বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
মিথ্যা বিজ্ঞাপন ও অনিয়মে খুলনায় ৯ প্রতিষ্ঠানকে ৫৫ হাজার টাকা জরিমানা টঙ্গীতে স্টেশন রোড সড়ক দখলমুক্ত ও যানজট নিরসনে উচ্ছেদ অভিযান । যাত্রাবাড়ী থানার দনিয়া থেকে প্রাইভেটকার জব্দ ফরিদপুরের ভাঙ্গায় মহাসড়কে এলোপাতাড়ি গুলিবর্ষণের ঘটনায় নারীসহ গ্রেফতার-২ ‎বেনাপোল সীমান্তে বিজিবির অভিযানে প্রায় ৩ লাখ টাকার চোরাচালানি পণ্য আটক উত্তরায় লিবার্টি ক্লাবে র‌্যাবের অভিযান – বিপুল পরিমাণ দেশি-বিদেশি মদ- বিয়ারসহ গ্রেফতার-২ গাজীপুরের টঙ্গীতে পুলিশের ওপর হামলা চালিয়ে পরোয়ানাভুক্ত আসামি ছিনতাইয়ের চেষ্টা গ্রেপ্তার ৫ কাশিয়ানীতে ৩২ লাখ টাকার স্বর্ণালংকার আত্মসাতের অভিযোগ বেনাপোল সীমান্তে ৪৯ বিজিবির অভিযান, মদ-সিরাপসহ বিপুল পণ্য আটক ‎যশোর সীমান্তে বিজিবির অভিযানে ১৬ লাখ টাকার মাদক ও চোরাচালানি পণ্য আটক ‎ ইয়াবায় ভাসছে তুরাগের ৩৩টি গ্রাম, ১০১ স্পটে শতাধিক ডিলার সক্রিয়

চৌহালীতে আর পি এন উচ্চ বিদ্যালয়ের সাবেক সভাপতি দেওয়ান আব্দুল লতিফ চিরনিদ্রায় শায়িত 

Reporter Name / ১৬০ Time View
Update : শনিবার, ৭ মার্চ, ২০২৬

 

চৌহালী সিরাজগঞ্জ প্রতিনিধি।

সিরাজগঞ্জের চৌহালী উপজেলার দক্ষিণ অঞ্চল বাঘুটিয়া ইউনিয়নে রেহাই পুকুরিয়া গ্রামের কৃতিসন্তান   সমাজ সেবক, শিক্ষানুরাগী, বিভিন্ন শিক্ষা অঙ্গনের প্রতিষ্ঠাতা দেওয়ান আব্দুল লতিফ এর জানাজা রেহাই পুকুরিয়া কবরস্থান মাঠে অনুষ্ঠিত হয়েছে।

তিনি  শুক্রবার বিকেল ০৫:০০ ঘটিকায় সাভার সুপার হাসপাতালে   চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করেন। ইন্না লিল্লাহি  ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৫ বছর।

তথ্য সূত্রে জানা গেছে তৎকালীন সময়ে অবহেলিত  জনগোষ্ঠীকে নিরক্ষর মুক্ত সমাজ গঠনে শ্রম অর্থ বুদ্ধি দিয়ে এ অঞ্চলে গড়ে তোলেন বহু শিক্ষা অঙ্গন।   তিনি ৬ ছেলে ৬ মেয়ে নাতী নাতনী, শুভাকাংখীসহ এলাকাবাসীকে কাঁদিয়ে না ফেরার দেশে চলে গেলেন।

মরহুমের সুযোগ্য সন্তান দেওয়ান ইমরুল হাসান হিরন বলেন,আজ থেকে  এতিম হয়ে গেলাম। আব্বার বিভিন্ন সময়ের ছবি এখন শুধু স্মৃতি হয়ে থাকবে। আমার আব্বা দেওয়ান আঃ লতিফ সাহেব ছিলেন বি,এ পাশ। সরকারি চাকরিজীবি এজিবি ` র অবঃ প্রাপ্ত সিনিয়র অডিটর ছিলেন। বাবা ছিলেন একজন সহজ-সরল, সাদা মনের মানুষ। জীবন চলার পথে ছিলনা কোন অহংকার, হিংসা -বিদ্বেষ, লোভ-লালসা। অবসর পরবর্তী জীবনে এলাকার শিক্ষাঙ্গনে এবং সমাজ সেবায়  বিশেষ অবদান রাখেন। বিশেষ করে রেহাই পুখুরিয়া আদর্শ কলেজ  প্রতিষ্ঠাকালীন  দাতা সদস্য হয়ে অগ্রণী ভূমিকা পালন করেন এবং মৃত্যু অবধি পর্যন্ত কলেজের সকল কাজে সহযোগিতা করে গেছেন। গ্রামের ঐতিহ্যবাহী আর.পি.এন শহীদ শাহজাহান কবির উচ্চ বিদ্যালয়ে ১৯৯৭ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত প্রায় ২৭ বছর একটানা  দীর্ঘ সময় ম্যানেজিং কমিটির সভাপতির দায়িত্ব পালন করেন। এছাড়া এলাকার মসজিদ, মাদ্রাসা, হাট-বাজার সহ বিভিন্ন ক্ষেত্রে অগ্রণী ভুমিকা পালন করে গেছেন।  বাবার আদর্শ ধরে রেখে জীবন চলার পথে চলতে চাই। হে আল্লাহ তুমি এই পবিত্র রমজান মাসের পবিত্র শুক্রবারে আমার আব্বাকে তুমি বেহেশতের উচ্চ মাকাম জান্নাতুল ফেরদাউস দান করিও আমিন।

 

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Created By ThemesDealer.Com