বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
মিথ্যা বিজ্ঞাপন ও অনিয়মে খুলনায় ৯ প্রতিষ্ঠানকে ৫৫ হাজার টাকা জরিমানা টঙ্গীতে স্টেশন রোড সড়ক দখলমুক্ত ও যানজট নিরসনে উচ্ছেদ অভিযান । যাত্রাবাড়ী থানার দনিয়া থেকে প্রাইভেটকার জব্দ ফরিদপুরের ভাঙ্গায় মহাসড়কে এলোপাতাড়ি গুলিবর্ষণের ঘটনায় নারীসহ গ্রেফতার-২ ‎বেনাপোল সীমান্তে বিজিবির অভিযানে প্রায় ৩ লাখ টাকার চোরাচালানি পণ্য আটক উত্তরায় লিবার্টি ক্লাবে র‌্যাবের অভিযান – বিপুল পরিমাণ দেশি-বিদেশি মদ- বিয়ারসহ গ্রেফতার-২ গাজীপুরের টঙ্গীতে পুলিশের ওপর হামলা চালিয়ে পরোয়ানাভুক্ত আসামি ছিনতাইয়ের চেষ্টা গ্রেপ্তার ৫ কাশিয়ানীতে ৩২ লাখ টাকার স্বর্ণালংকার আত্মসাতের অভিযোগ বেনাপোল সীমান্তে ৪৯ বিজিবির অভিযান, মদ-সিরাপসহ বিপুল পণ্য আটক ‎যশোর সীমান্তে বিজিবির অভিযানে ১৬ লাখ টাকার মাদক ও চোরাচালানি পণ্য আটক ‎ ইয়াবায় ভাসছে তুরাগের ৩৩টি গ্রাম, ১০১ স্পটে শতাধিক ডিলার সক্রিয়

ভালুকার মোস্তাফিজুর রহমান মামুনের বহিষ্কারাদেশ প্রত্যাহার 

Reporter Name / ১২৫ Time View
Update : সোমবার, ৯ মার্চ, ২০২৬

 

ভালুকা ময়মনসিংহ প্রতিনিধিঃ-

দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও দলের নীতি-আদর্শ পরিপন্থী কর্মকাণ্ডের অভিযোগে বহিষ্কৃত দুই নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। রোববার (০৮ মার্চ ২০২৬) দলের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এর আগে দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের নীতি ও আদর্শ পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির অধীন ভালুকা উপজেলা বিএনপির সদস্য মো. মোস্তাফিজুর রহমান মামুন এবং শেরপুর জেলার নালিতাবাড়ী উপজেলা বিএনপির প্রাথমিক সদস্য মো. আমিনুল ইসলাম (বাদশা)-কে দলের প্রাথমিক সদস্যসহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছিল।পরবর্তীতে তাদের আবেদনের প্রেক্ষিতে দলীয় সিদ্ধান্ত মোতাবেক ০৮ মার্চ ২০২৬ তারিখে তাদের বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।দলের পক্ষ থেকে জানানো হয়, ভবিষ্যতে দলীয় শৃঙ্খলা ও আদর্শ বজায় রেখে রাজনৈতিক কার্যক্রম পরিচালনার আহ্বান জানানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Created By ThemesDealer.Com