটক ‎ ইয়াবায় ভাসছে তুরাগের ৩৩টি গ্রাম, ১০১ স্পটে শতাধিক ডিলার সক্রিয়

গাজীপুরে তেল সংকট: পাম্পে পাম্পে মোটরসাইকেলের দীর্ঘ লাইন, ভোগান্তিতে চালকরা

Reporter Name / ১৮৪ Time View
Update : শুক্রবার, ৬ মার্চ, ২০২৬

 

মোঃ মুজাহিদুল ইসলামঃ

গাজীপুরের বিভিন্ন তেল পাম্পে হঠাৎ করেই তেল সরবরাহ বন্ধ হয়ে যাওয়ায় চরম ভোগান্তিতে পড়েছেন মোটরসাইকেল চালক ও সাধারণ মানুষ।
শুক্রবারে টঙ্গীর বিভিন্ন তেলের পাম্প ঘুরেও কোথাও তেল পাওয়া যায়নি, কিছু কিছু তেলের পাম্পে একশত বা দুইশত টাকার বেশি তেল দিচ্ছে না বলে অভিযোগ করেছেন ভুক্তভোগীরা।
স্থানীয় সূত্রে জানা যায় গাজীপুরের অন্তত কয়েকটি তেল পাম্পে গিয়ে চালকরা তেল না পেয়ে ফিরে আসছেন। তেল না পাওয়ায় অনেকেই মোটরসাইকেল নিয়ে পাম্পে অপেক্ষা করছেন। এতে পাম্প এলাকায় মোটরসাইকেলের দীর্ঘ লাইন তৈরি হয়েছে।
এ বিষয়ে মোটর সাইকেলের চালকদের সাথে কথা হলে তারা জানান একের পর এক পাম্পে ঘুরেও তেল পাননি। হঠাৎ তেল সরবরাহ বন্ধ হয়ে যাওয়ায় তারা বিপাকে পড়েছেন। কেউ কেউ জরুরি কাজে বের হয়ে মাঝপথে সমস্যায় পড়েছেন।
এ বিষয়ে পাম্প সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলতে চাইলে তারা জানান, সরবরাহ সংকটের কারণে সাময়িকভাবে তেল দেওয়া সম্ভব হচ্ছে না। সরবরাহ স্বাভাবিক হলে আবার তেল বিক্রি শুরু হবে বলে জানান তারা।
এদিকে তেল সংকটের কারণে গাজীপুরের বিভিন্ন পাম্পে মোটরসাইকেল চালকদের ভিড় বাড়ছে এবং জনমনে উদ্বেগ তৈরি হয়েছে। দ্রুত তেল সরবরাহ স্বাভাবিক করার দাবি জানিয়েছেন মোটর সাইকেল চালকরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Created By ThemesDealer.Com