বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
মিথ্যা বিজ্ঞাপন ও অনিয়মে খুলনায় ৯ প্রতিষ্ঠানকে ৫৫ হাজার টাকা জরিমানা টঙ্গীতে স্টেশন রোড সড়ক দখলমুক্ত ও যানজট নিরসনে উচ্ছেদ অভিযান । যাত্রাবাড়ী থানার দনিয়া থেকে প্রাইভেটকার জব্দ ফরিদপুরের ভাঙ্গায় মহাসড়কে এলোপাতাড়ি গুলিবর্ষণের ঘটনায় নারীসহ গ্রেফতার-২ ‎বেনাপোল সীমান্তে বিজিবির অভিযানে প্রায় ৩ লাখ টাকার চোরাচালানি পণ্য আটক উত্তরায় লিবার্টি ক্লাবে র‌্যাবের অভিযান – বিপুল পরিমাণ দেশি-বিদেশি মদ- বিয়ারসহ গ্রেফতার-২ গাজীপুরের টঙ্গীতে পুলিশের ওপর হামলা চালিয়ে পরোয়ানাভুক্ত আসামি ছিনতাইয়ের চেষ্টা গ্রেপ্তার ৫ কাশিয়ানীতে ৩২ লাখ টাকার স্বর্ণালংকার আত্মসাতের অভিযোগ বেনাপোল সীমান্তে ৪৯ বিজিবির অভিযান, মদ-সিরাপসহ বিপুল পণ্য আটক ‎যশোর সীমান্তে বিজিবির অভিযানে ১৬ লাখ টাকার মাদক ও চোরাচালানি পণ্য আটক ‎ ইয়াবায় ভাসছে তুরাগের ৩৩টি গ্রাম, ১০১ স্পটে শতাধিক ডিলার সক্রিয়

টঙ্গীতে সাংবাদিকদের সাথে বাংলাদেশ জামায়াত ইসলাম এর ইফতার ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

Reporter Name / ৯৭ Time View
Update : শনিবার, ৭ মার্চ, ২০২৬

 

কাজী আশরাফুল আলম
টঙ্গী, গাজীপুর:

বাংলাদেশ জামায়াতে ইসলামীর টঙ্গী পূর্ব থানার উদ্যোগে সাংবাদিকদের সাথে এক ইফতার ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। টঙ্গীর ঐতিহ্যবাহী তামিরুল মিল্লাত মাদ্রাসার অডিটরিয়ামের তৃতীয় তলায় আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পূর্ব থানা জামায়াতের সভাপতি মোহাম্মদ নজরুল ইসলাম।

অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর জামায়াতে ইসলামীর সাধারণ সম্পাদক মোঃ আফজাল হোসেন। বিশেষ অতিথি ও সাংবাদিকদের পক্ষ থেকে শুভেচ্ছা বক্তব্য রাখেন টঙ্গী প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মোঃ কালিমুল্লাহ ইকবাল।

আরও বক্তব্য রাখেন হেদায়েতুল্লাহ, এশিয়ান টেলিভিশনের গাজী মামুন ও গাজী খলিলুর রহমান। বক্তারা ইসলামী আদর্শ বাস্তবায়ন এবং বর্তমান জাতীয় সংসদে জামায়াতে ইসলামীর অবস্থান নিয়ে আলোচনা করেন। বিশেষ করে সংসদের বিরোধী দলে থাকা অবস্থায় জামায়াতের আগামী কর্মপরিকল্পনা ও ভূমিকা নিয়ে মতামত তুলে ধরেন তারা।

পবিত্র মাহে রমজানের এই ইফতার আয়োজনে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। সাংবাদিকদের সাথে এমন মতবিনিময় অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন আয়োজকরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Created By ThemesDealer.Com