বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
মিথ্যা বিজ্ঞাপন ও অনিয়মে খুলনায় ৯ প্রতিষ্ঠানকে ৫৫ হাজার টাকা জরিমানা টঙ্গীতে স্টেশন রোড সড়ক দখলমুক্ত ও যানজট নিরসনে উচ্ছেদ অভিযান । যাত্রাবাড়ী থানার দনিয়া থেকে প্রাইভেটকার জব্দ ফরিদপুরের ভাঙ্গায় মহাসড়কে এলোপাতাড়ি গুলিবর্ষণের ঘটনায় নারীসহ গ্রেফতার-২ ‎বেনাপোল সীমান্তে বিজিবির অভিযানে প্রায় ৩ লাখ টাকার চোরাচালানি পণ্য আটক উত্তরায় লিবার্টি ক্লাবে র‌্যাবের অভিযান – বিপুল পরিমাণ দেশি-বিদেশি মদ- বিয়ারসহ গ্রেফতার-২ গাজীপুরের টঙ্গীতে পুলিশের ওপর হামলা চালিয়ে পরোয়ানাভুক্ত আসামি ছিনতাইয়ের চেষ্টা গ্রেপ্তার ৫ কাশিয়ানীতে ৩২ লাখ টাকার স্বর্ণালংকার আত্মসাতের অভিযোগ বেনাপোল সীমান্তে ৪৯ বিজিবির অভিযান, মদ-সিরাপসহ বিপুল পণ্য আটক ‎যশোর সীমান্তে বিজিবির অভিযানে ১৬ লাখ টাকার মাদক ও চোরাচালানি পণ্য আটক ‎ ইয়াবায় ভাসছে তুরাগের ৩৩টি গ্রাম, ১০১ স্পটে শতাধিক ডিলার সক্রিয়

টঙ্গীতে গণঅধিকার পরিষদের রাজনৈতিক কর্মশালা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

Reporter Name / ৫৯ Time View
Update : মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২৬

মোঃ মোস্তফা মিয়া টঙ্গী গাজীপুর প্রতিনিধি

গাজীপুর মহানগরীর টঙ্গী পূর্ব ও পশ্চিম থানার গণঅধিকার পরিষদের উদ্যোগে রাজনৈতিক কর্মশালা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৭ মার্চ) টঙ্গী বাজারস্থ সিরাজ উদ্দিন সরকার স্কুল প্রাঙ্গণে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন টঙ্গী পূর্ব গণঅধিকার পরিষদের সভাপতি মোশতাক সরকার টুটুল।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী ও গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর। তিনি তার বক্তব্যে দেশের জনগণের অধিকার প্রতিষ্ঠায় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন গাজীপুর-২ আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য এম মঞ্জুরুল করিম রনি। তিনি সংগঠনের ভবিষ্যৎ কর্মপন্থা ও রাজনৈতিক দিকনির্দেশনা তুলে ধরেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদের সদস্য মাহফুজুর রহমান খান।
শুভেচ্ছা বক্তব্য রাখেন গাজীপুর মহানগর গণপরিষদের সভাপতি মোবারক হোসেন সরকার।
বক্তারা দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি, সংগঠনকে শক্তিশালী করা এবং জনগণের অধিকার আদায়ে করণীয় বিষয়ে গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠান শেষে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয় এবং উপস্থিত নেতাকর্মী ও অতিথিদের সম্মানে ইফতার মাহফিলের আয়োজন করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Created By ThemesDealer.Com