বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
মিথ্যা বিজ্ঞাপন ও অনিয়মে খুলনায় ৯ প্রতিষ্ঠানকে ৫৫ হাজার টাকা জরিমানা টঙ্গীতে স্টেশন রোড সড়ক দখলমুক্ত ও যানজট নিরসনে উচ্ছেদ অভিযান । যাত্রাবাড়ী থানার দনিয়া থেকে প্রাইভেটকার জব্দ ফরিদপুরের ভাঙ্গায় মহাসড়কে এলোপাতাড়ি গুলিবর্ষণের ঘটনায় নারীসহ গ্রেফতার-২ ‎বেনাপোল সীমান্তে বিজিবির অভিযানে প্রায় ৩ লাখ টাকার চোরাচালানি পণ্য আটক উত্তরায় লিবার্টি ক্লাবে র‌্যাবের অভিযান – বিপুল পরিমাণ দেশি-বিদেশি মদ- বিয়ারসহ গ্রেফতার-২ গাজীপুরের টঙ্গীতে পুলিশের ওপর হামলা চালিয়ে পরোয়ানাভুক্ত আসামি ছিনতাইয়ের চেষ্টা গ্রেপ্তার ৫ কাশিয়ানীতে ৩২ লাখ টাকার স্বর্ণালংকার আত্মসাতের অভিযোগ বেনাপোল সীমান্তে ৪৯ বিজিবির অভিযান, মদ-সিরাপসহ বিপুল পণ্য আটক ‎যশোর সীমান্তে বিজিবির অভিযানে ১৬ লাখ টাকার মাদক ও চোরাচালানি পণ্য আটক ‎ ইয়াবায় ভাসছে তুরাগের ৩৩টি গ্রাম, ১০১ স্পটে শতাধিক ডিলার সক্রিয়

দৈনিক বিজনেস ফাইল এর পক্ষ থেকে সিলেটের সিসিক প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী ফুলেল শুভেচ্ছায় সিক্ত

Reporter Name / ১৬ Time View
Update : শুক্রবার, ১৩ মার্চ, ২০২৬

কামাল খান
১২ মার্চ রোজ বৃহস্পতিবার সিলেট সিটি করপোরেশন এর নবনির্বাচিত প্রশাসক জনাব আব্দুল কাইয়ুম চৌধুরী মহোদয় কে জাতীয় সংবাদপত্র দৈনিক বিজনেস ফাইল এর পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানান এ সংবাদপত্রের সিলেট ব্যুরো চিফ বিদ্যা রত্ন রায় ও সিলেট জেলা প্রতিনিধি জনাব জহিরুল ইসলাম। সিসিক প্রশাসক জনাব আব্দুল কাইয়ুম চৌধুরী বক্তব্যে বলেন, “নগরীকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে একা আমার পক্ষে সম্ভব নয়, সাংবাদিক সহ সকলেরই সহযোগিতা প্রয়োজন”। তিনি দৈনিক বিজনেস ফাইল এর সাংবাদিকদের ধন্যবাদ জানান এবং এ সংবাদপত্রের আগামী দিনের জন্য সাফল্য কামনা করেন।

এসময় সিসিক প্রশাসক বিভিন্ন গণমাধ্যম সংবাদকর্মীদের উদ্দেশ্যে বলেন, “পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে শুভেচ্ছা জানাতে নগরীর বিভিন্ন স্থানে বিলবোর্ড, সাইনবোর্ড, ব্যানার ও ফেস্টুন লাগিয়ে নগরের সৌন্দর্য যেনো কেহ নষ্ট না করে”। তিনি এজন্য রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ সহ সকলের প্রতিই অনুরোধ জানান।

তিনি বলেন, “ঈদ উপলক্ষে শুভেচ্ছা জানানোর নামে নগরের গুরুত্বপূর্ণ সড়ক, মোড়, ফুটপাত, বৈদ্যুতিক খুঁটি ও দেয়ালে ব্যানার, ফেস্টুন ও বিলবোর্ড লাগানোর প্রবণতা দিনদিন বেড়ে যাচ্ছে। এতে নগরের সৌন্দর্য নষ্ট হওয়ার পাশাপাশি যান চলাচলেও বিঘ্ন ঘটে এবং অনেক সময় পথচারীদের চলাচলেও সমস্যা সৃষ্টি হচ্ছে”।

তিনি আরও বলেন, “নগরীর সৌন্দর্য রক্ষা করা শুধু সিটি কর্পোরেশনের একার দায়িত্ব নয়; এটি সকল নাগরিকেরও সম্মিলিত দায়িত্ব। তাই ঈদ উপলক্ষে শুভেচ্ছা জানাতে গিয়ে নগরীর পরিবেশ ও সৌন্দর্যের ক্ষতি হয়—এমন কাজ থেকে সবাইকে বিরত থাকার অনুরোধ জানান।

পরিশেষে জনাব আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, “সিলেট নগরী একটি ঐতিহ্যবাহী ও পর্যটনসমৃদ্ধ নগরী। এই নগরীর সৌন্দর্য ও শৃঙ্খলা বজায় রাখতে সবাইকে দায়িত্বশীল আচরণ করতে হবে। আসুন, আমরা সবাই মিলে পরিচ্ছন্ন, নান্দনিক ও সুন্দর সিলেট নগর গড়ে তুলি”।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Created By ThemesDealer.Com