বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
মিথ্যা বিজ্ঞাপন ও অনিয়মে খুলনায় ৯ প্রতিষ্ঠানকে ৫৫ হাজার টাকা জরিমানা টঙ্গীতে স্টেশন রোড সড়ক দখলমুক্ত ও যানজট নিরসনে উচ্ছেদ অভিযান । যাত্রাবাড়ী থানার দনিয়া থেকে প্রাইভেটকার জব্দ ফরিদপুরের ভাঙ্গায় মহাসড়কে এলোপাতাড়ি গুলিবর্ষণের ঘটনায় নারীসহ গ্রেফতার-২ ‎বেনাপোল সীমান্তে বিজিবির অভিযানে প্রায় ৩ লাখ টাকার চোরাচালানি পণ্য আটক উত্তরায় লিবার্টি ক্লাবে র‌্যাবের অভিযান – বিপুল পরিমাণ দেশি-বিদেশি মদ- বিয়ারসহ গ্রেফতার-২ গাজীপুরের টঙ্গীতে পুলিশের ওপর হামলা চালিয়ে পরোয়ানাভুক্ত আসামি ছিনতাইয়ের চেষ্টা গ্রেপ্তার ৫ কাশিয়ানীতে ৩২ লাখ টাকার স্বর্ণালংকার আত্মসাতের অভিযোগ বেনাপোল সীমান্তে ৪৯ বিজিবির অভিযান, মদ-সিরাপসহ বিপুল পণ্য আটক ‎যশোর সীমান্তে বিজিবির অভিযানে ১৬ লাখ টাকার মাদক ও চোরাচালানি পণ্য আটক ‎ ইয়াবায় ভাসছে তুরাগের ৩৩টি গ্রাম, ১০১ স্পটে শতাধিক ডিলার সক্রিয়

সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে ঢাকায় ইফতার ও দোয়া মাহফিল

Reporter Name / ১৮ Time View
Update : রবিবার, ১৫ মার্চ, ২০২৬

ডেস্ক রিপোর্ট:

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত রেজিস্ট্রেশন নম্বর এস-১৪৫১৭ ‘সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশন’-এর ঢাকা মহানগর দক্ষিণ কমিটির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৪ মার্চ ২০২৬) রাজধানীর পুরানা পল্টনের দারুস সালাম আর্কেট বিল্ডিংয়ের ১১তম তলায় আয়োজিত এ অনুষ্ঠানে সাংবাদিক, সম্পাদক ও বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক (সাবেক কাউন্সিলর) মোঃ হারুনুর রশিদ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মোঃ দেলোয়ার হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা মেজর মোঃ নূরুল আহসান।

এছাড়া বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন ডেইলি প্রেজেন্ট টাইমসের প্রধান সম্পাদক ও বাংলাদেশ এডিটরস ফোরামের মহাসচিব মোঃ ওমর ফারুক জালাল, দৈনিক সরকারের সম্পাদক ও প্রকাশক মোঃ ওবায়দুল হক, দৈনিক ঐশী বাংলার সম্পাদক ও প্রকাশক এ আর এম মুহিউদ্দীন খান ফারুকী, বীর মুক্তিযোদ্ধা আঃ মালেক মনি—উপদেষ্টা সম্পাদক, দৈনিক রুপালীদেশ এবং সভাপতি, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন ঢাকা মহানগর দক্ষিণ কমিটি, দৈনিক নবজীবনের প্রধান সম্পাদক মোঃ মনিরুজ্জামান, রাজধানী টিভির পরিচালক ও কেন্দ্রীয় কমিটির সদস্য মোঃ আসিক হাসেমী, দৈনিক চৌকসের সহকারী সম্পাদক মোঃ মেহেদী হাছান এবং সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশন গাজীপুর জেলা কমিটির সভাপতি মোঃ মিজানুর রহমান চৌধুরী।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন এটিএন নিউজের সাংবাদিক মোঃ মনিরুজ্জামান অপূর্ব, ‘প্রেইজ দা পিপলস’-এর নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি মোসাঃ দিপা আক্তার, দৈনিক বাংলাদেশ সমাচারের স্টাফ রিপোর্টার মোঃ আসাদুজ্জামান রনি এবং প্রতিবাদী কণ্ঠ সংগঠনের প্রতিষ্ঠাতা মোঃ আজিম।

আমন্ত্রিত অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন দৈনিক জন প্রশাসনের সম্পাদক মোঃ রবিউল ইসলাম সুমন, সাপ্তাহিক বিশ্ব দর্পণের সম্পাদক এটিএম মাহবুল আলম কমল, সহকারী সম্পাদক এম এ সেলিম মিঠু, দৈনিক ভোরের সময়ের স্টাফ রিপোর্টার মোসাঃ শাহনাজ সানু, দৈনিক আমার বার্তার সিনিয়র রিপোর্টার মোসাঃ সেহেলি জামান, দৈনিক নবচেতনার স্টাফ রিপোর্টার ইদি আমিন এ্যাপেলো, দৈনিক অপরাধ জগতের ক্রাইম রিপোর্টার মাসুম বিল্লাহ সুমন ও রাজিয়া সুলতানা তূর্ণা এবং সাপ্তাহিক অপরাধ বিচিত্রার ক্রাইম রিপোর্টার মোঃ মামুন হোসেন।

এছাড়াও অনুষ্ঠানে জাতীয় দৈনিক পত্রিকার সম্পাদক ও প্রকাশক, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক এবং ঢাকাস্থ বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে মোঃ হারুনুর রশিদ বলেন, সাংবাদিক সমাজ কেবল সংবাদ পরিবেশনের মধ্যেই সীমাবদ্ধ নয়; সামাজিক ও মানবিক দায়বদ্ধতা পালনে তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। দেশে স্বাধীন সাংবাদিকতার পরিবেশ নিশ্চিত করা এবং সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা ও মর্যাদা রক্ষায় কার্যকর পদক্ষেপ গ্রহণ করা সময়ের দাবি।

সভাপতির বক্তব্যে প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মোঃ দেলোয়ার হোসেন বলেন, সাংবাদিকরা সমাজের দর্পণ হিসেবে কাজ করেন। সত্য ও ন্যায়ের পক্ষে নির্ভীকভাবে দায়িত্ব পালন করতে গিয়ে অনেক সময় সাংবাদিকদের নানা প্রতিকূলতার মুখোমুখি হতে হয়। সেই বাস্তবতা বিবেচনায় সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশন সবসময় অসহায় ও সুবিধাবঞ্চিত সাংবাদিকদের পাশে থাকার চেষ্টা করে যাচ্ছে।

তিনি আরও বলেন, দল-মত নির্বিশেষে সকল সাংবাদিকের কল্যাণ নিশ্চিত করা আমাদের নৈতিক দায়িত্ব। ভবিষ্যতেও সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা, মর্যাদা ও অধিকার রক্ষায় সংগঠনের কার্যক্রম দেশব্যাপী আরও বিস্তৃত করা হবে।

ইফতারের পর সাংবাদিকদের মধ্যে মতবিনিময় অনুষ্ঠিত হয়, যা পারস্পরিক সম্প্রীতি ও ঐক্য আরও সুদৃঢ় করতে সহায়ক ভূমিকা রাখে। আয়োজকরা আশা প্রকাশ করেন, এ ধরনের আয়োজন সাংবাদিক সমাজের মধ্যে ভ্রাতৃত্ববোধ জোরদার করবে এবং সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

পরে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয় এবং উপস্থিত অতিথি ও সাংবাদিকদের সম্মানে ইফতার পরিবেশন করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Created By ThemesDealer.Com