আবুল কাশেম চট্টগ্রাম প্রতিনিধি।
কর্ণফুলীতে মানবিকতার এক প্রশংসনীয় দৃষ্টান্ত স্থাপন করেছেন হাফেজ তাহসিন। পবিত্র রমজান মাসে খতমে তারাবী আদায় করে মসজিদ থেকে প্রাপ্ত পুরো সম্মানি অসুস্থ এক যুবকের চিকিৎসার জন্য দান করেছেন তিনি।
জানা যায়, খতমে তারাবী আদায় শেষে মসজিদ থেকে প্রাপ্ত ৩২ হাজার টাকা নিজের জন্য ব্যবহার না করে অসুস্থ পাবেলের চিকিৎসা খাতে অনুদান হিসেবে প্রদান করেন হাফেজ তাহসিন।
তার এই মানবিক উদ্যোগ স্থানীয়দের মধ্যে প্রশংসিত হয়েছে। অনেকেই মনে করছেন, বর্তমান সময়ে যখন অনেক মানুষ নিজের স্বার্থ নিয়েই ব্যস্ত থাকে, তখন এমন নিঃস্বার্থ উদ্যোগ সমাজের জন্য সত্যিই অনুকরণীয় দৃষ্টান্ত।
স্থানীয়রা বলেন, হাফেজ তাহসিনের এ মানবিকতা অন্যদেরও অসহায় মানুষের পাশে দাঁড়াতে অনুপ্রাণিত করবে।
সমাজের বিত্তবান ও সচেতন মানুষদেরও অসুস্থ পাবেলের চিকিৎসায় এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন