বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
মিথ্যা বিজ্ঞাপন ও অনিয়মে খুলনায় ৯ প্রতিষ্ঠানকে ৫৫ হাজার টাকা জরিমানা টঙ্গীতে স্টেশন রোড সড়ক দখলমুক্ত ও যানজট নিরসনে উচ্ছেদ অভিযান । যাত্রাবাড়ী থানার দনিয়া থেকে প্রাইভেটকার জব্দ ফরিদপুরের ভাঙ্গায় মহাসড়কে এলোপাতাড়ি গুলিবর্ষণের ঘটনায় নারীসহ গ্রেফতার-২ ‎বেনাপোল সীমান্তে বিজিবির অভিযানে প্রায় ৩ লাখ টাকার চোরাচালানি পণ্য আটক উত্তরায় লিবার্টি ক্লাবে র‌্যাবের অভিযান – বিপুল পরিমাণ দেশি-বিদেশি মদ- বিয়ারসহ গ্রেফতার-২ গাজীপুরের টঙ্গীতে পুলিশের ওপর হামলা চালিয়ে পরোয়ানাভুক্ত আসামি ছিনতাইয়ের চেষ্টা গ্রেপ্তার ৫ কাশিয়ানীতে ৩২ লাখ টাকার স্বর্ণালংকার আত্মসাতের অভিযোগ বেনাপোল সীমান্তে ৪৯ বিজিবির অভিযান, মদ-সিরাপসহ বিপুল পণ্য আটক ‎যশোর সীমান্তে বিজিবির অভিযানে ১৬ লাখ টাকার মাদক ও চোরাচালানি পণ্য আটক ‎ ইয়াবায় ভাসছে তুরাগের ৩৩টি গ্রাম, ১০১ স্পটে শতাধিক ডিলার সক্রিয়

সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশন, সিলেট এর উদ্যোগে পথচারীদের মাঝে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

Reporter Name / ১৮৭ Time View
Update : সোমবার, ৯ মার্চ, ২০২৬

 

কামাল খান
সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশন যুক্তরাজ্য শাখার সদস্য সচিব এবং যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক জনাব মুর্শেদ খান এর সার্বিক তত্বাবধানে শনিবার (৭মার্চ) নগরীর শিবগঞ্জ এলাকায় পথচারী ও দুস্ত মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়। জাতীয় গণমাধ্যম কমিশন সিলেট জেলা শাখার নন্দিত সাধারণ সম্পাদক জনাব সাহান উদ্দিন নাজু এর সভাপতিত্বে ও জনপ্রিয় সার্জন টিভির পরিচালক জনাব জুবের আহমদ সার্জনের প্রানবন্ত সঞ্চালনায় ইফতার এর পূর্ব মূহুর্তে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভার শুরুতেই পবিত্র কুরআন থেকে তেলওয়াত পাঠ করেন সংগঠনের গোলাপগঞ্জ উপজেলা শাখার সহ সভাপতি সেলিম আহমদ।

সভায় প্রধান অতিথির বক্তব্যে জাতীয় সংবাদপত্র দৈনিক বিজনেস ফাইল এর সিলেট ব্যুরো চিফ বিদ্যা রত্ন রায় শিরোনামে ব্যক্ত উপরোক্ত অভিমত ব্যক্ত করেন। তিনি চমৎকার আয়োজনের জন্য আয়োজকদের জাতীয় সংবাদপত্র দৈনিক বিজনেস ফাইল এর পক্ষ থেকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

অনুষ্টানে প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশনের কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক জনাব কামাল খাঁন। তিনি বক্তৃতায় বলেন “রেমিট্যান্স যোদ্ধারা স্বদেশে বরাবরই অবদান রেখেছেন। তেমনি যুক্তরাজ্য প্রবাসী রেমিট্যান্স যোদ্ধা জনাব মুর্শেদ খাঁন আজকের এ মহতী অনুষ্ঠানে সক্রিয় ভূমিকা রেখেছেন বিধায় উনাদের অবদান চিরস্মরণীয় হয়েই থাকবে”।

প্রধান আলোচক হিসাবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সংগঠক ও জাতীয় সংবাদপত্র দৈনিক বিজনেস ফাইল এর সিলেট জেলা প্রতিনিধি জনাব জহিরুল ইসলাম। তিনি বক্তৃতায় বলেন, “পবিত্র কুরআন শরিফ হৃদয়ে লালন ও পালন করলে আমাদের জীবনই অত্যন্ত সুন্দর ও সার্থক হয়ে উঠবে”।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উক্ত সংগঠনের বিভাগীয় সিনিয়র সদস্য জনাব এস এম এ ডালিম, সাংবাদিক রাজন আহমেদ রিয়ন, উক্ত সংগঠনের সিলেট জেলা শাখার সহ-সাধারণ সম্পাদক আশরাফুল আলম, প্রচার সম্পাদক হোসেন আহমদ, সাংবাদিক এমদাদুর রহমান চৌধুরী জিয়া, বিভাগীয় সদস্য, বদরুল আলম। অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন সংগঠনের সিলেট বিভাগীয় কমিটির সদস্য সিলেট ডটকম 24 এর নির্ভীক সাংবাদিক জনাব আব্দুল আহাদ, বৈচিত্র্যময় সিলেট এর স্টাফ রিপোর্টার জনাব লিমন আহমেদ, বাংলাদেশ সমাচার এর জেলা প্রতিনিধি জনাব নিজাম উদ্দিন, সাংস্কৃতিক ব্যাক্তিত্ব মোঃ সাদিকুর রহমান সহ উক্ত সংগঠনের প্রমুখ সদস্য বৃন্দ ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Created By ThemesDealer.Com