বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
মিথ্যা বিজ্ঞাপন ও অনিয়মে খুলনায় ৯ প্রতিষ্ঠানকে ৫৫ হাজার টাকা জরিমানা টঙ্গীতে স্টেশন রোড সড়ক দখলমুক্ত ও যানজট নিরসনে উচ্ছেদ অভিযান । যাত্রাবাড়ী থানার দনিয়া থেকে প্রাইভেটকার জব্দ ফরিদপুরের ভাঙ্গায় মহাসড়কে এলোপাতাড়ি গুলিবর্ষণের ঘটনায় নারীসহ গ্রেফতার-২ ‎বেনাপোল সীমান্তে বিজিবির অভিযানে প্রায় ৩ লাখ টাকার চোরাচালানি পণ্য আটক উত্তরায় লিবার্টি ক্লাবে র‌্যাবের অভিযান – বিপুল পরিমাণ দেশি-বিদেশি মদ- বিয়ারসহ গ্রেফতার-২ গাজীপুরের টঙ্গীতে পুলিশের ওপর হামলা চালিয়ে পরোয়ানাভুক্ত আসামি ছিনতাইয়ের চেষ্টা গ্রেপ্তার ৫ কাশিয়ানীতে ৩২ লাখ টাকার স্বর্ণালংকার আত্মসাতের অভিযোগ বেনাপোল সীমান্তে ৪৯ বিজিবির অভিযান, মদ-সিরাপসহ বিপুল পণ্য আটক ‎যশোর সীমান্তে বিজিবির অভিযানে ১৬ লাখ টাকার মাদক ও চোরাচালানি পণ্য আটক ‎ ইয়াবায় ভাসছে তুরাগের ৩৩টি গ্রাম, ১০১ স্পটে শতাধিক ডিলার সক্রিয়

ফুলবাড়ি রুপশাইল হযরত আয়েশা সিদ্দিকা মহিলা মাদ্রাসা গোলাপগঞ্জে কোরআন শিক্ষার্থীদের পুরস্কার ও বিদায় অনুষ্ঠান সম্পন্ন

Reporter Name / ১৮ Time View
Update : বুধবার, ১৮ মার্চ, ২০২৬

কামাল খান
সিলেটের গোলাপগঞ্জ উপজেলার ফুলবাড়ী পূর্বপাড়া রূপশাইল এলাকায় অবস্থিত হযরত আয়শা সিদ্দিকা রাযি. মহিলা মাদরাসায় কোরআন শিক্ষার্থীদের পুরস্কার ও বিদায় অনুষ্ঠান গত ১৭ মার্চ ২০২৬ খ্রিষ্টাব্দ, মঙ্গলবার, সুশৃঙ্খল ও আনন্দঘন পরিবেশে সম্পন্ন হয়েছে।
আল ইকরা কোরআন শিক্ষা বোর্ডের অধীনে পরিচালিত এ মাদ্রাসার উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রতিষ্ঠাতা সভাপতি শামসুল হক সভাপতিত্বে সাধারণ সম্পাদক বেলাল আহমদ এর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঘা ঘৌরাবাড়ী দারুল হাদীস মাদরাসার সম্মানিত মুহাদ্দিস হযরত মাওলানা এখলাছুর রহমান সাহেব। তিনি বলেন শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন এবং তাদের দ্বীনি শিক্ষায় আরও মনোযোগী হওয়ার আহ্বান জানান। পাশাপাশি তিনি শিক্ষার্থীদের জন্য দোয়া করেন, যেন তারা ভবিষ্যতে দ্বীনের খেদমতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।এসময়
অনুষ্ঠানে কোরআন শিক্ষায় কৃতিত্ব অর্জনকারী ছাত্র-ছাত্রীদের মাঝে পুরস্কার হিসেবে মূল্যবান বই তুলে দেন মুন্না আহমদ চৌধুরী কামাল খান সেলিম আহমদ,জাকির আহমদ,মিজান আহমদ মারুফ আহমদ,সহ এতে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, অভিভাবক ও সুধীজনের উপস্থিতি অনুষ্ঠানে ভিন্ন মাত্রা যোগ করে।
মাদরাসার মুহতামিম মাওলানা জালাল উদ্দীন জানান, “আল্লাহ তাআলার অশেষ রহমতে অনুষ্ঠানটি অত্যন্ত সুন্দরভাবে সম্পন্ন হয়েছে। আমরা মহান আল্লাহর নিকট দোয়া করি, তিনি যেন আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টাকে কবুল করেন এবং শিক্ষার্থীদেরকে দ্বীনের খেদমতে কবুল করেন।”
উল্লেখ্য, মাদরাসাটি দীর্ঘদিন ধরে এলাকায় কোরআন শিক্ষা বিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Created By ThemesDealer.Com