বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
মিথ্যা বিজ্ঞাপন ও অনিয়মে খুলনায় ৯ প্রতিষ্ঠানকে ৫৫ হাজার টাকা জরিমানা টঙ্গীতে স্টেশন রোড সড়ক দখলমুক্ত ও যানজট নিরসনে উচ্ছেদ অভিযান । যাত্রাবাড়ী থানার দনিয়া থেকে প্রাইভেটকার জব্দ ফরিদপুরের ভাঙ্গায় মহাসড়কে এলোপাতাড়ি গুলিবর্ষণের ঘটনায় নারীসহ গ্রেফতার-২ ‎বেনাপোল সীমান্তে বিজিবির অভিযানে প্রায় ৩ লাখ টাকার চোরাচালানি পণ্য আটক উত্তরায় লিবার্টি ক্লাবে র‌্যাবের অভিযান – বিপুল পরিমাণ দেশি-বিদেশি মদ- বিয়ারসহ গ্রেফতার-২ গাজীপুরের টঙ্গীতে পুলিশের ওপর হামলা চালিয়ে পরোয়ানাভুক্ত আসামি ছিনতাইয়ের চেষ্টা গ্রেপ্তার ৫ কাশিয়ানীতে ৩২ লাখ টাকার স্বর্ণালংকার আত্মসাতের অভিযোগ বেনাপোল সীমান্তে ৪৯ বিজিবির অভিযান, মদ-সিরাপসহ বিপুল পণ্য আটক ‎যশোর সীমান্তে বিজিবির অভিযানে ১৬ লাখ টাকার মাদক ও চোরাচালানি পণ্য আটক ‎ ইয়াবায় ভাসছে তুরাগের ৩৩টি গ্রাম, ১০১ স্পটে শতাধিক ডিলার সক্রিয়

প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলেন ফরিদগঞ্জের ৬৬৬ জন

Reporter Name / ৭১ Time View
Update : মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২৬

কে.এম. হাছান:
পবিত্র ঈদুল ফিতর ২০২৬ উপলক্ষে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলায় গরিব ও দুস্থ মানুষের মাঝে নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়েছে। ঈদকে সামনে রেখে এমন উদ্যোগে উপকারভোগীদের মাঝে স্বস্তি ও আনন্দের আবহ সৃষ্টি হয়েছে।

জানা যায়, চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনের জন্য মোট ১০ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়। এই বরাদ্দ থেকে ৬৬৬ জন অসহায় ও নিম্নআয়ের নারী-পুরুষকে জনপ্রতি ১ হাজার ৫০০ টাকা করে প্রদান করা হয়।

মঙ্গলবার (১৭ মার্চ ২০২৬) উপজেলা প্রশাসনের আয়োজনে এ অর্থ বিতরণ কার্যক্রম সম্পন্ন হয়।

চাঁদপুর-৪ আসনের সংসদ সদস্য এম এ হান্নানের নির্দেশনায় উপজেলা নির্বাহী কর্মকর্তা সেটু কুমার বড়ুয়া আনুষ্ঠানিকভাবে উপকারভোগীদের হাতে নগদ অর্থ তুলে দেন।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আওরংজেব, ফরিদগঞ্জ পৌরসভার সাবেক মেয়র মঞ্জিল হোসেন, পৌর বিএনপির সাবেক আহ্বায়ক আমানত হোসেন গাজী এবং ফরিদগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম ফরহাদ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য সচিব ফারুক হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

উপকারভোগীরা জানান, ঈদের আগে এমন সহায়তা তাদের জন্য বড় স্বস্তির। নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বৃদ্ধির এই সময়ে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে পাওয়া এই অর্থ তাদের ঈদ আনন্দকে বাড়িয়ে দিয়েছে।

স্থানীয় প্রশাসন সূত্রে জানা গেছে, প্রকৃত অসহায়দের তালিকা প্রণয়নের মাধ্যমে স্বচ্ছতা বজায় রেখে এই অর্থ বিতরণ করা হয়েছে।
ঈদের আগমুহূর্তে সরকারের এ মানবিক উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয়রা।

তাদের প্রত্যাশা, ভবিষ্যতেও এ ধরনের সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Created By ThemesDealer.Com